স্বামীজীর জন্মদিনে বর্ণাঢ্য শোভাযাত্রা দেগঙ্গায়
বিশেষ প্রতিবেদন,দেগঙ্গা : বীর সন্নাসী স্বামী বিবেকানন্দের ১৬১ তম জন্মদিন উপলক্ষ্যে দেশ তথা বিশ্ববাসী যথোচিত মর্যাদায় পালন করলো উক্ত দিনটি।

সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস দলের পক্ষ থেকে বিভিন্ন জায়গাতে এই দিনটি যথচিত মর্যাদায় পালিত হওয়ার পাশাপাশি বর্ণাঢ্য শোভাযাত্রা লক্ষ্য করা গেছে। উল্লেখ্য উঃ চব্বিশ পরগনা জেলার দেগঙ্গা-২ ব্লক তৃণমূল কংগ্রেসের আহব্বানে এবং উত্তর ২৪ পরগনা জেলা তৃণমূল কংগ্রেসের লড়াকু মুখ,পশ্চিমবঙ্গ তৃণমূল মাদ্রাসার টিচার্স অ্যাসোসিয়েশনের রাজ্য সভাপতি তথা কর্মাধ্যক্ষ একেএম ফারহাদ ও ব্লক সভাপতি অরূপ বিশ্বাসের নেতৃত্বে বিশাল শোভাযাত্রায় অংশগ্রহণ করে তৃণমূল কংগ্রেস মহিলা সভানেত্রী তথা রাজ্যের অর্থমন্ত্রী শ্রীমতি চন্দ্রিমা ভট্টাচার্য বলেন বাংলায় পারে শান্তি সম্প্রীতির মেলবন্ধন স্থাপন করতে। বর্তমান সময়ে ফেকধারী বিজেপি যে সাম্প্রদায়িক মনোভাব গড়ে তুলেছে তা স্বামীজীর মত মনীষীরা কখনোই মেনে নিতেন না। সেইজন্য আগামী দিনগুলিতে বিখ্যাত ভারতীয় মনীষীদের পথকে অনুসরণ করে এই দেশ এগিয়ে যাবে।

আয়োজক কমিটির অন্যতম শিক্ষক নেতা একেএম ফারহাদ বলেন, বিবেকানন্দ যেভাবে দেশকে বিশ্বের কাছে মাথা উঁচু করে তুলেছিল তা সত্যিই নজিরবিহীন। বিবেকানন্দের মতো মনীষীদের কাছ থেকে যে বাণী সমাজে প্রচারিত হয়ে আছে তা আজও অত্যন্ত গ্রহণীয়।তাই এই বাংলা তথা দেশের মানুষের কাছে সম্প্রীতির ভাবধারা বহন করতে মহাপুরুষদের বাণী প্রচার করা হোক। পাশাপাশি তৃণমূল কংগ্রেস দলীয় সুপ্রিমো শ্রীমতি মমতা বন্দ্যোপাধ্যায় ও সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্কপ্রসূত দিদির দূত এবং দিদি সুরক্ষা কবজ নিয়ে দলীয় কর্মীদের সঠিকভাবে কাজ করার অনুরোধ তিনি করেন।

বাংলার মানুষের কাছে মমতা বন্দ্যোপাধ্যায় সম্প্রীতির ভাবধারা কোনভাবেই নষ্ট করতে দেওয়া যাবে না এবং এই সম্প্রীতির বন্ধন অটুট রাখতে সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টাকে তিনি কুর্নিশ করেন। উক্ত মিছিলে পা মেলান ব্লক সভাপতি অরুপ বিশ্বাস, তৃণমূল নেতৃত্ব কেয়া দাস,নিলয়, রাজ্জাক,আব্দুল অদুদ,রাজা, গোলাম,শেখর ঘোষ, শর্মিষ্ঠা সহ কয়েক হাজার তৃণমূল কংগ্রেস কর্মীরা।

