দেশ 

আসন পুনর্বিন্যাসে ষড়যন্ত্র দেখছে বিরোধীরা! মমতা-সহ ৭ মুখ্যমন্ত্রীকে একসঙ্গে লড়াইয়ের বার্তা স্ট্যালিনের

বাংলার জনরব ডেস্ক : লোকসভার আসন পুনর্বিন্যাসের ফলে দক্ষিণ ভারতে রাজ্যগুলির সাংসদ সংখ্যা অনেকটাই কমে যেতে পারে। কারণ এই আসন পুনর্বিন্যাস হবে জনসংখ্যার অনুপাতে। দক্ষিণ ভারতের রাজ্যগুলি জনসংখ্যার অনুপাতে অনেকটাই কম। জন্মহার নিয়ন্ত্রণে দক্ষিণ ভারতের রাজ্যগুলি ভালো ভূমিকা পালন করেছে। এর ফলে লোকসভায় অনেকটা আসন কমে যেতে পারে।এবার সেই ইস্যু নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে একপ্রকার ‘যুদ্ধ’ ঘোষণা করে দিলেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী তথা ডিএমকে প্রধান এমকে স্ট্যালিন। তবে তিনি একা নন, এই লড়াইয়ে মমতা বন্দ্যোপাধ্যায়-সহ আরও অন্তত ৭ মুখ্যমন্ত্রীকে পাশে চাইছেন স্ট্যালিন। এর মধ্যে বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীও রয়েছেন। চিঠি দিয়ে মমতা-সহ…

আরও পড়ুন
দেশ 

সংখ্যালঘু উন্নয়ন খাতে ১ হাজার কোটি বরাদ্দ কংগ্রেস শাসিত কর্নাটকে

বাংলার জনরব ডেস্ক : কংগ্রেস শাসিত কর্নাটক সরকার বাজেটে এবার সংখ্যালঘুদের জন্য এক হাজার কোটি টাকা বরাদ্দ করেছে। শুক্রবারই কর্নাটক বিধানসভায় বাজেট পেশ করেছেন মুখ্যমন্ত্রী সিদ্ধারামাইয়া। সেই বাজেটে সংখ্যালঘুদের জন্য দেদার ঘোষণা করা হয়েছে। স্রেফ সংখ্যালঘু উন্নয়ন খাতে ১ হাজার কোটি টাকা বরাদ্দ করেছেন সিদ্ধা। এর মধ্যে ১৫০ কোটি টাকা বরাদ্দ শুধু ওয়াকফ সম্পত্তি সংরক্ষণে। এর বাইরে রাজ্যের উর্দু স্কুলগুলির জন্য বরাদ্দ করা হয়েছে ১০০ কোটি টাকা। এবং সব রেজিস্টার্ড ইমামদের জন্য মাসিক ৬০০০ টাকা করে ভাতাও ঘোষণা করা হয়েছে কর্নাটকের বাজেটে। সবচেয়ে তাৎপর্যপূর্ণভাবে ওবিসি বি ক্যাটেগরির অধীনে রাজ্যের সমস্ত সরকারি…

আরও পড়ুন
দেশ 

দিল্লির তুঘলক লেনের নাম বদলে দিলেন বিজেপি সাংসদ!

বাংলার জনরব ডেস্ক : দিল্লিতে ক্ষমতা দখলের পরেই এবার নাম বদলের রাজনীতি শুরু করে দিল বিজেপি। কয়েকদিন আগেই দিল্লি সরকার গঠন হওয়ার পরেই মুস্তাফা বাদ এবং নজফগড়ের নাম বদলের কথা ঘোষণা করেছে বিজেপি। এবার দিল্লির তুঘলক লেনের নাম বদলে স্বামী বিবেকানন্দ মার্গ করে দেওয়া হবে বলে বিজেপি সাংসদ দীনেশ শর্মা জানিয়েছেন। নামবদলের ঘটনাটি প্রকাশ্যে এসেছে বৃহস্পতিবার। রাজ্যসভা সাংসদ তথা উত্তরপ্রদেশের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী দীনেশ শর্মার নতুন বাসভবনে গৃহপ্রবেশ ছিল। পুজো এবং অন্যান্য অনুষ্ঠানের মাধ্যমে গৃহপ্রবেশ সম্পন্ন হয়। সেই ছবি সোশাল মিডিয়ায় শেয়ার করেন তিনি। সঙ্গে ক্যাপশনে লেখেন, ‘নয়াদিল্লিতে আমার নতুন বাসস্থান…

আরও পড়ুন
দেশ 

হোলি আসে বছরে একবার, কিন্তু জুম্মার নামাজ বছরে ৫২ বার হয়, আপস করতে হলে মুসলিমদের করতে হবে মন্তব্য করে বিতর্ক সৃষ্টি করলেন যোগী রাজ্যের পুলিশ আধিকারিক

বাংলার জনরব ডেস্ক : হোলি আসে বছরে একবার, কিন্তু জুম্মার নামাজ বছরে ৫২ বার হয়। সমাধান করতে হলে মুসলিমদের এগিয়ে এসে করা উচিত বলে মন্তব্য করে বিতর্ক বাড়ালেন উত্তরপ্রদেশের এক পুলিশকর্তা। তাঁর এই মন্তব্যের বিরোধিতায় সরব হয়েছে কংগ্রেস ও সমাজবাদী পার্টি। যোগীর সরকারের বিরুদ্ধে সাম্প্রদায়িকতার অভিযোগ তুলেছে বিরোধী শিবির। আগামী ১৪ মার্চ হতে চলেছে হোলি উৎসব। ওই দিনই রয়েছে রমজানের প্রবিত্র নামাজ। এই বিষয়টি মাথায় রেখে হিংসা বিধ্বস্ত সম্ভলের কতোয়ালি থানায় হোলি ও রমজান উপলক্ষে শান্তি সমিতির বৈঠক করা হয়। এই প্রসঙ্গেই সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে পুলিশ আধিকারিক অনুজ চৌধুরী বলেন,…

আরও পড়ুন
কলকাতা দেশ 

IGNOU বা ইন্দিরা গান্ধী রাষ্ট্রীয় মুক্ত বিশ্ববিদ্যালয়-এর সারা দেশ জুড়ে ৩৮ তম সমাবর্তন অনুষ্ঠান

নায়ীমুল হক : সারা দেশ জুড়ে ইন্দিরা গান্ধী রাষ্ট্রীয় মুক্ত বিশ্ববিদ্যালয়ে ৩৮ তম সমাবর্তন অনুষ্ঠান উদযাপন হয়ে গেল ৫ ই মার্চ ২০২৫ , বুধবার। সমাবর্তন অনুষ্ঠানের মূল অনুষ্ঠানটি হয় সকাল ১১টায় দিল্লির বাবা সাহেব আম্বেদকর সভাগৃহে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। এই অনুষ্ঠানের পরেই দেশের সমস্ত রাজ্যের আঞ্চলিক কেন্দ্রের সঙ্গে কলকাতা আঞ্চলিক কেন্দ্রেও অনুষ্ঠিত হয়। নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়, বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য অধ্যাপক রঞ্জন চক্রবর্তী সমাবর্তন ভাষণ দেন। কলকাতার অনুষ্ঠানটি হয় নেতাজি সুভাষ চন্দ্র বোস অডিটোরিয়ামে। কলকাতা আঞ্চলিক কেন্দ্রের বরিষ্ঠ অধিকর্তা ডঃ সুজাতা দত্ত হাজারিকা স্বাগত ভাষণ…

আরও পড়ুন
দেশ 

গুরুতর অনিয়মের অভিযোগে রেলের গ্রুপ সি পদে সব নিয়োগ বাতিল করে দিল রেল !

বিশেষ প্রতিনিধি : গুরুতর অনিয়মের অভিযোগে রেলের গ্রুপ সি পদে সমস্ত নিয়োগ বাতিল করে দিল রেল।সংবাদ সংস্থা পিটিআই জানাচ্ছে, রেলওয়ে বোর্ড ৪ মার্চ পর্যন্ত চূড়ান্ত এবং অনুমোদিত না হওয়া গ্রুপ সি পদে চাকরির জন্য এলডিসিই/জিডিসিই-সহ সমস্ত বিভাগীয় মনোনয়ন বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে। বুধবার সমস্ত রেলওয়ে জ়োনের জেনারেল ম্যানেজারদের কাছে পাঠানো নির্দেশিকায় সে কথা জানিয়ে দেওয়া হয়েছে। সাম্প্রতিক সময়ে চাকরির ক্ষেত্রে বিভাগীয় মনোনয়ন ঘিরে বেশ কয়েকটি অনিয়ম অভিযোগ ওঠায় বিভাগীয় মনোনয়ন কাঠামো পুনর্বিবেচনা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও ওই নির্দেশিকায় জানানো হয়েছে। সেই সঙ্গে বলা হয়েছে, পরবর্তী নির্দেশিকা জারি না হওয়া…

আরও পড়ুন
আন্তর্জাতিক দেশ 

কাশ্মীর সমস্যা সমাধানে নয়া সূত্র জয় শঙ্করের! কী সেই সুত্র?

বাংলার জনরব ডেস্ক : কাশ্মীর সমস্যার নয়া সমাধান সামনে নিয়ে এলো দেশের বিদেশ মন্ত্রী এস জয়শংকর।ব্রিটেন সফরে গিয়ে বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর বলেছেন, ‘‘পাকিস্তানের চুরি করা অংশটুকু জম্মু ও কাশ্মীরের সঙ্গে জুড়ে দিতে পারলেই সমস্যার সমাধান হবে।’’ লন্ডনের চ্যাথাম হাউসে একটি আলোচনাসভায় জয়শঙ্কর বুধবার রাতে বলেন, ‘‘ভারত সরকার এখন পাকিস্তানের চুরি করা অংশটুকু ফেরত আনার অপেক্ষায় রয়েছে।’’ কাশ্মীর সমস্যা সমাধানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকার সক্রিয় জানিয়ে বিদেশমন্ত্রী বলেন, ‘‘৩৭০ ধারা বাতিল করা এবং জম্মু ও কাশ্মীরে বিধানসভা ভোটের আয়োজন সেই প্রক্রিয়ারই অঙ্গ।’’ গত বছর লোকসভা ভোটের প্রচারে বিজেপি নেতারা ধারাবাহিক ভাবে…

আরও পড়ুন
দেশ 

শরীরের গোপন জায়গায় লুকিয়ে সোনা পাচারের চেষ্টা, গ্রেফতার আইপিএস কন্যা

বাংলার জনরব ডেস্ক : শরীরের অন্তর্বাসে লুকিয়ে ১৫ কিলোগ্রাম সোনা নিয়ে দুবাই থেকে ভারতে আসার সময় বেঙ্গালুরু বিমানবন্দরের গ্রেফতার করে হলেন কন্নড় অভিনেত্রী রানিয়া রাও। মঙ্গলবার ডিরেক্টরেট অফ রেভিনিউ ইন্টেলিজেন্স (ডিআরআই)-এর তরফে এই তথ্য প্রকাশ্যে আনা হয়েছে।  তদন্তকারীদের দাবি, উদ্ধার হওয়া এই সোনার বাজারমূল্য প্রায় ১২ কোটি টাকা। রানিয়াকে আদালতে তোলা হলে তাঁকে ১৪ দিনের জেল হেফাজতে পাঠানো হয়েছে। প্রসঙ্গত বলা প্রয়োজন রানিয়া রাও কর্নাটকের পুলিশকর্তা রামচন্দ্র রাওয়ের মেয়ে। বিগত ১৫ দিনে চারবার দুবাই সফরে গিয়েছিলেন তিনি আর এতে তদন্তকারীদের নজর পড়ে যান। তদন্তকারীদের কাছে খবর ছিল দুবাই থেকে সোনা…

আরও পড়ুন
দেশ 

কাউকে মিয়া বা পাকিস্তানি বলাটা আপত্তিকর কিন্তু অপরাধ নয় জানিয়ে দিল সুপ্রিম কোর্ট

বাংলার জনরব ডেস্ক : কাউকে ব্যঙ্গ করে মিয়া বা পাকিস্তানি বলাটা আপত্তিকর বলে মনে হতে পারে কিন্তু সেটা অপরাধ নয় বলে আজ দেশের শীর্ষ আদালত জানিয়ে দিয়েছে। জানা গিয়েছে, শামসুদ্দিন নামে এক সরকারি কর্মী তাঁর সহকর্মী হরিনন্দন সিং নামে এক ব্যক্তির বিরুদ্ধে শীর্ষ আদালতে এই মামলা দায়ের করেছিলেন। শামসুদ্দিন আরটিআই বিভাগের একজন উর্দু অনুবাদক। তাঁর অভিযোগ, একটি মামলা সংক্রান্ত নথি হরিকে দিয়েছিলেন তিনি। তবে হরি সেই নথি নিতে চাননি। পরবর্তী সময়ে নথি নিলেও তাঁকে তাঁর ধর্ম নিয়ে অসম্মানজনক মন্তব্য করেন। ‘মিয়াঁ’, ‘পাকিস্তানি’, এই ধরনের শব্দ ব্যবহার করে অপমান করা হয়।…

আরও পড়ুন
দেশ 

নাবালিকা বান্ধবীকে পাঁচ দিন ধরে আটকে রেখে ধর্ষণ,বিজেপি শাসিত মধ্যপ্রদেশের ঘটনায় চাঞ্চল্য

বাংলার জনরব ডেস্ক : নাবালিকা বান্ধবীকে পাঁচ দিন ধরে আটকে রেখে ধর্ষণের অভিযোগ বন্ধুর বিরুদ্ধে। সম্প্রতি মধ্যপ্রদেশের গোয়ালিয়রে ঘটনাটি ঘটেছে। ১৭ বছরের ওই কিশোরীর অভিযোগের ভিত্তিতে শুরু হয়েছে অভিযুক্ত বন্ধুর খোঁজ। গোয়ালিয়রে অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধদমন) কৃষ্ণ লালচন্দানি সংবাদ সংস্থা এএনআইকে জানিয়েছেন, গত ১ মার্চ ১৭ বছরের এক কিশোরী ও তার পরিবার ধর্ষণের অভিযোগ দায়ের করেছে। কিশোরীর বয়ানের ভিত্তিতে জানা গিয়েছে, অভিযুক্তকে আগে থেকেই চিনত সে। বছর দুয়েক আগে উত্তরপ্রদেশের জলৌনে একটি বিয়ের অনুষ্ঠানে গিয়ে ওই যুবকের সঙ্গে তার আলাপ হয়েছিল। গত দু’বছর ধরে কখনও কখনও ফোনে যোগাযোগ হত দু’জনের।…

আরও পড়ুন