দেশ 

মহাকুম্ভে মহিলাদের স্নানের ভিডিও অনলাইনে! তদন্তে যোগীর পুলিশ

বাংলার জনরব ডেস্ক : উত্তরপ্রদেশের প্রয়াগরাজে চলছে মহাকুম্ভ মেলা। আর এই মহাকুম্ভ মেলায় যোগ দিতে কোটি কোটি মানুষ যাচ্ছেন। গঙ্গায় স্নান করছেন অভিযোগ উঠেছে মহিলাদের স্নানের ভিডিও দেদার বিক্রি হচ্ছে অনলাইনে।এমন খবর প্রকাশ্যে আসতেই কড়া ব্যবস্থা নিতে শুরু করেছে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের প্রশাসন। ইতিমধ্যেই দুটি সোশাল মিডিয়া অ্যাকাউন্টের বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণ করেছে উত্তরপ্রদেশ পুলিশ। বুধবার এনিয়ে একটি বিবৃতি দেয় মহাকুম্ভের দায়িত্বে থাকা পুলিশ টিম। জানানো হয়, তাদের সোশাল মিডিয়া সেল গুরুত্বের সঙ্গে বিষয়টি দেখছে। ভালো করে সমস্ত কিছু খতিয়ে দেখার পর কয়েকটি অ্যাকাউন্ট শনাক্ত করা হয়েছে। যারা এমন কিছু…

আরও পড়ুন
দেশ 

কেরলের মালাপ্পুরমে বাজি ফেটে আহত ৩০

বাংলার জনরব ডেস্ক : কেরলের মালাপ্পুরমে বাজি ফেটে ৩০ জন আহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। ফুটবল টুর্নামেন্ট উপলক্ষে প্রচুর বাজি আনা হয়েছিল সেই বাজি ফেটেই এই দুর্ঘটনা বলে প্রশাসন সূত্রে খবর। পুলিশ জানিয়েছে, ফুটবল ম্যাচ শুরুর ঠিক আগে বাজি ফাটিয়ে টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছিল। তখনই বিপত্তি ঘটে। পর পর বাজি ফেটে অগ্নিকাণ্ড হয়। দর্শকদের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায়। বাজি ফেটে এবং পদপিষ্ট হয়ে বেশ কয়েক জন জখম হন। তাঁদের দ্রুত উদ্ধার করা হয়েছিল। অ্যাম্বুল্যান্সে করে নিয়ে যাওয়া হয় স্থানীয় হাসপাতালে। ৩০ জনের জখম হওয়ার খবর মিলেছে। প্রাথমিক চিকিৎসার পরে…

আরও পড়ুন
দেশ 

মসজিদ ভেঙে আদালত অবমাননার অভিযোগে অভিযুক্ত যোগী সরকার! নোটিশ পাঠালো সুপ্রিম কোর্ট

বিশেষ প্রতিনিধি : আদালতে নির্দেশ থাকা সত্ত্বেও উত্তরপ্রদেশের কুশিনগরের একটি মসজিদ ভেঙে ফেলার ঘটনায় উত্তর প্রদেশ সরকারকে আদালত অবমাননা নোটিশ পাঠালো দেশের শীর্ষ আদালত।সোমবার বিচারপতি বিআর গবই এবং এজি মসিহের বেঞ্চ এ বিষয়ে কৈফিয়ত তলব করেছে যোগী আদিত্যনাথের সরকারের কাছে। ২০২৪ সালের ১৩ নভেম্বর বিচারপতি গবই এবং বিচারপতি কেভি বিশ্বনাথনের বেঞ্চ নির্দেশ দিয়েছিল, কোনও বেআইনি নির্মাণ ভাঙতে হলেও তা করতে হবে নির্দিষ্ট নিয়ম মেনেই। এ বিষয়ে সংবিধানের ১৪২ ধারা অনুযায়ী নির্দেশিকা জারি করেছিল দুই বিচারপতির বেঞ্চ। যোগী সরকারের ‘বুলডোজ়ার নীতি’র বিরুদ্ধে আবেদনের জেরেই ওই নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু তার পরেও…

আরও পড়ুন
দেশ প্রচ্ছদ 

দেশের নতুন মুখ্য নির্বাচন কমিশনার হলেন জ্ঞানেশ কুমার!

বাংলার জনরব ডেস্ক : দেশের নতুন মুখ্য নির্বাচন কমিশনার হিসাবে জ্ঞানেশ কুমারকে নিয়োগ করা হল। মঙ্গলবার অবসরগ্রহণ করবেন দেশের বর্তমান মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার। তাঁরই স্থলাভিষিক্ত হতে চলেছেন জ্ঞানেশ। ২০২৯ সালের ২৬ জানুয়ারি পর্যন্ত দেশের মুখ্য নির্বাচন কমিশনারের পদে থাকবেন তিনি। এই সময়ের মধ্যে বিধানসভা ভোট হবে কেরল, পুদুচেরি, তামিলনাড়ু এবং পশ্চিমবঙ্গে। ২০২৭ সালে দেশে রাষ্ট্রপতি এবং উপরাষ্ট্রপতি নির্বাচন হবে। সেই ভোটও পরিচালনা করবেন জ্ঞানেশ।১৯৮৮ সালের কেরল ব্যাচের আইএএস আধিকারিক জ্ঞানেশ সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে বিটেক করেন কানপুর আইআইটি থেকে। তার পর পরিবেশ সংক্রান্ত অর্থনীতি নিয়ে আমেরিকার হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন…

আরও পড়ুন
কলকাতা দেশ 

আজ সুপ্রিম কোর্টে ওবিসি শংসাপত্র বাতিল মামলার শুনানি হচ্ছে না! হঠাৎ শুনানি বাতিল?

বাংলার জনরব ডেস্ক : আজ মঙ্গলবার ১৮ ফেব্রুয়ারি সুপ্রিম কোর্টে ওবিসি শংসাপত্র বাতিল মামলার শুনানি হচ্ছে না। সোমবার বিকেল পর্যন্ত জানা গেছে আজ মঙ্গল বার শীর্ষ আদালতে মামলার শুনানি হবে। সোমবার অতিরিক্ত তালিকা প্রকাশ করে সুপ্রিম কোর্ট জানায়, ওই মামলাটি তালিকা থেকে মুছে দেওয়া হল। তবে নির্দিষ্ট কোনও কারণ শীর্ষ আদালতের তরফে জানানো হয়নি। সূত্রের খবর, মার্চ মাসে মামলার শুনানি হতে পারে। সুপ্রিম কোর্টের এই সিদ্ধান্ত ফলে আপাতত ওবিসি শংসাপত্র নিয়ে কলকাতা হাই কোর্টের রায়ই বহাল রইল। প্রসঙ্গত, গত ২২ মে কলকাতা হাই কোর্টের বিচারপতি তপোব্রত চক্রবর্তী এবং বিচারপতি রাজাশেখর…

আরও পড়ুন
দেশ 

মোদি – ট্রাম্পের বৈঠকের পরেও হাতকড়া-শিকল পরিয়ে অবৈধ অভিবাসী ভারতীয়দের শনিবার পাঠিয়েছে আমেরিকা, কূটনৈতিক ব্যর্থতা?

বাংলার জনরব ডেস্ক : মোদি – ট্রাম্পের বৈঠকের পরও অবৈধ অভিবাসী ভারতীয়দের হাতকড়া-শিকল পরিয়ে পাঠানো হয়েছে। এটা প্রতিটি ভারতীয় নাগরিকের জন্য অপমানজনক। কিন্তু ভারতীয়দের প্রতি এই অপমানের কোনো প্রতিক্রিয়া কেন্দ্র সরকারের পক্ষ থেকে জানানো হয়নি। এটা নিঃসন্দেহে দুঃখজনক। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাক্ষাতের পর এই প্রথম বিমান বোঝাই করে অবৈধবাসীদের ফেরত পাঠাল আমেরিকা। এর আগে গত ৫ ফেব্রুয়ারি ট্রাম্পের পাঠানো সামরিক বিমানে ভারতীয় অবৈধ অভিবাসীদের হাতকড়া পরিয়ে, শিকলে বেঁধে নিয়ে আসা হয়েছিল। তা নিয়ে বিতর্কও কম হয়নি। এই ভাবে কেন অবৈধবাসীদের ফেরত পাঠাচ্ছে আমেরিকা, তা নিয়ে…

আরও পড়ুন
দেশ 

সরকার চাইলেই এখনই বিদেশিদের দেশ থেকে বের করে দেওয়া সম্ভব নয় সুপ্রিম কোর্টে বললো কেন্দ্র!

বাংলার জনরব ডেস্ক : সরকার চাইলেই এখনই বিদেশিদের দেশ থেকে বের করে দেওয়া সম্ভব নয় বলে শীর্ষ আদালতে হলফ নামায় জানিয়েছে কেন্দ্র।মোদি সরকার সুপ্রিম কোর্টে বলেছে, বিদেশিদের শনাক্ত করলেও তিনি যে দেশের নাগরিক সেই দেশ তাঁর ঠিকানা যাচাই করে প্রত্যর্পণে অনুমোদন না দিলে ফেরত পাঠানো সম্ভব নয়। চলতি মাসের শুরুতে অনুপ্রবেশকারীদের দেশে পাঠানো নিয়ে কেন্দ্র এবং অসম সরকারকে তীব্র ভর্ৎসনা করে সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালত প্রশ্ন তোলে অবৈধ অনুপ্রবেশকারীদের ‘বিদেশি’ হিসাবে চিহ্নিত করার পরও কেন তাদের দেশে ফেরত পাঠানো যাচ্ছে না? আসলে এই মুহূর্তে অসমের বিভিন্ন বন্দিশিবিরে ২৭০ জন ব্যক্তি…

আরও পড়ুন
আন্তর্জাতিক দেশ 

ভোটদানের হার বৃদ্ধি করতে এবং ভোটারদের উৎসাহ দেওয়ার উদ্দেশ্যে ভারতের জন্য বরাদ্দ অর্থ বন্ধ করে দিল আমেরিকা

বাংলার জনরব ডেস্ক : ভারতে ভোটদানের হার বৃদ্ধি করতে এবং ভোটারদের উৎসাহ দেওয়ার জন্য আমেরিকা যে বিপুল পরিমাণ অর্থ বরাদ্দ করত, এ বার তা বন্ধ হতে চলেছে। দ্বিতীয় বার হোয়াইট হাউসে ঢুকেই সরকারি দক্ষতা বিষয়ক দফতরের মাথায় নিজের ঘনিষ্ঠ শিল্পপতি ইলন মাস্ককে বসিয়েছিলেন ট্রাম্প। মাস্কের দফতর রবিবার জানিয়েছে, বিভিন্ন দেশে নির্বাচনী ব্যবস্থা এবং‌ রাজনৈতিক কাঠামোর উন্নতিতে তারা যে অর্থ বরাদ্দ করত, তা কাটছাঁট করা হচ্ছে। এই প্রকল্পে ৪৮ কোটি ৬০ লক্ষ ডলার (ভারতীয় মুদ্রায় ৪২১২ কোটি টাকারও বেশি) ব্যয় করত আমেরিকা। জো বাইডেনের আমলে এই প্রকল্পেই ভারতের জন্য ২ কোটি…

আরও পড়ুন
দেশ 

রেলের ব্যর্থতা এবং অসংবেদনশীলতা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল : রাহুল গান্ধী

বাংলার জনরব ডেস্ক : নয় দিল্লি স্টেশনে পদপিষ্ট হয়ে ১৮ জনের মৃত্যুর জন্য সরাসরি কেন্দ্র সরকারকে দায়ী করল বিরোধীরা। যদিও রেল বলছে, প্রত্যশার তুলনায় বেশি ভিড় এবং গুজবের জেরে দুর্ঘটনা। কিন্তু সে যুক্তি মানতে নারাজ বিরোধী শিবির। কংগ্রেসের দাবি, রেলের সার্বিক ব্যর্থতার জেরেই এই দুর্ঘটনা। দায় এড়ানোর চেষ্টা করলেও সিস্টেমের ব্যর্থতা মেনে নিতে একপ্রকার বাধ্য হচ্ছে রেলও। দুর্ঘটনার পর বিরোধী দলনেতা রাহুল গান্ধী এক্স হ্যান্ডেলে বলছেন, ‘এই ঘটনা আরও একবার রেলের ব্যর্থতা এবং অসংবেদনশীলতা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল। প্রয়াগরাজগামী পুণ্যার্থীরা যে ভিড় জমাবেন সেটা তো প্রত্যশিতই ছিল। তাহলে রেলের…

আরও পড়ুন
দেশ 

ভালো রোজগারের আশায় কোটি টাকা ব্যয় করে আমেরিকায় গিয়েছিল দুই ভাই ১০ দিনের মধ্যেই স্বপ্নভঙ্গ!

বাংলার জনরব ডেস্ক: আমেরিকায় গিয়ে ভালো আয় করবো এই আশায় মার্কিন মুলুকে পাড়ি দিয়েছিল দুই ভাই । কিন্তু মাত্র ১০ দিনেই ভেঙে চুরমার গেল সেই স্বপ্ন। হাতে হাতকড়া পরে আমেরিকার সামরিক বিমানে চেপে শনিবার রাতে দেশে ফিরতে হল পাঞ্জাবের শিখ পরিবারের ২ সন্তানকে। তবে তাঁরা একা নন, একসঙ্গে সি-১৭ সামরিক বিমানে চেপে আমেরিকা থেকে দেশে ফিরেছেন আরও ১১৬ জন ‘অবৈধ’ ভারতীয় অভিবাসী। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জমানায় এটা দ্বিতীয় দফা অবৈধ অভিবাসী বহিষ্কার। শনিবার রাত সাড়ে ১১টা নাগাদ অমৃতসর বিমানবন্দরের মাটি ছোঁয় বিমানটি। নির্ধারিত সময়ের চেয়ে কিছুটা দেরিতেই পৌঁছয় মার্কিন…

আরও পড়ুন