দেশ 

পরবর্তী জি-টুয়েন্টি সম্মেলন হবে ব্রাজিলে

বাংলার জনরব ডেস্ক : পরবর্তী জি-টোয়েন্টি সম্মেলন হবে ব্রাজিলে। আজ দিল্লিতে জি-টুয়েন্টি সম্মেলনের সমাপ্তি দিনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভার হাতে ‘গাভেল’ তুলে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর এ ভাবেই নয়াদিল্লিতে ব্রাজিলের হাতে আনুষ্ঠানিক ভাবে সভাপতিত্ব তুলে দিয়ে জি২০ সম্মেলনের সমাপ্তি ঘোষণা করলেন প্রধানমন্ত্রী। পরের জি২০ সম্মেলন হবে ব্রাজিলেই। লুলার হাতে গাভেল তুলে দিয়ে প্রধানমন্ত্রী মোদী বলেন, ‘‘ব্রাজিলের প্রেসিডেন্ট তথা আমার বন্ধু লুলা দা সিলভাকে অভিনন্দন জানাতে চাই। সভাপতিত্বের এই গাভেল তাঁর হাতেই তুলে দিতে চাই।’’ ব্রাজিলের উপর যে তাঁর পূর্ণ আস্থা রয়েছে, তা-ও জানিয়েছেন…

আরও পড়ুন
দেশ 

আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনের কনভয়ের একটি গাড়ি ঢুকে গেল অন্য হোটেলে

বাংলার জনরব ডেস্ক:আমেরিকার (America) প্রেসিডেন্ট জো বাইডেনের (Joe Biden) কনভয়ের একটি গাড়ি ঢুকে গেল অন্য হোটেলে।এই ঘটনায় নিরাপত্তা নিয়ে হুলস্থুল পড়ে যায়। প্রোটোকল ভাঙায় আটক করা হয় গাড়ির চালককে। যদিও জিজ্ঞাসাবাদের পর ছেড়ে দেওয়া হয় অভিযুক্তকে। শনিবার সকাল সাড়ে ৯টা নাগাদ বাইডেনের কনভয়ের গাড়িটি আচমকা দিল্লির তাজ হোটেলে প্রবেশ করে। সেই সময় ওই হোটেলে ছিলেন সংযুক্ত আরব আমিরশাহির ক্রাউন প্রিন্স মহম্মদ বিন জায়েদ আল নাহিয়ান। বেপরোয়া গতির গাড়িটিকে মুহূর্তের মধ্যে থামান নিরাপত্তা কর্মীরা। এর পরই আটক করা হয় তাঁকে। জিজ্ঞাসাবাদে অভিযুক্ত চালক দাবি করেন, আইটিসি মৌর্যতে ছিলেন বাইডেন। সকাল সাড়ে…

আরও পড়ুন
দেশ 

জি২০ সম্মেলন মঞ্চেই ইন্ডিয়া হয়ে গেল ভারত!

বাংলার জনরব ডেস্ক : শনিবার নয়াদিল্লির প্রগতি ময়দানের ভারত মণ্ডপম কনভেনশন সেন্টারে জি২০ শীর্ষ সম্মেলনের উদ্বোধনী বক্তৃতায় এমনই দাবি করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর কথায়, ‘‘ইউক্রেন যুদ্ধ সেই আস্থাহীনতারই পরিণতি। আমাদের এই আবহ থেকে বেরিয়ে আসতে হবে। পারস্পরিক আস্থা ফিরিয়ে আনতে হবে।’’ তাৎপর্যপূর্ণ ভাবে শনিবার জি২০ শীর্ষ সম্মেলনের উদ্বোধনী ম়ঞ্চের পোডিয়ামে দেশের নাম ‘ইন্ডিয়া’র পরিবর্তে ইংরেজিতে ‘ভারত’ লেখা ছিল। ঘটনাচক্রে, জি২০ শীর্ষ সম্মেলনে আগত বিদেশি রাষ্ট্রনেতাদের কাছে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর পাঠানো নৈশভোজের যে আমন্ত্রণপত্র ঘিরে বিতর্কের সূচনা, শনিবার রাতেই তার আয়োজন। ওই আমন্ত্রণপত্রে লেখা হয়েছে ‘প্রেসিডেন্ট অফ ভারত’। কিন্তু ভারতের…

আরও পড়ুন
দেশ 

ছয় রাজ্যের বিধানসভার উপনির্বাচনে জনমানষে প্রভাব ফেলতে পারল না বিজেপি, চার তিন ব্যবধানে বিরোধীদের কাছে হার কেন্দ্রের শাসকদলের

বাংলার জনরব ডেস্ক: সাতটি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে কার্যত ত্রিপুরা ছাড়া আর কোথাও তেমনভাবে রেখাপাত করতে পারল না কেন্দ্রে ক্ষমতাসীন বিজেপি দল। আজ শুক্রবার দেশ জুড়ে অনুষ্ঠিত সাতটি বিধানসভার উপনির্বাচনের যে ফলাফল সামনে এসেছে তাতে দেখা যাচ্ছে চারটি আসন জিতেছে বিরোধীরা তিনটি আসন জিতেছে। আক্ষরিকভাবে বললে বলা যেতে পারে সদ্য গঠিত ইন্ডিয়া জোটের জয় হয়েছে। কারণ এই জোটের মধ্যে যে সকল বিরোধী দলগুলি ছিল তারাই এবার   ইন্ডিয়া (INDIA) জোট গঠনের পর এটাই ছিল প্রথম পরীক্ষা। আর সেই পরীক্ষাতে ভালমতোই উতরে গেল প্রস্তাবিত বিরোধী জোট। প্রথম রাউন্ডে ৭ আসনের মধ্যে ৪টি…

আরও পড়ুন
দেশ 

ইভিএমে কারচুপি হয় না বা ‘হ্যাক’ করা যায় না সুপ্রিম কোর্টে হলফনামা দিয়ে জানালো জাতীয় নির্বাচন কমিশন

বাংলার জনরব ডেস্ক: ইভিএমে কারচুপি হয় না বা ‘হ্যাক’ করা যায় না। এক মামলার প্রেক্ষিতে সুপ্রিম কোর্টে এক হলফনামায় এমনটাই জানালো ভারতের নির্বাচন কমিশন (Election Commission of India)।  সাড়ে চারশো পৃষ্ঠার ওই হলফনামায় কমিশন জানিয়েছে যে, ইভিএম সম্পূর্ণরূপে একক একটি মেশিন। ওই মেশিনে এককালীন প্রোগ্রামেবল চিপ রয়েছে। হলফনামায় বলা হয়েছে, প্রযুক্তিগত সুরক্ষা ব্যবস্থায় মেশিনগুলিকে ‘ট্যাম্পার’ বা ‘ম্যানিপুলেট’ করা যাবে না। একই সঙ্গে ভিভিপ্যাট-এর নকশা নতুন করে করা যাবে না বলেও জানিয়েছে কমিশন। যে কোনও নির্বাচন প্রক্রিয়া শুরু হতেই ইলেকট্রনিক ভোটিং মেশিন নিয়ে প্রতিবারই প্রশ্ন ওঠে। এর আগেও ২১টি বিরোধী দল…

আরও পড়ুন
দেশ 

বিস্কুটের প্যাকেটে একটি বিস্কুট কম! এক লক্ষ টাকা জরিমানা দিতে হলো আইটিসিকে

বাংলার জনরব ডেস্ক: বিস্কুটের প্যাকেটে একটি বিস্কুট কম হওয়ার জন্য এক লক্ষ টাকা জরিমানা দিতে হল ভারতের অন্যতম প্রসিদ্ধ বিস্কুট কোম্পানি আইটিসিকে। জানা গেছে চেন্নাই বাসিন্দা পি দিল্লি বাবু নামে এক ব্যক্তি ২০২১ সালের ডিসেম্বর মাসে মানালির একটি দোকান থেকে দু’ডজন সান ফিস্ট মেরি লাইট (Sunfeast Marie Light) বিস্কুটের প্যাকেট কিনেছিলেন রাস্তার প্রাণীদের খাওয়ানোর জন্য। ওই বিস্কুটের প্যাকেটে লেখা ছিল প্রতিটি প্যাকেটে ১৬টি করে বিস্কুট হয়েছে কিন্তু বিস্কুটের প্যাকেট খোলার পর দেখা যায় প্রতিটি প্যাকেটে মাত্র ১৫ টি করে বিস্কুট রয়েছে। প্যাকেটে একটি করে বিস্কুট কেন কম রয়েছে তা জানতে…

আরও পড়ুন
দেশ 

মারা গেলেন প্রধানমন্ত্রীর নিরাপত্তা ডিরেক্টর

বাংলার জনরব ডেস্ক : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নিরাপত্তার ডাইরেক্টর তথা স্পেশাল প্রটেকশন গ্রুপের ডিরেক্টর অরুন কুমার সিনহা বুধবার সকালে মারা গেছেন। তিনি ১৯৮৮ সালের কেরল ব্যাচের আইপিএস আধিকারিক ছিলেন।এসপিজির একটি সূত্র মারফত জানা গিয়েছে, গত কয়েক বছর ধরেই ক্যানসারে আক্রান্ত ছিলেন অরুণ। গুরুগ্রামের একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। সেখানেই শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। ২০১৬ সালে এসপিজির ডিরেক্টর হিসাবে দায়িত্বভার গ্রহণ করেন অরুণ। চলতি বছরের ৩০ মে তাঁর কার্যকালের মেয়াদ শেষ হওয়ার কথা ছিল। কিন্তু তাঁকে আরও এক বছরের জন্য এসপিজি প্রধান হিসাবে রেখে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। প্রধানমন্ত্রী, প্রাক্তন…

আরও পড়ুন
দেশ 

বিজেপি বিরোধী জোট ‘ইন্ডিয়া’! মোদি সরকারের ঘুম কেড়ে নিয়েছে! দেশের নাম বদলের জন্যই সংসদের বিশেষ অধিবেশন!

সেখ ইবাদুল ইসলাম : ঝোলা থেকে বিড়াল শেষ পর্যন্ত বেরিয়ে পড়ল। আসলে ইন্ডিয়া জোটকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভয় পাচ্ছেন শুধু নরেন্দ্র মোদি নয় আর এস এস সমানভাবে ইন্ডিয়া জোট নিয়ে ভীত হয়ে পড়েছে। কংগ্রেস নেতৃত্বাধীন বিরোধী জোট মোদী এবং বিজেপি বিরোধী এই জোটে  রাজনৈতিক দলের সংখ্যা বেড়ে চলেছে। বহু চেষ্টা করেও ইন্ডিয়া জোটকে ভেঙে দেওয়ার চেষ্টা করা হচ্ছে কিন্তু এখনো পর্যন্ত বিজেপি আরএসএস এই কাজের সফল হতে পারেনি। কারণ রাহুল গান্ধী এমন একটি জোটের নাম রেখেছেন যাতে আরএসএসের দফতরে রীতিমতো ভূমিকম্প  হয়েছে। ইন্ডিয়া নামটিকে সম্বল করেই ২০১৪ সালে ভারতের প্রধানমন্ত্রী…

আরও পড়ুন
দেশ 

ইন্ডিয়া নয় এবার থেকে ভারত মোদি সরকারের ঐতিহাসিক সিদ্ধান্ত!

বাংলার জনরব ডেস্ক : ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবার দেশের নামটাই পাল্টে দিলেন। আন্তর্জাতিক মহলে যে দেশের নাম ইন্ডিয়া বলে পরিচিত। সেই আন্তর্জাতিক মহলে এখন থেকে ইন্ডিয়া নামটা পাল্টে গিয়ে ভারত নামে পরিচিত হবে। আগামী ৯ সেপ্টেম্বর G 20 এর দেশগুলির যে সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে সেই সম্মেলনে দেশের রাষ্ট্রপতির পক্ষ থেকে নৈশ ভোজের  আমন্ত্রণপত্র দেয়া হয়েছে আগত বিদেশি অতিথিদের সেই আমন্ত্রণপত্রে প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া না লিখে লেখা হয়েছে প্রেসিডেন্ট অফ ভারত। এই বার্তা থেকে এটাই স্পষ্ট হয়েছে যে বর্তমান মোদি সরকার ইন্ডিয়া শব্দটি আর ব্যবহার করতে চাইছেন না। কারণ, ভারতের…

আরও পড়ুন
দেশ 

দিল্লির পর কর্ণাটকের এক সরকারি স্কুলে মুসলিম পড়ুয়াদের পাকিস্তানে চলে যেতে বললো এক শিক্ষিকা

বাংলার জনরব ডেস্ক: দিল্লির পর কর্ণাটকের (Karnataka) একটি সরকারি স্কুলে মুসলিম পড়ুয়াদের পাকিস্তানে (Pakistan) চলে যেতে বলেন এক শিক্ষিকা। অভিযুক্ত ওই শিক্ষিকার বিরুদ্ধে তদন্তের নির্দেশ দিয়েছে জেলা শিক্ষা দফতর। অশান্তি এড়াতে প্রাথমিকভাবে তাঁকে অন্য স্কুলে বদলি করা হয়েছে। ঘটনাটি কর্ণাটকের শিবমোগ্গা জেলার। স্থানীয় সরকারি স্কুলের অভিযুক্ত শিক্ষিকার নাম মঞ্জুলা দেবী। ওই স্কুলে গত ৯ বছর ধরে কর্মরত তিনি। বেশ কয়েকজন মুসলিম ছাত্র অভিযোগ করেছে, অভিযুক্ত শিক্ষিকা তাদের পাকিস্তানে চলে যেতে বলেছেন। যেহেতু তারা মুসলিম। এর বাইরেও তিনি ধর্মীয় বিদ্বেষমূলক একাধিক মন্তব্য করেছেন বলেও অভিযোগ। এই ঘটনার তদন্ত শুরু করেছেন ব্লক…

আরও পড়ুন