দেশ 

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির রাজস্থান সফরের দিনেই বায়ুসেনার বিমান ভেঙে পড়লো

বাংলার জনরব ডেস্ক : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির রাজস্থান সফরের মুখেই বিমান দুর্ঘটনা ঘটলো বায়ুসেনার।রাজস্থানের ভরতপুরে বায়ুসেনার বিমান ভেঙে পড়েছে। পাশাপাশি মধ্যপ্রদেশের মোরেনাতে দুর্ঘটনার কবলে দুই যুদ্ধবিমান সুখোই ৩০ এবং মিরাজ ২০০০। শনিবারই রাজস্থান সফরে যাওয়ার কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। তার আগে বায়ুসেনার বিমানে দুর্ঘটনা উদ্বেগ বাড়িয়েছে। ভরতপুরের নাগলা দিদা এলাকায় একটি চার্টার্ড বিমান ভেঙে পড়ে শনিবার সকালে। স্থানীয় প্রশাসনের তরফে উদ্ধারকাজ শুরু করা হয়েছে। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, যান্ত্রিক ত্রুটির কারণেই এই দুর্ঘটনা। https://twitter.com/W0lverineupdate/status/1619209270213632001?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1619209270213632001%7Ctwgr%5Eaf8108f0fa4682b51babae7860de525fba643251%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fwww.anandabazar.com%2Findia%2Fiaf-plane-crashes-in-rajasthans-bharatpur-before-pm-modi-lands-in-the-state-dgtl%2Fcid%2F1402770 স্থানীয় সূত্রে দাবি, দুর্ঘটনাস্থলে বিমান চালকের খোঁজ মেলেনি। তাঁর সন্ধানে তল্লাশি চালানো হচ্ছে। জোরকদমে চলছে…

আরও পড়ুন
দেশ 

নিরাপত্তার কারণে শুক্রবারের মত স্থগিত হয়ে গেল কাশ্মীরে কংগ্রেসের ভারত জোড়ো যাত্রা

বাংলার জনরব ডেস্ক : নিরাপত্তার কারণে আজ শুক্রবারের মত স্থগিত হয়ে গেল কাশ্মীরে কংগ্রেসের ভারত জোড়ো যাত্রা। সাংসদ রাহুল গান্ধীর অভিযোগ, পদযাত্রাকে নিরাপত্তা দেওয়ার জন্য যে পুলিশি বন্দোবস্ত করা হয়েছিল তা সম্পূর্ণ ভেঙে পড়েছে। তাই নিরাপত্তার কথা মাথায় রেখেই শুক্রবারের মতো বাতিল হয়ে গেল যাত্রা। কথা ছিল, এদিন ২০ কিলোমিটার হাঁটবেন রাহুল। কিন্তু কয়েক কিলোমিটার চলার পরেই থেমে যায় পদযাত্রা। সেই সময় রাহুলের পাশে হাঁটছেন ন্যাশনাল কনফারেন্স নেতা ওমর আবদুল্লাও। পদযাত্রায় উপস্থিত কংগ্রেস কর্মীদের দাবি, শ্রীনগরের পথে হাঁটতে হাঁটতে রাহুল বানিহাল সুড়ঙ্গ অতিক্রম করার পরই দেখা যায় ও পারে বহু…

আরও পড়ুন
দেশ 

সারা ভারত জুড়ে ২৬ জানুয়ারি সংযুক্ত কিষাণ মোর্চার ডাকে কৃষক জামায়েত হরিয়ানার জিন্দেরে বিশাল কৃষক মহাপঞ্চায়েতে

দিল্লি, ২৫ জানুয়ারি, ২০২৩: সংযুক্ত কিষাণ মোর্চার ডাকে ২৬ জানুয়ারি ২০২৩ তারিখে সারা দেশের কৃষকরা আবার একত্রিত হয়ে জাতীয় পতাকা উত্তোলনের পরে ট্রাক্টর মিছিল, পদযাত্রা এবং সম্মেলনে যোগ দিয়ে প্রজাতন্ত্র দিবস পালন করবেন। আশা করা যাচ্ছে, উক্ত অনুষ্ঠান ৩০০টি জেলা সমেত প্রায় ২০টিরও বেশি রাজ্যে অনুষ্ঠিত হবে। ভারতের কৃষক বিরোধী সরকারের বিরুদ্ধে সংযুক্ত কিষাণ মোর্চার নেতৃত্বে ঐতিহাসিক সংগ্রামে প্রাণ হারানো শহীদ কৃষকদের শ্রদ্ধা জানানো হবে এবং জেলা শাসকদের কাছে স্মারকলিপি জমা দেওয়া হবে। হরিয়ানার জিন্দে ২৬ জানুয়ারি একটি বিশাল কৃষক মহাপঞ্চায়েত অনুষ্ঠিত হবে। ২৬ জানুয়ারি, ২০২১-এ সংযুক্ত কিষাণ মোর্চার ঐক্য…

আরও পড়ুন
দেশ 

কৃষক-খুনি আশিস মিশ্রকে অন্তর্বর্তীকালীন জামিন দেওয়ায় সংযুক্ত কিষাণ মোর্চা শোক ও হতাশা প্রকাশ করছে

দিল্লি, ২৫ জানুয়ারী, ২০২৩: কেন্দ্রীয় মন্ত্রী অজয় মিশ্রের ছেলে আশিস মিশ্রকে ৮ সপ্তাহের অন্তর্বর্তীকালীন জামিনের আদেশে সংযুক্ত কিষাণ মোর্চা শোক ও হতাশা প্রকাশ করছে। আশিস মিশ্র উত্তরপ্রদেশের লখিমপুর খেরিতে গাড়ি চাপা দিয়ে ৪ জন কৃষক এবং ১ জন সাংবাদিককে প্রকাশ্য দিবালোকে হত্যা করেছিল। এটি সামান্য সান্ত্বনা যে আদেশে বলা হয়েছে, মিশ্রকে তার মুক্তির ১ সপ্তাহের মধ্যে উত্তরপ্রদেশ ত্যাগ করতে হবে এবং সে উত্তরপ্রদেশ অথবা দিল্লির এনসিটিতে থাকতে পারবে না। এটা সর্বজনীনভাবে জানা যায় যে মন্ত্রী তার এবং বিজেপি সরকারের বিরোধিতাকারী কৃষকদের হত্যা করার হুমকি দিয়েছিল। কৃষকদের হত্যা চরম এবং অপ্রমাণিত…

আরও পড়ুন
দেশ 

স্কুল অধ্যক্ষের বিরুদ্ধে নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ, পলাতক অভিযুক্ত

বাংলার জনরব ডেস্ক : এক নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ উঠল। মুম্বাই এর এক স্কুলের অধ্যক্ষ ওই নাবালিকার সঙ্গে শারীরিক ভাবে ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করেন বলে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। শনিবার এই ঘটনাটি সেন্ট্রাল মুম্বইয়ের নাগপদ এলাকায় ঘটেছে বলে পুলিশ সূত্রে খবর। পুলিশ আধিকারিকেরা জানিয়েছেন, ৫০ বছর বয়সি ওই অধ্যক্ষ মুম্বইয়ের একটি বেসরকারি স্কুলের সঙ্গে যুক্ত। তাঁর বিরুদ্ধে অভিযোগ, তিনি গত বছর ডিসেম্বর মাসেও ওই নাবালিকাকে যৌন হেনস্থা করেছিলেন। শনিবার ওই একই ঘটনার পুনরাবৃত্তি হওয়ায় নাবালিকা তাঁর বাড়িতে পুরো ঘটনাটি জানায়। সঙ্গে সঙ্গে অধ্যক্ষের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন নাবালিকার…

আরও পড়ুন
দেশ 

“সংবিধানের মূল কাঠামো আমাদের কাছে ধ্রুবতারার মতো। আমাদের পথ যখন অন্ধকারে ঢেকে যায়, তখন এই মূল কাঠামোই আমাদের সঠিক দিকে নিয়ে যেতে সাহায্য করে” : ডি ওয়াই চন্দ্রচূড়

বাংলার জনরব ডেস্ক : সংবিধানের মূল কাঠামো নিয়ে গর্বিত বলে মন্তব্য করলেন দেশের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়। সংবিধানের মূল কাঠামো বা ‘বেসিক স্ট্রাকচার’ নিয়ে সওয়াল করাই শুধু নয়, তাকে ‘ধ্রুবতারা’ বলেও উল্লেখ করেছেন তিনি। কলেজিয়াম নিয়ে কেন্দ্র ও সুপ্রিম কোর্টের বিবাদের মাঝে প্রধান বিচারপতির এই মন্তব্য নতুন করে বিতর্ক তৈরি করল। এর কিছু দিন আগেই রাজস্থানে একটি সম্মেলনে যোগ দিয়ে দেশের উপরাষ্ট্রপতি জগদীপ ধনকড় সংবিধানের ‘মূল কাঠামো তত্ত্ব’ নিয়ে প্রশ্ন তুলেছিলেন। ধনকড়ের সেই বক্তব্যকে খারিজ করে দিলেন দেশের সর্বোচ্চ আদালতের প্রধান। শনিবার মুম্বইয়ে আইনজীবী ‘ননী পালকিওয়ালা স্মারক বক্তৃতা’য় ভাষণ…

আরও পড়ুন
দেশ 

দেশের রাজধানীর শহর দিল্লিতে খোদ মহিলা কমিশনের চেয়ারম্যানকে জোর করে গাড়িতে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা! কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক নিরাপত্তা দিতে কী ব্যর্থ হচ্ছে রাজধানী শহরকে?

বাংলার জনরব ডেস্ক: রাজধানী শহরের বুকে দিল্লি মহিলা কমিশনের (Delhi Commission for Women’s) প্রধান স্বাতী মালিওয়ালকে টেনে হিঁচড়ে গাড়িতে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা হয় বলে অভিযোগ । জানা গিয়েছে, আজ বৃহস্পতিবার ভোররাতে দিল্লি এইমসের কাছে এই ঘটনাটি ঘটেছে। গাড়ির জানলায় স্বাতীর (Swati Maliwal) হাত আটকে গিয়েছিল। সেই অবস্থাতেই বেশ খানিকটা দূরত্ব গাড়ি চালিয়ে নিয়ে যায় মদ্যপ চালক। পরে অবশ্য গাড়ি থামিয়ে উদ্ধার করা হয় স্বাতীকে। ইতিমধ্যেই এই ঘটনা নিয়ে দিল্লি পুলিশের কাছে অভিযোগ দায়ের করা হয়েছে। প্রসঙ্গত, নববর্ষের রাতে দিল্লিতে একইভাবে এক মহিলাকে টেনে হিঁচড়ে নিয়ে গিয়েছিল একটি চলন্ত গাড়ি।…

আরও পড়ুন
দেশ 

উন্নাওয়ের নাবালিকা ধর্ষণে অভিযুক্ত বিজেপির প্রাক্তন বিধায়ক কুলদীপ সিঙ্গারকে প্যারোলে মুক্তি দিতে চলেছে যোগী সরকার, প্রতিবাদে নির্যাতিতা চিঠি লিখলেন রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্র মন্ত্রীকে

বাংলার জনরব ডেস্ক : উত্তরপ্রদেশের উন্নাওয়ের নাবালিকা ধর্ষণের কথা মনে পড়ছে পাঠকবর্গ ! নিশ্চয়ই মনে পড়ছে। কারণ বিজেপির বিধায়ক কুলদীপ সিঙ্গার এর বিরুদ্ধে নাবালিকা ধর্ষণের অভিযোগ উঠেছিল। প্রথমে ওই নাবালিকার অভিযোগ কে সরাসরি অস্বীকার করেছিলেন তৎকালীন বিজেপির বিধায়ক। পরবর্তীতে ওই নাবালিকা যখন আত্মহত্যার হুমকি দেয় তখন কেস রুজু করা হয়। পরবর্তীকালে ওই নির্যাতিতার বাবার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করে পুলিশ এবং বিধায়ক কুলদীপ সিং সিঙ্গার এবং তার ভাই দুজনের বিরুদ্ধেই নির্যাতিতার বাবাকে মারধরের অভিযোগ ওঠে। এরপরে দেখা যায় পুলিশ অস্ত্র আইনে গ্রেফতার করে নির্যাতিতার বাবাকে এবং পুলিশ হেফাজতেই মৃত্যু হয়…

আরও পড়ুন
দেশ 

রাহুল গান্ধীর নিরাপত্তা বেষ্টনী ভেঙে আলিঙ্গন করলেন এক যুবক! রাহুলের নিরাপত্তা নিয়ে চিন্তায় কংগ্রেস

বাংলার জনরব ডেস্ক : রাহুল গান্ধীর জেট প্লাস নিরাপত্তা বেষ্টনী ভেঙ্গে রাহুল গান্ধীকে আলিঙ্গন করলেন এক যুবক।‘ভারত জোড়ো যাত্রা’ চলাকালীন মঙ্গলবার এমনটা ঘটেছে পঞ্জাবের হোশিয়ারপুরে। সঙ্গে সঙ্গে ওই যুবককে সরান নিরাপত্তা কর্মী এবং কংগ্রেস কর্মীরা। তবে এ জন্য রাহুলের হাঁটা বন্ধ হয়নি। এই ঘটনায় রাহুলের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে কংগ্রেস। গত বছরের ৭ সেপ্টেম্বর কন্যাকুমারী থেকে ‘ভারত জোড়ো যাত্রা’ কর্মসূচি শুরু হয়েছে। এই কর্মসূচিতে একাধিক বার রাহুলের নিরাপত্তা বলয় ভেঙেছে বলে দাবি করেছে কংগ্রেস। এ জন্য রাহুলের নিরাপত্তা জোরদার করার দাবি জানিয়েছেন কংগ্রেস নেতৃত্ব। যদিও কেন্দ্রের তরফে পাল্টা দাবি…

আরও পড়ুন
দেশ 

মাটি কাটার যন্ত্রের ধাক্কায়, ভেঙে পড়ল শিবমন্দির রাজস্থানে

বাংলার জনরব ডেস্ক :রাজস্থানের কারাউলি জেলায় মাটি কাটার যন্ত্রের ধাক্কায় ভেঙে পড়ল রাজস্থানের একটি শিবমন্দির। মন্দিরের তলায় চাপা পড়েন সেই সময় মন্দিরে পুজো দিতে যাওয়া কয়েক জন মহিলা।ঘটনাস্থলে এসে পরিস্থিতি সামাল দেয় পুলিশ। উদ্ধারকাজে হাত লাগান স্থানীয়রা। কারাউলির সাপোতারা গ্রাম। সেখানেই ব্যস্ত এলাকায় শিবমন্দির। আবার মন্দিরের আশপাশে চলছে পাকা নালার নির্মাণকাজ। সেই কাজেই ব্যবহার হচ্ছিল একটি মাটি কাটার যন্ত্র। স্থানীয়দের কাছে যার নাম জেসিবি। নির্মাণস্থল থেকে সেই যন্ত্রে করে ভাঙাচোরা জিনিসপত্র নিয়ে অন্যত্র সরানো হচ্ছিল। মঙ্গলবার সকালে সেই কাজ করতে গিয়েই মাটি কাটার যন্ত্রটি গিয়ে ধাক্কা মারে পাশের শিবমন্দিরে। বিপুল…

আরও পড়ুন