দেশ প্রচ্ছদ 

সমাজ মাধ্যম থেকে না জানিয়ে কেন পোস্ট ডিলিট করা হচ্ছে কেন্দ্রের কাছে জানতে চাইলো দেশের শীর্ষ আদালত

বাংলার জনরব ডেস্ক : সোশ্যাল মিডিয়া থেকে যখন খুশি পোস্ট ডিলিট বা অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়ার বিরুদ্ধে এবার সরব হলো সুপ্রিম কোর্ট।সমাজমাধ্যম থেকে যখন-তখন পোস্ট মোছা বা অ্যাকাউন্ট বন্ধ করার বিষয়ে সুপ্রিম কোর্টের দৃষ্টি আকর্ষণ করেছিল সফ্‌টওয়্যার ফ্রিডম ল সেন্টার। বিচারপতি বিআর গভই এবং বিচারপতি অগাস্টিন জর্জ মাসিহ্-এর বেঞ্চে মামলাটি শুনানির জন্য ওঠে। আদালত জানিয়েছে, সমাজমাধ্যমের কোনও পোস্টে কেন্দ্রের আপত্তি থাকলে যদি সেই পোস্টদাতাকে শনাক্ত করা যায়, তবে তার কাছে নোটিস দিয়ে বিষয়টি জানানো দরকার। তার পর ওই পোস্ট বা তাঁর অ্যাকাউন্টের বিরুদ্ধে পদক্ষেপ করা উচিত। প্রাথমিক ভাবে দুই বিচারপতিই…

আরও পড়ুন
দেশ 

শিশুপাচার চক্রের পর্দাফাঁস অন্ধ্রপ্রদেশে ! গ্রেফতার ৫

বাংলার জনরব ডেস্ক : শিশুপাচার চক্রের পর্দাফাঁস অন্ধ্রপ্রদেশে। ৩ সদ্যোজাতকে উদ্ধারের পাশাপাশি এই চক্রের মাস্টারমাইন্ড-সহ ৫ মহিলাকে গ্রেফতার করেছে অন্ধ্র পুলিশ। তদন্তকারীদের দাবি, দেশের বিভিন্ন প্রান্ত থেকে শিশুদের নিয়ে এসে লক্ষ লক্ষ টাকায় নিঃসন্তান দম্পতিদের কাছে বিক্রি করত অভিযুক্তরা। পুলিশ কমিশনার এসভি রাজাশেখরবাবু বলেন, এই চক্রের মূল অভিযুক্ত হলেন বিজয়ওয়াড়ার বাসিন্দা ৩১ বছর বয়সি বাগালাম সরোজিনী। তারই ইশারায় চলত গোটা চক্র। দিল্লি, আহমেদাবাদ-সহ দেশের নানা প্রান্ত থেকে শিশু এনে লক্ষ লক্ষ টাকার বিনিময়ে তাদের বিক্রি করা হত নিঃসন্তান দম্পতিদের কাছে। শুধু তাই নয়, নিঃসন্তান দম্পতিদের বিশ্বাস অর্জন করতে ভুয়ো নথি…

আরও পড়ুন
দেশ 

হরিয়ানার কংগ্রেস নেত্রী হিমানী নরওয়াল খুনে গ্রেফতার যুবক

বাংলার জনরব ডেস্ক : হরিয়ানার কংগ্রেস নেত্রী হিমানী নরওয়ালকে খুনের ঘটনায় এক যুবককে গ্রেফতার করল পুলিশ। শুক্রবার রোহতকের সাম্পলা বাসস্ট্যান্ডের কাছে হাইওয়ের ধার থেকে নীলরঙা একটি ট্রলিব্যাগ থেকে হিমানীর দেহ উদ্ধার হয়। তার পরেই ঘটনার তদন্তে নামে পুলিশ। ঘটনার দু’দিন পরে অবশেষে এক অভিযুক্ত গ্রেফতার হলেন। সোমবার হরিয়ানা পুলিশের তরফে জানানো হয়েছে, রবিবার গভীর রাতে দিল্লি থেকে দু’জন যুবককে আটক করে হরিয়ানার রোহতকে নিয়ে যাওয়া হয়। সেখানে দু’জনকে জিজ্ঞাসাবাদ করার পর এক জনকে গ্রেফতার করা হয় আর অপর জনকে ছেড়ে দেওয়া হয়। ‘ইন্ডিয়া টুডে’ পুলিশ সূত্রকে উদ্ধৃত করে জানিয়েছে, ধৃত…

আরও পড়ুন
দেশ 

ইডি কাউকে তলব করলে সমনে কোন অপরাধে ডাকা হচ্ছে তা লিখতে হবে নির্দেশ ইলাহাবাদ হাইকোর্টের

বাংলার জনরব ডেস্ক : কেন্দ্রীয় এজেন্সির ইডির উপর আদালত ফের করা অবস্থান নিল। এর আগে সুপ্রিম কোর্ট বারবার সতর্ক করা সত্ত্বেও ইনফোর্সমেন্ট ডিরেক্টরেট একই কায়দায় সাধারণ নাগরিকদের হেনস্থা করে চলেছিল। এবার ইলাহাবাদ হাইকোর্ট এ ব্যাপারে কড়া নির্দেশ দিয়েছে। ইলাহবাদ হাইকোর্ট জানিয়েছে আর্থিক প্রতিরোধ আইনের কাউকে তলব করা হলে কোন অপরাধে তাকে ডাকা হচ্ছে সে কথা সমনে লিখতে হবে।অর্থাৎ, তদন্তকারীরা প্রাথমিক ভাবে কোনও অপরাধ ঘটেছে বলে মনে করলে, সে কথা জানাতে হবে তলবের সময়ে। উত্তরপ্রদেশ দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের একটি মামলায় ইডি তলব করেছিল অঙ্কুর আগরওয়াল নামে এক ব্যক্তিকে। তবে তিনি হাজিরা…

আরও পড়ুন
দেশ 

নরেন্দ্র মোদির ডিগ্রি সংক্রান্ত তথ্য দিতে রাজি দিল্লি বিশ্ববিদ্যালয়, তবে ব্যক্তিকে নয় আদালতে

বাংলার জনরব ডেস্ক : শেষ পর্যন্ত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ডিগ্রী দেখাতে রাজি হল দিল্লি বিশ্ববিদ্যালয় তবে কোন ব্যক্তিকে নয় দিল্লি হাইকোর্টকে দেখাতে চায়।বৃহস্পতিবার দিল্লি হাই কোর্টে এমনটাই জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের তরফের আইনজীবী সলিসিটর জেনারেল তুষার মেহতা। তথ্যের অধিকার আইনে একটি আবেদনের প্রেক্ষিতে কেন্দ্রীয় তথ্য কমিশনের তরফে নির্দেশ দেওয়া হয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি সংক্রান্ত তথ্য প্রকাশ্যে আনার জন্য। মেহতা আদালতে জানান, কেন্দ্রীয় তথ্য কমিশনের ওই নির্দেশ বাতিল করা উচিত। বৃহস্পতিবারের শুনানি শেষে রায়দান স্থগিত রেখেছেন দিল্লি হাই কোর্টের বিচারপতি শচীন দত্ত। মোদীর ডিগ্রি বিতর্ককে কেন্দ্র করে এই মামলা দীর্ঘ দিন ধরেই চলছে হাই…

আরও পড়ুন
দেশ 

ছ’জনকে খুন করে থানায় আত্মসমর্পণ তরুণের! রহস্য কী?

বাংলার জনরব ডেস্ক : মাকে খুন করেছি, ভাই এবং প্রেমিকাকেও খুন করেছি— নিজেই থানায় গিয়ে পুলিশকে জানালেন কেরলের তরুণ। বছর তেইশের ওই তরুণ থানায় আত্মসমর্পণ করে দাবি করেন, তিনি ছ’জনকে খুন করেছেন। কেরলের তিরুঅনন্তপুরমের ওই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। তবে পরে পাঁচটি মৃত্যুর তথ্যই নিশ্চিত করেছেন তদন্তকারী আধিকারিকেরা। প্রাথমিক অনুসন্ধানের পর পুলিশ জানতে পারে, অভিযুক্ত তরুণ ধারালো অস্ত্র এবং হাতুড়ি দিয়ে মাকে খুনের চেষ্টা করেন। তবে তাতে সফল হননি। মহিলা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। পুলিশ সূত্রে খবর, তরুণের বিদেশে ব্যবসা রয়েছে। অভিযুক্তের দাবি, ওই ব্যবসায় প্রচুর দেনায় জড়িয়ে পড়েন তিনি।…

আরও পড়ুন
আন্তর্জাতিক দেশ 

USAID Fund Controversy : গত অর্থ বছরে সাতটি প্রকল্পে অর্থ দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র, ভোটের হার বৃদ্ধিতে কোনো সাহায্য পায়নি ভারত, রির্পোট প্রকাশ করে জানিয়ে দিল অর্থ দফতর

বাংলার জনরব ডেস্ক : শেষ পর্যন্ত নীরবতা ভেঙে মার্কিন সাহায্য নিয়ে কেন্দ্রীয় অর্থ মন্ত্রক রির্পোট প্রকাশ্যে নিয়ে এলো । এতে বিজেপির মিথ্যা প্রচারের ফানুস ফেটে গেল। জানা গেছে,এক অর্থবছরে ভারতে মোট সাতটি প্রকল্পের জন্য টাকা দিয়েছে আমেরিকার আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা (ইউএসএইড)। তেমনটাই উল্লেখ কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের রিপোর্টে। কোন কোন খাতে অনুদান এসেছে, মোট কত টাকা এসেছে, তার হিসাব দেওয়া হয়েছে ওই রিপোর্টে। কেন্দ্রের রিপোর্টে দাবি, যা নিয়ে এত বিতর্ক, সেই ভোটের হার বৃদ্ধির খাতে কোনও মার্কিন অনুদান আসেনি। সাতটি প্রকল্পের মোট খরচ ৭৫ কোটি ডলার (ভারতীয় মুদ্রায় প্রায় সাড়ে ছ’হাজার…

আরও পড়ুন
দেশ 

দিল্লি বিধানসভায় বিরোধী দলনেতা হচ্ছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী আতিশী মার্লেনা

বাংলার জনরব ডেস্ক : দিল্লি বিধানসভায় বিরোধী দলনেতা হিসাবে প্রাক্তন মুখ্যমন্ত্রী আতিশী মার্লেনাকে বেছে নিল আম আদমি পার্টি। রবিবার দলের তরফে সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দিল্লির বিধানসভায় এর আগে বিরোধী দলনেতার পদে কোনও মহিলা বসেননি। আতিশীই হতে চলেছেন দিল্লির প্রথম মহিলা বিরোধী দলনেতা। দিল্লির বিধানসভা নির্বাচনে ধরাশায়ী হয়েছে অরবিন্দ কেজরীওয়ালের দল। কেজরীওয়াল তো বটেই, বিজেপি প্রার্থীদের কাছে হেরে গিয়েছেন মণীশ সিসৌদিয়া-সহ আপের প্রথম সারির প্রায় সব নেতাই। এই ভরাডুবির মাঝেও অবশ্য মান রেখেছেন আতিশী। তিনি কালকাজি কেন্দ্রে সাড়ে তিন হাজারের বেশি ভোটে জিতেছেন। দিল্লির রাজনীতি নিয়ে যাঁরা ওয়াকিবহাল, তাঁরা…

আরও পড়ুন
দেশ 

স্বামীকে গাছে বেঁধে স্ত্রীকে গণধর্ষণ! অভিযুক্তদের এনকাউন্টার করল তামিলনাড়ুর পুলিশ

বাংলার জনরব ডেস্ক : তামিলনাড়ুতে চারজনকে এনকাউন্টার করে মারল পুলিশ। জানা গেছে এই চারজনই ধর্ষণের অভিযুক্ত ছিল। এমনকি ডাকাতির অভিযোগও ছিল।বৃহস্পতিবার গোপন সূত্রে খবর পায় তারা, পোনমালাই এলাকার কাছে ওই চার অভিযুক্ত একটি জায়গায় আত্মগোপন করে রয়েছেন। তার পরই ওই এলাকায় অভিযানে যায় পুলিশের বিশেষ দল। পুলিশ জানিয়েছে, তাদের দলটিকে দেখেই প্রথমে পালানোর চেষ্টা করেন অভিযুক্তেরা। কিন্তু ওই চার জনকে পুরো ঘিরে ফেলা হয়েছিল। তাঁদের আত্মসমর্পণও করতে বলা হয়। কিন্তু তা না করে অভিযুক্তেরা পুলিশের দলটিকে লক্ষ্য করে গুলি চালাতে থাকেন। পাল্টা গুলি চালায় পুলিশও। চার জনের মধ্যে দু’জন গুলিবিদ্ধ…

আরও পড়ুন
দেশ 

শুল্ক দফতরের অতিরিক্ত কমিশনার সহ তিন জনের ঝুলন্ত দেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য কোচিতে

বিশেষ প্রতিনিধি : এক ঘরে আমলা। অন্য ঘরে তাঁর দিদি। সিলিং থেকে দু’জনের ঝুলন্ত দেহ উদ্ধার। আরও একটি ঘরে বিছানায় পড়ে আমলার মায়ের দেহ। সাদা কাপড়ে ঢাকা। পাশে রাখা ফুলের তোড়া। একই পরিবারের তিন জনের মৃত্যুতে শোরগোল পড়ে গিয়েছে কোচিতে। এই মৃত্যু ঘিরে বাড়ছে রহস্যও। বৃহস্পতিবার ঘর থেকে তিন জনের দেহ উদ্ধার হয়। আমলা মণীশ বিজয়। তিনি শুল্ক দফতরের অতিরিক্ত কমিশনার পদে কর্মরত ছিলেন। আদতে ঝাড়খণ্ডের বাসিন্দা হলেও কর্মসূত্রে কোচিতে সরকারি কোয়ার্টারে মা শকুন্তলা এবং দিদি শালিনীকে নিয়ে থাকতেন। বছর দেড়েক আগে কোঝিকোড় থেকে বদলি হয়ে কোচিতে এসেছিলেন মণীশ। মাস…

আরও পড়ুন