সরকারি খরচে দলের বিজ্ঞাপন ! দিল্লির অরবিন্দ কেজরিওয়াল সরকারকে ১৬৪ কোটি টাকা জরিমানা, না দিলে কী হবে? জানতে হলে ক্লিক করুন
বাংলার জনরব ডেস্ক: দিল্লির আপ সরকার সরকারি খরচে দলের বিজ্ঞাপন করেছে, এই অভিযোগ তুলে ১৬৪ কোটি টাকা জরিমানার নোটিশ পাঠিয়েছেন দিল্লির উপরাজ্যপাল ভি কে সাক্সেনা।
ওই নোটিশে বলা হয়েছে, ১০ দিনের মধ্যে জরিমানার ১৬৪ কোটি টাকা না দিলে আপের সদর দফতর সিল করে দেওয়া হবে বলে হুঁশিয়ারিও দেওয়া হয়েছে। আপের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের নির্দেশ এবং ২০১৬ সালের সরকারি বিজ্ঞাপন সংক্রান্ত নিয়ন্ত্রণ কমিটির নির্দেশিকা লঙ্ঘনের অভিযোগ তুলেছেন লেফটেন্যান্ট গভর্নর বিনয়কুমার সাক্সেনা।
তারপরই এই বিষয়টিতে তদন্ত শুরুর নির্দেশ দেন উপরাজ্যপাল সাক্সেনা। দিল্লির মুখ্যসচিবকে তিনি নির্দেশ দেন, কোন কোন সরকারি বিজ্ঞাপনে আসলে ঘুরিয়ে দলের প্রচার করা হচ্ছে, সেগুলি চিহ্নিত করতে। বিজ্ঞাপনগুলি চিহ্নিত করেই শাসকদলের কাছ থেকে সেই বিজ্ঞাপনের টাকা আদায় করার নির্দেশ দেন তিনি। বৃহস্পতিবার উপরাজ্যপালের নির্দেশেই দিল্লির ডিরেক্টরেট অফ ইনফরমেশন অ্যান্ড পাবলিসিটি আম আদমি পার্টিকে (Aam Aadmi Party) নোটিস পাঠিয়েছে।

