দেশ 

কর্নাটকে প্রধানমন্ত্রীর রোড শোয়ে নিরাপত্তা ভেদ করে মালা দিতে গেলেন এক যুবক, এসপিজি কমান্ডারের নিরাপত্তা ভাঙলো কি করে? প্রশ্ন নাগরিকদের

শেয়ার করুন

বাংলার জনরব ডেস্ক : কর্নাটকে নির্বাচনী দামামা বেজে গেছে এই অবস্থায় প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদী আজ বৃহস্পতিবার কর্ণাটকের হুবলিতে রোড শো যোগ দেন। আর এখানেই দেখা গেল প্রধানমন্ত্রী নিরাপত্তা বেষ্টনী ভেদ করে ঢুকে গেল এক যুবক এবং প্রধানমন্ত্রীকে খুব কাছ থেকে মালা দিতে পারলেন ওই যুবক। প্রধানমন্ত্রীর নিরাপত্তার সঙ্গে যুক্ত এসপিজি কমান্ডাররা কিছু বোঝার আগেই প্রধানমন্ত্রীর কাছাকাছি পৌঁছে যান ওই যুবক তিনি একটি ফুলের মালা প্রধানমন্ত্রী কে দেওয়ার চেষ্টা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সেই ফুলের মালাটি গ্রহণ করেন এবং গাড়ির বনেট এর উপরে রেখে দেন।

তবে তাঁকে সঙ্গে সঙ্গে সরিয়ে দেন প্রধানমন্ত্রীর দায়িত্বে থাকা নিরাপত্তারক্ষীরা। জাতীয় যুব উৎসব উপলক্ষে হুবলিতে গিয়েছিলেন প্রধানমন্ত্রী।

এই ঘটনার পরই প্রধানমন্ত্রীর নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। বৃহস্পতিবার হুবলিতে রোড শো করছিলেন। রাস্তার দু’পাশে তখন প্রচুর মানুষ ভিড় জমিয়েছিলেন। প্রধানমন্ত্রী তাঁর গাড়ির ফুটবোর্ডে দাঁড়িয়ে রাস্তার দু’পাশে থাকা জনতার উদ্দেশে হাত নাড়ছিলেন। তখনই এই ঘটনা ঘটে।

প্রধানমন্ত্রীর নিরাপত্তায় থাকে স্পেশাল প্রোটেকশন গ্রুপ (এসপিজি)। তার বর্হিবলয়ে নিরাপত্তার দায়িত্বে থাকে রাজ্য পুলিশ। সেই সমস্ত বলয় ভেঙে কী ভাবে যুবক ঢুকে পড়লেন, তা নিয়ে প্রশ্ন উঠেছে। যুবক মালা দেওয়ার চেষ্টা করতেই তাঁকে সরিয়ে দেওয়া হয়। কিন্তু প্রধানমন্ত্রী ওই যুবকের হাত থেকে শেষ মুহূর্তে মালাটি নেন এবং গাড়ির বনেটের উপরে রাখেন।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ