ইডির ব্যর্থতার জন্যই নীরব মোদী, বিজয়মাল্য এবং মেহুল চোক্সির মতো ব্যবসায়ীরা দেশ ছেড়ে পালাতে সক্ষম হয়েছে মন্তব্য আদালতের
বাংলার জনরব ডেস্ক : কেন্দ্রীয় এজেন্সি ইডিকে তীব্র ভর্ৎসনা করল মুম্বাইয়ের এক আদালত। আদালত বলেছি এইসব তদন্তকারী সংস্থাগুলি সময়মতো গ্রেপ্তার করতে না পারার কারণে দেশ ছেড়ে পালাতে সক্ষম হয়েছে নীরব মোদী বিজয় মাল্য এবং মেহুল চোক্সির মতো ব্যবসায়ীরা। ২০২২ সালের আর্থিক তছরুপ মামলায় অভিযুক্ত হন ব্যোমেশ শাহ নামে মুম্বইয়ের এক ব্যবসায়ী। বর্তমানে তিনি জামিনে মুক্ত। তবে অনুমতি ছাড়া তাঁর বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করেছিল আদালত। সেই নিয়েই আদালতের দ্বারস্থ হয়েছিলেন অভিযুক্ত। সংবাদমাধ্যম ‘বার অ্যান্ড বেঞ্চ’-এর প্রতিবেদন অনুযায়ী, গত বৃহস্পতিবার মামলাটির শুনানি ছিল মুম্বইয়ের ওই আদালতের বিচারক এম জি দেশপাণ্ডের এজলাসে।…
আরও পড়ুন