দেশ 

জামিনের শর্ত লঙ্ঘন করেননি অরবিন্দ কেজরিওয়াল ইডির আবেদন খারিজ করে জানালো সুপ্রিম কোর্ট

বাংলার জনরব ডেস্ক : কেন্দ্রীয় এজেন্সি এনফোর্সমেন্ট ডিরেক্টরেট সুপ্রিম কোর্টে অভিযোগ করেছিল দিল্লির মুখ্যমন্ত্রী ও আম আদমি পার্টির নেতা অরবিন্দ কেজরিওয়াল সুপ্রিম কোর্টের জামিনের শর্ত লংঘন করেছেন। গত বৃহস্পতিবার অরবিন্দ কেজরিওয়াল এক সবাই বলেছিলেন দিল্লিবাসীর উদ্দেশ্যে, ‘‘২০ দিন পরে আমাকে জেলে যেতে হবে। কিন্তু আপনারাই পারেন আমাকে জেলে যাওয়ার হাত থেকে বাঁচাতে।’’ এর পরেই দিল্লিবাসীকে ‘করণীয়’ সম্পর্কে বার্তা দেন আপ প্রধান। তিনি বলেন, ‘‘দিল্লিবাসী যদি আপের প্রতীক ঝাঁটাকে বেছে নেন, তা হলে আমাকে আর জেলে যেতে হবে না।’’ আর কেজরিওয়ালের এই বক্তব্যকে হাতিয়ার করে সুপ্রিম কোর্টে জামিনের শর্ত ভেঙেছেন বলে…

আরও পড়ুন
দেশ 

ইডির গ্রেফতারির ক্ষমতায় লাগাম পরাল শীর্ষ আদালত

বাংলার জনরব ডেস্ক :  ইডি  বা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের ক্ষমতায় লাগাম পরাল সুপ্রিম কোর্ট। বৃহস্পতিবার এক যুগান্তকারী নির্দেশে সর্বোচ্চ আদালত জানিয়ে দিল, সরকারি অর্থ তছরুপ আইনে যে কাউকে গ্রেফতার করতে পারবে না কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। প্রসঙ্গত, এই আইনে এতদিন ইডি-র হাতে অসীম ক্ষমতা ছিল। এবার সেই ক্ষমতার ডানা ছেঁটে দিল শীর্ষ আদালত। সুপ্রিম কোর্ট বলেছে, পিএমএল আইনের ১৯ ধারা অনুযায়ী কোনও অভিযুক্তকে ইডি গ্রেফতার করতে পারবে না। যদি ওই অভিযুক্ত বিশেষ আদালতের তলবে সাড়া দিয়ে সেখানে হাজিরা দিয়ে থাকেন। তাহলে ইডিকে তাঁকে গ্রেফতার করতে গেলে ওই আদালতের অনুমতি নিতে হবে। শীর্ষ…

আরও পড়ুন
দেশ 

‘‘দেশে এমন কোনও ‘মাই কা লাল’ জন্মেছে যে সিএএ বাতিল করতে পারে?’’ : নরেন্দ্র মোদী

বাংলার জনরব ডেস্ক : লোকসভা ভোটপর্বের মধ্যে আবার বিরোধীদের উদ্দেশে খোলা চ্যালেঞ্জ ছুড়লেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জম্মু ও কাশ্মীরে ৩৭০ ধারা বাতিলের ‘সম্ভাবনা’র পরে এ বার নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ) বিতর্কে। বৃহস্পতিবার আজ়মগড় জেলার লালগঞ্জ লোকসভা কেন্দ্রে বিজেপির সমাবেশে মোদী বলেন, ‘‘ভোটের প্রচারে ‘ইন্ডি’ (বিজেপি বিরোধী জোট ‘ইন্ডিয়া’) জোটের নেতারা বলছেন, তাঁরা সিএএ বাতিল করবেন। কিন্তু সে ক্ষমতা কারও হবে না।’’ এর পরেই জনতাকে তাঁর প্রশ্ন, ‘‘দেশে এমন কোনও ‘মাই কা লাল’ (চলতি বাংলায় ভাবানুবাদে ‘বাপের বেটা’) জন্মেছে যে সিএএ বাতিল করতে পারে?’’ লালগঞ্জের ওই সভায় মোদী বলেন, ‘‘সমাজবাদী পার্টি…

আরও পড়ুন
দেশ 

সিএএ কার্যকরী হওয়ার পর মাত্র ১৪ জন শরণার্থী নাগরিকত্ব পেল! লোকসভা ভোটের মুখে চাপে বিজেপি

বাংলার জনরব ডেস্ক : নাগরিকত্ব সংশোধনী আইন অর্থাৎ সি এ এ লাগু হওয়ার পর এই প্রথম ১৪ জন শরণার্থীকে নাগরিকত্ব দিল সরকার। বুধবার ১৪ জনের হাতে নাগরিকত্বের নথি তুলে দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব অজয় ভাল্লা। স্বরাষ্ট্রমন্ত্রক সূত্রের খবর, এই ১৪ জনই CAA’র জন্য যে বিশেষ পোর্টাল চালু করা হয়েছিল, সেই পোর্টালের মাধ্যমে আবেদন করেন। নথি যাচাইয়ের পর তাঁদের নাগরিকত্ব দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। স্বরাষ্ট্রসচিব ভাল্লা তাঁদের শুভেচ্ছা জানিয়েছেন। এদিকে বুধবারই স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah) দাবি করেছেন, দ্রুতই সংশোধিত নাগরিকত্ব আইনের অধীনে ৩০০ জনকে নাগরিকত্ব দেওয়া হবে। পাকিস্তান, বাংলাদেশ এবং…

আরও পড়ুন
দেশ 

আমি হিন্দু মুসলমান করি না : নরেন্দ্র মোদি

বাংলার জনরব ডেস্ক :  কয়েকদিন আগেই মুসলমান সমাজকে কটাক্ষ করে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, নির্বাচনী জনসভায় বক্তব্য রেখেছিলেন। তিনি বলেছিলেন যে দেশের সম্পদ মুসলমানদের পাইয়ে দেওয়ার চেষ্টা করছে কংগ্রেস। আর গতকাল মঙ্গলবার সর্বভারতীয় এক সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলার সময় তিনি বলেছেন,”যদি আমি হিন্দু-মুসলিম করি, তাহলে সামাজিক জীবনে থাকার যোগ্যতা হারাব।”  মোদি আরো বলেন, ”আমি ভোট ব্যাঙ্কের জন্য কাজ করি না। আমি বিশ্বাস করি সব কা সাথ, সব কা বিকাশে।” মোদির মুখে উঠে আসে গুজরাট দাঙ্গার কথাও। তাঁকে বলতে শোনা যায়, ”আমার অনেক মুসলিম বন্ধু আছে। এবং ২০০২ সালের পর…

আরও পড়ুন
দেশ 

‘নিউজ়ক্লিক’-এর সম্পাদক প্রবীর পুরকায়স্থের গ্রেফতারি বেআইনি, অবিলম্বে মুক্তি দেওয়ার নির্দেশ সুপ্রিম কোর্টের

বাংলার জনরব ডেস্ক : নিউজ় পোর্টাল ‘নিউজ়ক্লিক’-এর সম্পাদক প্রবীর পুরকায়স্থের গ্রেফতারিকে বেআইনি বলে ঘোষণা করল দেশের শীর্ষ আদালত। দিল্লি পুলিশকে তাঁকে অবিলম্বে মুক্তি দেওয়ার নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালত জানিয়েছে, দিল্লি পুলিশ যে ইউএপিএ (আনলফুল অ্যাক্টিভিটিজ প্রিভেনশন অ্যাক্ট) আইনের আওতায় সম্পাদক প্রবীরকে গ্রেফতার করেছিল তা-ও ছিল ভুল। সুপ্রিম কোর্টের বিচারপতি বিআর গাভাই এবং বিচারপতি সন্দীপ মেহতার বেঞ্চ বুধবার এই নির্দেশ দেয়। আদালতের এই নির্দেশের পর প্রবীর নিম্ন আদালতে বেল বন্ড জমা দেবেন। তার পরেই তিনি মুক্তি পাবেন জেল থেকে। প্রসঙ্গত, দিল্লি পুলিশ গ্রেফতার করেছিল প্রবীরকে। যে দিল্লি পুলিশ সরাসরি…

আরও পড়ুন
দেশ 

মামলার সঙ্গে যুক্ত হতে চেয়ে সুপ্রিম কোর্টে আবেদন সন্দেশখালীর মহিলাদের এক অংশের, আবেদন মঞ্জুর করল শীর্ষ আদালত

বাংলার জনরব ডেস্ক : সন্দেশখালি ঘটনার সিবিআই তদন্ত নিয়ে যে আবেদন রাজ্য সরকার সুপ্রিম কোর্টে করেছিল সেই মামলার সঙ্গে যুক্ত হওয়ার জন্য ওই এলাকারই বেশ কিছু মহিলা সুপ্রিম কোর্টে আবেদন করেছিল। সেই আবেদন আজ মঙ্গলবার গ্রহণ করে নিল সুপ্রিম কোর্টের ২ বিচারপতি বিআর গাভাই এবং বিচারপতি সন্দীপ মেহতার বেঞ্চ।আগামী জুলাই মাসে সন্দেশখালির মামলার শুনানি রয়েছে। তখনই এই আর্জি শুনবে সুপ্রিম কোর্টের বেঞ্চ। সেখানকার মহিলাদের একাংশের বক্তব্য, সমগ্র ঘটনার নিরপেক্ষ এবং স্বাধীন তদন্ত হোক। সেই আর্জি গ্রহণ করেছে সুপ্রিম কোর্ট। যাকে ‘উল্লেখযোগ্য’ বলে মনে করছে শাসকদল তৃণমূলও। সন্দেশখালির ঘটনাপ্রবাহ এত দিন…

আরও পড়ুন
দেশ 

বিনামূল্যে বিদ্যুৎ শিক্ষা ও স্বাস্থ্য পরিষেবায় অভাবনীয় উন্নতি সহ ১০ গ্যারান্টি ইন্ডিয়া জোট ক্ষমতায় এলেই প্রতিশ্রুতি পূরণ করা হবে বললেন অরবিন্দ কেজরিওয়াল

বাংলার জনরব ডেস্ক : জেল থেকে মুক্তি পাওয়ার দুদিন পরেই দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল নিজের ইশতেহার ঘোষণা করলেন। আগামী লোকসভা নির্বাচনে যদি ইন্ডিয়া জোট ক্ষমতায় আসে সেক্ষেত্রে তার দলের পক্ষ থেকে ইন্ডিয়া জোটকে যে যে কাজ করতে বাধ্য করা হবে তা সবটাই ইশতেহারে রাখা হয়েছে। আজ রবিবার দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল সাংবাদিক সম্মেলন করে দশটি গ্যারান্টি পূরণের প্রতিশ্রুতি দিয়েছেন। এদিন নিজের ভাষণে কেজরিওয়াল বলেন, ‘বিজেপি চিরকাল প্রতিশ্রুতি পূরণে ব্যর্থ হয়েছে। অন্য দিকে আমার গ্যারান্টি সাক্ষ্য দেয় ট্র্যাক রেকর্ডের। জনগণকে বেছে নিতে হবে তাঁরা কেজরিওয়ালের গ্যারান্টি না মোদির গ্যারান্টি গ্রহণ করবেন।’…

আরও পড়ুন
দেশ 

ভোটে হার নিয়ে সংশয় প্রকাশ করায় কংগ্রেস সভাপতিকে সতর্ক করলো নির্বাচন কমিশন।

বিশেষ প্রতিনিধি : ভারতে এখন এক আজব নির্বাচন চলছে এর আগে পর্যন্ত ভোটের ২৪ ঘন্টার মধ্যে নির্বাচনের কত শতাংশ ভোট পড়েছে তার তথ্য কমিশন জানিয়ে দিত। কিন্তু ২০২৪ এর লোকসভা নির্বাচনে দেখা যাচ্ছে ১০ দিন ১১ দিন পর তথ্য জানাচ্ছে নির্বাচন কমিশন এবং সেটাও দেখা যাচ্ছে যেটা আগে বলা হচ্ছিল তার চেয়ে ছয় থেকে সাত শতাংশ বেশি। এ নিয়ে জনমানষে ইতিমধ্যে প্রশ্ন উঠতে শুরু করেছে। পৃথিবীর বৃহত্তম গণতান্ত্রিক দেশ ভারতবর্ষের নির্বাচনকে কেন্দ্র করে কমিশন যে হাস্যকর পরিস্থিতি তৈরি করেছে তা নিয়ে কোন সন্দেহ নেই। প্রথম দফার নির্বাচন শেষ হওয়ার ১০…

আরও পড়ুন
দেশ 

সন্দেশখালিতে মহিলাদের দিয়ে জোর করে অভিযোগ প্রত্যাহার করা হচ্ছে পদক্ষেপ করার জন্য নির্বাচন কমিশনকে চিঠি জাতীয় মহিলা কমিশনের প্রধানের

বাংলার জনরব ডেস্ক : সন্দেশখালীর কান্ডের ভিডিও নিয়ে জাতীয় নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করেছিল তৃণমূল কংগ্রেস। এই ঘটনার কয়েক ঘন্টা কাটতে না কাটতেই এবার জাতীয় মহিলা কমিশনের প্রধান রেখা শর্মা, সরাসরি নির্বাচন কমিশন কে চিঠি দিয়ে অভিযোগ করলেন সন্দেশখালিতে জোর করে অভিযোগ প্রত্যাহার করা হচ্ছে। আজ শুক্রবার জাতীয় মহিলা কমিশনের চেয়ারম্যান রেখা শর্মা মুখ্য নির্বাচন কমিশনার কে চিঠিতে লিখেছেন,সন্দেশখালির নির্যাতিতাদের বাধ্য করা হচ্ছে নির্যাতনের অভিযোগ প্রত্যাহার করে নিতে। আর এই কাজ করাচ্ছেন তৃণমূলের কর্মীরাই। মহিলা কমিশনের বক্তব্য, বাংলার শাসকদল হওয়ার জোরেই এই কাজ করাচ্ছে তৃণমূল। এক সপ্তাহে সন্দেশখালির ঘটনা আচমকাই…

আরও পড়ুন