দেশ 

দুষ্কৃতি ধরতে গিয়ে গ্রামবাসীদের হাতে আক্রান্ত পুলিশ, পিটিয়ে খুন এসআইকে রাজ্যজুড়ে চাঞ্চল্য!

বাংলার জনরব ডেস্ক : পুলিশের উপর গ্রামবাসীদের হামলা আর সেই হামলায় মারা গেল এক অ্যাসিস্ট্যান্ট সাব-ইন্সপেক্টর পদমর্যাদার অফিসার। মৃতের নাম রাজিব কুমার। ঘটনাটি ঘটেছে বিহারের ফুলকাহা থানার লক্ষীপুর গ্রামে। ঘটনার বিবরণে জানা যাচ্ছে,অনেক দিন ধরেই এক দুষ্কৃতীর খোঁজ চালাচ্ছিল পুলিশ। বৃহস্পতিবার গোপন সূত্রে তারা খবর পায়, ওই দুষ্কৃতী লক্ষ্মীপুর গ্রামে আশ্রয় নিয়েছে। সেই খবর পাওয়ামাত্রই এএসআই রাজীবের নেতৃত্বে ফুলকাহা থানা থেকে পুলিশের একটি দল ওই গ্রামে তল্লাশি অভিযানে যায়। গ্রামে তল্লাশি চালাতে পুলিশ আসছে, এই খবর চাউর হতেই গ্রামবাসীরা পথ অবরোধ করেন। পুলিশকে গ্রামে ঢুকতে বাধা দেন বলে অভিযোগ। সেই…

আরও পড়ুন
দেশ 

মধ্যরাতে কেঁপে উঠলো লাদাখ ও জম্মু-কাশ্মীর!

বাংলার জনরব ডেস্ক : শুক্রবার রাত দুটো ৫০ মিনিট নাগাদ হঠাৎ হঠাৎই ভূমিকম্পে কেঁপে উঠলো লাদাখ ও জম্মু কাশ্মীরের বিস্তীর্ণ এলাকা।ভূমিকম্পের উৎসস্থল কার্গিল। জাতীয় ভূকম্প পরিমাপ কেন্দ্র (ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি) জানিয়েছে, ভূপৃষ্ঠের ১৫ কিলোমিটার গভীরে ভূমিকম্পটির উৎপত্তিস্থল। আতঙ্কে ফলে স্থানীয় বাসিন্দাদের অনেকেই বাড়ির বাইরে বেরিয়ে আসেন। কেউ কেউ সমাজমাধ্যমে নিজেদের অভিজ্ঞতার কথা তুলে ধরেন। তবে স্থানীয় প্রশাসনের তরফে জানানো হয়েছে, ভূমিকম্পের জেরে এখনও পর্যন্ত কোনও প্রাণহানি বা সম্পদহানির খবর মেলেনি। প্রসঙ্গত, লাদাখ ভৌগোলিক অবস্থানগত দিক থেকে ‘সিসমিক জ়োন ৪’-এর মধ্যে পড়ে।কোনও অঞ্চলে ভূমিকম্পের সম্ভাবনা কতটা রয়েছে, তার উপর নির্ভর…

আরও পড়ুন
দেশ 

দিল্লিতে ডেকে এনে ব্রিটিশ তরুণীকে ধর্ষণ, গ্রেফতার সোশ্যাল মিডিয়ার বন্ধু

দিল্লিতে ডেকে এনে ব্রিটিশ তরুণীকে ধর্ষণের অভিযোগ। থানায় অভিযোগ দায়েরের পর গ্রেফতার করা হয়েছে দু’জনকে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের এক জন ওই তরুণীর বন্ধু। সমাজমাধ্যমে আলাপ হওয়ার পর বন্ধুত্ব হয়েছিল তাঁদের। অপর জন ওই অভিযুক্তেরই পরিচিত। পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে, মহারাষ্ট্র এবং গোয়ায় ছুটি কাটাতে ভারতে এসেছিলেন ওই তরুণী। বন্ধুকে তাঁর সঙ্গে দেখা করতে বলেন তিনি। কিন্তু বন্ধু উল্টে তাঁকে দিল্লি চলে যেতে বলেন। বন্ধুর কথায় দিল্লির একটি হোটেলে গিয়ে ওঠেন ব্রিটিশ তরুণী। অভিযোগ, মঙ্গলবার রাতে এক সঙ্গীকে নিয়ে ওই হোটেলে যান অভিযুক্ত। তার পর তাঁকে ধর্ষণ করেন।…

আরও পড়ুন
দেশ 

কন্যা শিশুকে অপহরণ করে খুন, রক্ত দিয়ে মন্দিরে পুজো ! গুজরাটের ঘটনায় দেশ জুড়ে চাঞ্চল্য

বাংলার জনরব ডেস্ক : নরেন্দ্র মোদী অমিত শাহের রাজ্যে এবার নরবলির অভিযোগ উঠে। জানা গেছে সোমবার সকালে গুজরাটের ছোটাউড়েপুর জেলার পানেজ গ্রামের একটি পাঁচ বছরের মেয়েকে বাড়ি থেকে অপহরণ করে নিয়ে যায় এক গ্রামবাসী ঐদিন বিকেলে গ্রামের একটি মন্দিরের পাশ থেকে গলা কাটা অবস্থায় ওই শিশুটির দেহ উদ্ধার হয়।শুধু তা-ই নয়, মন্দিরের সিঁড়িতে রক্তের দাগও দেখতে পান গ্রামবাসীরা। আর তা থেকেই সন্দেহ ‘নরবলি’ দেওয়া হয়েছে। ওই গ্রামেরই বাসিন্দা লালা তাড়ভিকে শিশুটিকে খুনের অভিযোগে গ্রেফতার করেছে পুলিশ। প্রাথমিক তদন্তের পর পুলিশ জানতে পেরেছে, শিশুটিকে বাড়ির সামনে থেকে অপহরণ করেন লালা। তার…

আরও পড়ুন
দেশ 

এপিক ইস্যুতে উত্তাল সংসদ, ওয়াক আউট বিরোধীদের

বাংলার জনরব ডেস্ক : একই এপিক নাম্বারে একাধিক ভোটার নিয়ে আজ মঙ্গলবারও উত্তপ্ত হলো রাজ্যসভা। মঙ্গলবার সংসদ বসার পরেই বিরোধীরা দাবি করতে থাকে এপিক ইস্যুতে সংসদে আলোচনা করতে হবে, বিরোধীদের এই প্রস্তাব খারিজ করে দেয় কেন্দ্র সরকার। এরপরই বিক্ষোভে সামিল হয় বিরোধিরা।জ়িরো আওয়ারে বিজেডি এবং তৃণমূল ওয়াকআউট করে। নেতৃত্বে ছিলেন বিজেডির সাংসদেরা। তার পর বিরোধী দলগুলির বাকি সাংসদেরাও ওয়াক আউট করেন। সোমবারও রাজ্যসভায় এপিক নিয়ে আলোচনা চেয়ে কেন্দ্রের কাছে দাবি জানায় বিরোধী দলগুলি। কংগ্রেস নেতা মল্লিকার্জুন খড়্গের নেতৃত্বে বিরোধী দলগুলি ওই দিন এ বিষয়ে আলোচনার জন্য দাবি জোরালো করেন। কিন্তু…

আরও পড়ুন
দেশ 

দেশের গুরুত্বপূর্ন তথ্য পাচারের অভিযোগে গ্রেফতার রেল আধিকারিক!

বাংলার জনরব ডেস্ক : দেশের গুরুত্বপূর্ন তথ্য পাচারের অভিযোগে রাজস্থানের বিকানের থেকে গ্রেফতার করা হয়েছে রেলের আধিকারিককে। তাঁর নাম ভবানী সিংহ। পুলিশ জানিয়েছে, সমাজমাধ্যমে এক মহিলার সঙ্গে আলাপ হয়েছিল তাঁর। অনলাইনে টাকা উপার্জনের তাগিদে ওই মহিলার সঙ্গে ভবানীর পরিচয় হয়। তার পর তাঁদের আলাপ আরও অনেক দূর এগোয়। এ ভাবে ধীরে ধীরে তাঁকে যৌনতার ফাঁদে ফেলে সেনার তথ্যপাচারের জন্য প্রলোভন দেখানো হয়। মোটা টাকার প্রস্তাবও দেওয়া হয়। আর সেই প্রস্তাব লুফে নেন ভবানী। পুলিশ সূত্রে খবর, আইএসআই-এর কাছ থেকে মোটা টাকার বিনিময়ে ভবানী এ ভাবেই সেনার তথ্য পাচার করতে থাকেন…

আরও পড়ুন
কলকাতা দেশ 

একই এপিক নাম্বারে একাধিক ভোটারের নাম! মঙ্গলবার নির্বাচন কমিশনের ফুল বেঞ্চে অভিযোগ জানাতে যাচ্ছেন তৃণমূলের দশ সাংসদ

বিশেষ প্রতিনিধি : মমতা বন্দ্যোপাধ্যায় গত সাতাশে ফেব্রুয়ারি নেতাজি ইনডোর স্টেডিয়ামে আয়োজিত তৃণমূল কংগ্রেসের এক সভায় অভিযোগ করেছিলেন একই এপিক নাম্বারে একাধিক ভোটারের নাম রয়েছে। পশ্চিমবাংলার ভোটারদের এপিক কার্ডের সঙ্গে গুজরাট হরিয়ানা রাজ্যের একই এপিক কার্ডের সন্ধান পাওয়া গেছে। মমতার এই অভিযোগ সামনে আসার পর বিভিন্ন মহল থেকে নানা ধরনের আক্রমণ ভেসে এলেও শেষ পর্যন্ত নির্বাচন কমিশন মমতার অভিযোগে সীলমোহর দিয়েছে। রীতিমত বিজ্ঞপ্তি প্রকাশ করে নির্বাচন কমিশন জানিয়েছে যে একই এপিক নম্বরে একাধিক ভোটার কার্ড রয়েছে। ভবিষ্যতে এই ধরনের একই নাম্বারের এপিক কার্ড থাকবে না বলেও আশ্বাস দিয়েছে নির্বাচন কমিশন।…

আরও পড়ুন
দেশ 

যোগীরাজ্যে প্রকাশ্যে দিবালোকে গুলি করে সাংবাদিক খুন

বাংলার জনরব ডেস্ক : যোগীরাজ্যে প্রকাশ্য দিবালোকে জাতীয় সড়কের উপরে গুলি করে খুন করা হলো সাংবাদিককে। নারকীয় এই ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের সীতাপুরে। একটি জনপ্রিয় হিন্দি দৈনিক পত্রিকার স্থানীয় সাংবাদিক ছিলেন তিনি তার নাম রাঘবেন্দ্র বাজপেয়ী। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার দুপুরে নিজের বাড়িতেই ছিলেন বছর ৩৫-এর রাঘবেন্দ্র। সেসময় তাঁর মোবাইলে একটি ফোন আসে। সেই ফোন পেয়েই তিনি বাইক চালিয়ে বাড়ি থেকে বেরিয়ে যান। লখনউ-দিল্লি জাতীয় সড়কের উপর দিয়ে তিনি যাচ্ছিলেন। সেসময় আততায়ীরা গাড়িতে তাঁর পিছু নিয়ে বাইকের পিছনে গিয়ে ধাক্কা মারেন। সেই ধাক্কায় রাস্তায় পড়ে যান রাঘবেন্দ্র। দুষ্কৃতীরা…

আরও পড়ুন
দেশ 

প্রচন্ড বুকের যন্ত্রনা নিয়ে গভীর রাতে এমইসেই ভর্তি হয়েছেন উপরাষ্ট্রপতি জগদীপ ধনকড়

বাংলার জনরব ডেস্ক : শনিবার দিবাগত গভীর রাতে প্রচন্ড বুকের যন্ত্রণা নিয়ে এমইসেই ভর্তি হয়েছেন উপরাষ্ট্রপতি জগদীপ ধনকড়।তবে সংবাদ সংস্থা পিটিআই সূত্রে পাওয়া শেষ খবরে জানা গিয়েছে, তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল। ৭৩ বছরের ধনকড়ের চিকিৎসার দায়িত্বে রয়েছেন এইমসের কার্ডিওলজি বিভাগের প্রধান ড. রাজীব নারাং। চিকিৎসকদের একটি দল তাঁকে নিবিড় পর্যবেক্ষণে রেখেছে। কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপি নেতা জেপি নাড্ডা এইমসে গিয়েছেন ধনকড়কে দেখতে। রাত একটা নাগাদ তাঁকে ভর্তি করা হয়েছে। এখনও পর্যন্ত বিস্তারিত কোনও মেডিক্যাল বুলেটিন প্রকাশ করা হয়নি। উদ্বেগ ছড়িয়েছে ধনকড়ের অসুস্থতার খবরে। প্রবীণ রাজনৈতিক ব্যক্তিত্বের আরোগ্য কামনায় রাজনৈতিক মহল।…

আরও পড়ুন
দেশ 

ভারতে বেড়াতে এসে গণধর্ষণের শিকার ইসরাইলি তরুণী

বাংলার জনরব ডেস্ক : ভারতে বেড়াতে এসে গণধর্ষণের শিকার হলেন ইসরাইলি এক পর্যটক।জানা গিয়েছে, এই ঘটনাটি ঘটেছে কর্নাটকে। বৃহস্পতিবার রাত সাড়ে ১১ নাগাদ চার পর্যটক মিলে একটি খালের ধারে ঘুরতে যান। তাঁদের মধ্যে ছিলেন ইজরায়েলের এক তরুণী, ড্যানিয়েল নামে আমেরিকার এক যুবক, মহারাষ্ট্রের পঙ্কজ ও ওড়িশার বিভাস নামে এক যুবক। সকলকে নিয়ে গিয়েছিলেন ২৯ বছরের এক তরুণী। যিনি হোমস্টের মালকিন। সানাপুরের কাছে তাঁদের উপর হামলা। পুলিশকে দেওয়া বয়ানে হোমস্টের মালকিন, ওই তরুণীর অভিযোগ করেন, রাতে খাবার খাওয়ার পরে সকলে মিলে খালের ধারের গিয়েছিলেন। তাঁরা যখন ঘুরছিলেন তখন বাইকে চেপে তিন…

আরও পড়ুন