দেশ 

একক গরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসতে পারছে না বিজেপি, দাবি যোগেন্দ্র যাদবের, কত আসন পেতে পারে বিজেপি?

বাংলার জনরব ডেস্ক : লোকসভা নির্বাচনের ফলাফল প্রকাশিত হবে আগামী চার জুন মঙ্গলবার। এরই মাঝে লোকসভা নির্বাচনের ফলাফল নিয়ে বিভিন্ন তথ্য সামনে আসতে শুরু করেছে প্রখ্যাত পরিসংখ্যানবিদ এবং সেফোলজিস্ট সমীক্ষক যোগেন্দ্র যাদব জানিয়েছেন বিজেপি ২৩০ আসনও বেরোবে না। অর্থাৎ এবার বিজেপি সংখ্যাগরিষ্ঠ আসন পাবে না এমনকি এনডিএ জোট শরিকদের নিয়োগ তা পাবে না বলে মন্তব্য করেছেন যোগেন্দ্র যাদব। যোগেন্দ্র যাদব (Yogendra Yadav) যে নয়া ভবিষ্যদ্বাণী করেছেন, সেটা তুলে ধরে টুইট করলেন কংগ্রেস নেতা শশী থারুর। তিনি স্পষ্ট বলছেন, যোগেন্দ্রর নতুন ভবিষ্যদ্বাণী নিয়ে তিনি উচ্ছ্বসিত। আগামী দিনে বেশ মজাদার সময় আসতে…

আরও পড়ুন
দেশ 

বিশেষ বিবাহ আইনেও হিন্দু-মুসলিম বিবাহ বৈধ নয় জানালো মধ্যপ্রদেশের হাইকোর্ট

বাংলার জনরব ডেস্ক : হিন্দু মহিলা এবং মুসলমান পুরুষের মধ্যে বিবাহ আদৌ বৈধ নয়। ইসলামিক আইনে এই ধরনের বিবাহকে বৈধতা দেওয়া হয়নি। একটি মামলায় এমনটাই জানাল মধ্যপ্রদেশ হাই কোর্ট। আদালতের কাছে নিরাপত্তা চাওয়া যুগলের আবেদনও খারিজ করে দেওয়া হয়েছে। ওই যুগল ১৯৫৪ সালের বিশেষ বিবাহ আইনে অন্তর্ধর্মীয় বিবাহের স্বীকৃতি চেয়েছিলেন। তাতে সম্মতি দেয়নি আদালত। মধ্যপ্রদেশ হাই কোর্টের বিচারপতি গুরপাল সিংহ আহলুওয়ালিয়ার পর্যবেক্ষণ, বিশেষ বিবাহ আইন অনুসারে কোনও মুসলিম যুবকের সঙ্গে হিন্দু তরুণীর বিয়ে হলেও ইসলামিক আইনে সেই বিবাহকে ‘অনিয়মিত’ বলে উল্লেখ করা হবে। কারণ, ইসলামিক আইন অনুসারে, কোনও মুসলমান পুরুষ…

আরও পড়ুন
দেশ 

নিম্ন আদালতে স্থায়ী জামিন চেয়ে আবেদন কেজরিওয়ালের!

স্থায়ী জামিন চেয়ে এ বার আদালতের দ্বারস্থ হলেন দিল্লির মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টির (আপ) প্রধান অরবিন্দ কেজরীওয়াল। সুপ্রিম কোর্টের নির্দেশ ২১ দিনের জন্য অন্তর্বর্তী জামিনে মুক্ত কেজরীর আইনজীবী দিল্লির রাউস অ্যাভিনিউ আদালতে বৃহস্পতিবার ওই আবেদন জানিয়েছেন। বৃহস্পতিবার বিকেলে আবেদনের শুনানি হতে পারে। Advertisement: দিল্লির আবগারি লাইসেন্স বণ্টন দুর্নীতি মামলায় অভিযুক্ত কেজরী অন্তর্বর্তী জামিনের মেয়াদ বৃদ্ধি চেয়ে সুপ্রিম কোর্টে মামলা করে জরুরি শুনানির আর্জি জানিয়েছিলেন। কিন্তু দ্রুত শুনানির আবেদন খারিজ করে মঙ্গলবার সেই মামলা পাঠানো হয় প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের ডিভিশন বেঞ্চে। তিনিই ঠিক করবেন, কবে কেজরীর আবেদনের শুনানি হবে।…

আরও পড়ুন
দেশ 

কন্যাকুমারীতে মোদীর ধ্যান টিভিতে সম্প্রচার করা হলে নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করা হবে! বন্ধ করা হোক, নির্বাচন কমিশনে আর্জি সিপিএম, কংগ্রেসের

বাংলার জনরব ডেস্ক : আজ বৃহস্পতিবার সন্ধ্যায় কন্যাকুমারীতে ধ্যানে বসতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর দফতর সূত্রে খবর, বৃহস্পতিবার সন্ধ্যায় ৪৮ ঘণ্টার জন্য কন্যাকুমারীতে ধ্যানে বসবেন নরেন্দ্র মোদী। এর আগে দু’বার লোকসভা নির্বাচনের প্রচার শেষে আধ্যাত্মিক সফরে বেরিয়েছিলেন তিনি। ২০১৪ সালের লোকসভা ভোটের প্রচার শেষে গিয়েছিলেন কেদারনাথ। ২০১৯ সালে গিয়েছিলেন মহারাষ্ট্রের প্রতাপগড় দুর্গে। ইতিমধ্যেই এই নিয়ে রাজনৈতিক বিতর্ক দানা বেঁধেছে। প্রধানমন্ত্রীর ধ্যানমগ্ন হওয়ার ছবি যাতে টেলিভিশনে সম্প্রচারিত না হয়, সেই বিষয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছে সিপিএম এবং কংগ্রেস। বুধবার তামিলনাডু সিপিএমের রাজ্য সম্পাদক কে বালকৃষ্ণণ দেশের মুখ্য নির্বাচন কমিশনারকে একটি…

আরও পড়ুন
দেশ 

জামিনের মেয়াদ বৃদ্ধির আবেদন খারিজ শীর্ষ আদালতে, ২ জুন তিহার যেতে হচ্ছে কেজরিওয়ালকে!

বাংলার জনরব ডেস্ক : দিল্লির মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়ালের জামিনের মেয়াদ eআবেদন শুনতে চাইলো না সুপ্রিম কোর্ট। গত সোমবার তিনি শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে আরো সাত দিন অতিরিক্ত জামিন দেওয়ার জন্য সুপ্রিম কোর্টে আবেদন করেছিলেন। মঙ্গলবার ই সেই আবেদন খারিজ করে দিয়েছিলেন দুই বিচারপতি। তবে ২ বিচারপতি বলেছিলেন প্রধান বিচারপতি এই মামলার দিনক্ষণ ঠিক করে দেবেন আজ বুধবার সুপ্রিম কোর্টের রেজিস্টার জানিয়ে দিয়েছেন এই মামলার নথিভুক্তকরণ করা হয়নি।নিম্ন আদালতে জামিনের আবেদন করার ব্যাপারে যে হেতু কেজরীওয়ালকে স্বাধীনতা দেওয়া হয়েছে, তাই সুপ্রিম কোর্ট তাঁর আবেদন শুনতে নারাজ।…

আরও পড়ুন
দেশ 

সাড়ে চার বছর পর জামিন পেলেন শরজিল ইমাম!

বাংলার জনরব ডেস্ক : সাড়ে চার বছর পর জামিন পেলেন শরজিল ইমাম ।২০২০ সালে দিল্লির হিংসার ঘটনায় ইউএপিএ-তে অভিযুক্ত জেএনইউ বিশ্ববিদ্যালয়ের ওই গবেষককে ২০২০ সালের জানুয়ারির শেষপর্বে গ্রেফতার করা হয়েছিল। তার পর থেকেই তিনি জেলবন্দি। মঙ্গলবার সরকারপক্ষ জামিনের বিরোধিতা করলেও বিচারপতি সুরেশ কুমার কাইত এবং বিচারপতি মনোজ জৈনের বেঞ্চ তা খারিজ করে জানায়, ইতিমধ্যেই বেআইনি কার্যকলাপ প্রতিরোধ আইনে (ইউএপিএ) রুজু মামলায় সম্ভাব্য সাজার অর্ধেক মেয়াদ জেলে কাটিয়ে ফেলেছেন শরজিল। প্রসঙ্গত, মঙ্গলবার দিল্লির করকরডুমা আদালত ২০২০ সালের হিংসার ঘটনায় অভিযুক্ত জেএনইউ-র আর এক প্রাক্তন ছাত্রনেতা উমর খালিদের জামিনের আবেদন খারিজ করেছিল।…

আরও পড়ুন
দেশ 

নরেন্দ্র মোদি কেন নিজেকে ঈশ্বরের দূত বলেছেন তার ব্যাখ্যা দিলেন রাহুল! কী বললেন কংগ্রেস নেতা?

বাংলার জনরব ডেস্ক : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিজেকে ঈশ্বরের দূত বলে দাবি করেছিলেন তিনি বলেছিলেন পরমাত্মা আমাকে বিশেষ কাজের জন্য পৃথিবীতে পাঠিয়েছেন জৈবিক উপায়ে আমার জন্ম হয়নি। নরেন্দ্র মোদির এই বক্তব্যকে ঘিরে দেশ জুড়ে শোরগোল পড়ে যায়। বিরোধীরা নানাভাবে কটাক্ষ করতে থাকেন তারপরেও তিনি তার বক্তব্যে অটুট ছিলেন। কেন নরেন্দ্র মোদি নিজেকে ঈশ্বরের দূত বলেছিলেন তার ব্যাখ্যা দিতে গিয়ে আজ রাহুল গান্ধী বিহারে বলেছেন আসলে তিনি তার অপকর্মকে ঢাকার জন্যই ঈশ্বরের দূত বলে দাবি করেছেন। সোমবার পাটনার অদূরে বক্তিয়ারপুরের জনসভায় ভাষণ দিয়েছেন তিনি।সেই সভা থেকে রাহুল জনতার উদ্দেশে প্রশ্ন ছুড়ে…

আরও পড়ুন
দেশ 

জামিনের মেয়াদ আরো ৭ দিন বৃদ্ধি চেয়ে সুপ্রিম কোর্টে দ্বারস্থ কেজরিওয়াল

বাংলার জনরব ডেস্ক : পয়লা জুন পর্যন্ত জামিনে রয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। আগামী আটই জুন পর্যন্ত জামিনের মেয়াদ বৃদ্ধির জন্য সুপ্রিম কোর্টে আবেদন করেছেন আপনেতা। অর্থাৎ জামিনের মেয়াদ বৃদ্ধির জন্য সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী। সুপ্রিম কোর্টে তিনি আবেদনে জানিয়েছেন তাঁর কিছু শারীরিক পরীক্ষা-নিরীক্ষার প্রয়োজন আছে এই কারণে তাকে আরো সাত দিন সময় দেওয়া হোক জেলের বাইরে থাকার। আবগারি দুর্নীতি মামলায় কেজরীকে গত একুশে মার্চ গ্রেফতার করেছিল ইডি। গত ১০ মে তিনি জামিন পান। লোকসভা নির্বাচনে প্রচারের জন্য তাঁকে মুক্তি দিয়েছিল আদালত। ১ জুন সেই জামিনের মেয়াদ শেষ…

আরও পড়ুন
দেশ 

গুজরাটের রাজকোটে গেমিং জ়োন অগ্নিকাণ্ডে ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে হল ৩২!

গুজরাটের রাজকোটে গেমিং জ়োন অগ্নিকাণ্ডের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে হল ৩২। দেহগুলি এমন ভাবে ঝলসে গিয়েছে যে, বেশির ভাগই শনাক্ত করা যাচ্ছে না বলে পুলিশ সূত্রে খবর। এই ঘটনায় শনিবার রাতে গ্রেফতার করা হয়েছে টিআরপি গেম জ়োনের মালিক যুবরাজ সিংহ সোলাঙ্কি, ম্যানেজার নিতিন জৈন-সহ তিন জনকে। শীর্ষ আইপিএস আধিকারিক সুবাষ ত্রিবেদীর নেতৃত্বে একটি বিশেষ তদন্তকারী দল গঠন (সিট) করা হয়েছে। রাজকোটের অ্যাসিস্ট্যান্ট পুলিশ কমিশনার (এসিপি) বিনায়ক পটেল জানিয়েছেন, এই অগ্নিকাণ্ডের ঘটনায় যাঁদের মৃত্যু হয়েছে, তাঁদের দেহগুলি এমন ভাবে ঝলসে গিয়েছে যে, শনাক্ত করতে যথেষ্ট বেগ পেতে হচ্ছে। এসিপি বলেন, “দেহগুলি…

আরও পড়ুন
দেশ 

দিল্লির শিশু হাসপাতালে আগুন, মৃত সাত সদ্যোজাত

বাংলার জনরব ডেস্ক : শনিবার অগ্নিদগ্ধ হয়ে দিল্লির একটি শিশু হাসপাতলে সদ্যোজাত শিশুর মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে।দমকল গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে এবং শিশুদের উদ্ধার করে। চিকিৎসা চলাকালীন ছ’জনের মৃত্যু হয়। রবিবার সকালে মৃত্যু হয়েছে আরও এক জনের। জখম অবস্থায় আরও কয়েক জনের চিকিৎসা চলছে ওই হাসপাতালেই। পূর্ব দিল্লির বিবেক বিহার এলাকার ঘটনা। সেখানকার একটি শিশু সুরক্ষা কেন্দ্র থেকে শনিবার রাত ১১টা ৩২ মিনিট নাগাদ দমকলের কাছে ফোন যায়। হাসপাতালে কী ভাবে আগুন লাগল, তা এখনও জানা যায়নি। তবে আগুন বিভিন্ন ওয়ার্ডে দ্রুত ছড়িয়ে পড়ে। দমকলের আটটি ইঞ্জিন ঘটনাস্থলে…

আরও পড়ুন