দেশ 

ফের অশান্তি শুরু মণিপুরে!

বাংলার জনরব ডেস্ক : মার এবং জ়োমি জনজাতির সংঘর্ষে আরও এক বার উত্তপ্ত হয়ে উঠল মণিপুর। মারদের এক নেতার উপর হামলাকে কেন্দ্র করে চুরাচান্দপুর জেলায় চলতি সপ্তাহের শুরুতেই অশান্তি শুরু হয়। সেই আবহে মঙ্গলবার রাতে ফের দুই জনজাতির সংঘর্ষ বাধল জেলার বিস্তীর্ণ অংশ জুড়ে। সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, সোমবার চুরাচান্দপুরে কার্ফু জারি হওয়ার পরেই বৈঠকে বসেন মার এবং জ়োমি জনজাতির প্রতিনিধিরা। দীর্ঘ বৈঠকের পর দু’পক্ষে শান্তিচুক্তিও হয়। কিন্তু তার ২৪ ঘণ্টা পেরোতে না পেরোতেই সংঘর্ষ বাধে দুই জনজাতির মধ্যে। গত রবিবার সন্ধ্যায় চুরাচান্দপুরের জেনহাঙে ভিকে মন্টেসরি স্কুলচত্বরের ভিতর মারদের সংগঠন…

আরও পড়ুন
দেশ 

আজকের দিনে মুঘল সম্রাট ঔরঙ্গজেবকে নিয়ে বিবাদ হানাহানি সম্পূর্ণ অপ্রাসঙ্গিক : আর এস এস

বাংলার জনরব ডেস্ক : বর্তমান সময়ে দাঁড়িয়ে মুঘল সম্রাট ঔরঙ্গজেবকে নিয়ে বিবাদ সংঘর্ষ হানাহানি সম্পূর্ণ অপ্রাসঙ্গিক বলে আজ বুধবার সাংবাদিকদের কাছে মন্তব্য করেছেন আরএসএসের অন্যতম শীর্ষ নেতা সুনীল আম্বেদকর। সম্রাট ঔরঙ্গজেবের কবর সারানোর দাবিতে মহারাষ্ট্রে এবং নাগপুরে হিন্দুত্ববাদী সংগঠনগুলি রাস্তায় নেমে যেভাবে শক্তি পরীক্ষা করতে শুরু করেছে তার পরিপ্রেক্ষিতে আরএসএসের এই অবস্থান নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। মোগলসম্রাট ঔরঙ্গজেবের কবর সরানোর দাবিতে মহারাষ্ট্রে বিক্ষোভ শুরু করেছে হিন্দুত্ববাদী সংগঠনগুলি। তেমনই এক বিক্ষোভকে কেন্দ্র করে অশান্তি চরম আকার নেয় নাগপুরে। গুজব ছড়ায়, ওই বিক্ষোভে একটি বিশেষ ধর্মগ্রন্থ জ্বালিয়ে দেওয়া হয়। সেই…

আরও পড়ুন
দেশ 

নাগপুরে হিংসার ঘটনায় গ্রেফতার ৫০

মুঘল সম্রাট ঔরঙ্গজেবের সমাধি সরিয়ে দেওয়ার দাবিতে বজরং দল এবং বিশ্ব হিন্দু পরিষদের বিক্ষোভকে কেন্দ্র করে সোমবার দফায় দফায় হিংসা ছড়িয়েছে মহারাষ্ট্রের নাগপুরে। ১২টি গাড়ি ভাঙচুরের পাশাপাশি অগ্নিসংযোগ, দোকানপাট ভাঙচুরে ঘটনা ঘটেছে। আক্রান্ত হয়েছে পুলিশ। এছাড়াও, একটি ক্রেন ও দুটি জেসিবিতে আগুন লাগানো হয়েছে। বেশ কিছু লোককে তলোয়ার হাতে নিয়েও হামলা চালাতে দেখা গিয়েছে। নাগপুরে এই হিংসার ঘটনায় ৫০ জনকে গ্রেফতার করেছে পুলিশ। পাশাপাশি ধর্মীয় অনুভূতিতে আঘাত করার অভিযোগে বিশ্ব হিন্দু পরিষদ এবং বজরং দলের কিছু কর্মকর্তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এই ঘটনার সঙ্গে আরও কারা জড়িত? তা জানতে…

আরও পড়ুন
দেশ 

‘এক দেশ এক ভোট’ অসংবিধানিক সংসদীয় কমিটিকে জানালেন প্রাক্তন আইন কমিশনের চেয়ারম্যান

বাংলার জনরব ডেস্ক : কেন্দ্রের আইন মন্ত্রক যাই বলুক না কেন ‘এক দেশ এক ভোট’ দেশের সংবিধান বিরোধী বলে মন্তব্য করেছেন প্রাক্তন কেন্দ্রীয় আইন কমিশনের চেয়ারম্যান তথা দিল্লি হাইকোর্টের বিচারপতি জে পি শাহ। সোমবার বিতর্কিত বিলটির প্রেক্ষিতে সংসদীয় কমিটির কাছে ১২ পাতার একটি নোট জমা দিয়েছেন জেপি শাহ। সেখানে তিনি প্রস্তাবিত ‘এক দেশ, এক ভোট’কে আইনকে অসাংবিধানিক, গণতান্ত্রিক নীতি এবং যুক্তরাষ্ট্রীয় কাঠামোর লঙ্ঘনকারী বলেও উল্লেখ করেছেন। উল্লেখ্য, বিরোধীদের তীব্র আপত্তি সত্ত্বেও মোদি সরকার সংসদে ‘এক দেশ এক ভোট বিল’ পেশ করেছে। যদিও এখনই বিল পাশ করানোর পথে না হেঁটে তা…

আরও পড়ুন
দেশ 

বন্ধ ফ্ল্যাট থেকে উদ্ধার ৯০ কেজি সোনার বিস্কুট ও ৯০ কোটি টাকা গুজরাটের ঘটনায় দেশ জুড়ে চাঞ্চল্য

বাংলার জনরব ডেস্ক : গুজরাটের অহমদাবাদের পালদি এলাকায় তল্লাশি অভিযানে নেমে একটি বন্ধ ফ্ল্যাট থেকে বিপুল পরিমাণ সোনা এবং নগদ টাকা উদ্ধার করল গুজরাট পুলিশের সন্ত্রাসদমন শাখা (এটিএস) এবং ডাইরেক্টরেট এব রেভিনিউ ইন্টেলিজেন্স (ডিআরআই)। এটিএস জানিয়েছে, গোপন সূত্রে তাদের কাছে খবর আসে পালদি এলাকার একটি ফ্ল্যাটে প্রচুর সোনা এবং নগদ টাকা রয়েছে। সেই খবর পাওয়ার পরই এটিএস এবং ডিআরআই ওই ফ্ল্যাটে হানা দেয়। কিন্তু ফ্ল্যাটটি বাইরে থেকে বন্ধ ছিল। তার পর সেই ফ্ল্যাট ভেঙে ভিতরে ঢুকতেই ৯৫ কেজি সোনার বিস্কটু এবং নগদ ৯০ কোটি টাকা উদ্ধার হয়েছে বলে পুলিশ সূত্রে…

আরও পড়ুন
দেশ 

ঔরঙ্গজেবের কবর সরানোর দাবির জেরে হিংসার আগুনে জ্বলছে মহারাষ্ট্রের নাগপুর!

বাংলার জনরব ডেস্ক : মোগলসম্রাট ঔরঙ্গজেবের কবর সরানোর দাবিতে মহারাষ্ট্রে বিক্ষোভ শুরু করেছে হিন্দুত্ববাদী সংগঠনগুলি। আর এই ঘটনাকে কেন্দ্র করে হিংসার আগুনে জ্বলে উঠেছে মহারাষ্ট্রের নাগপুর। সোমবার দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের জেরে রণক্ষেত্রের চেহারা নেয় গোটা শহর। একের পর এক গাড়ি জ্বালানো হচ্ছে। ইতিমধ্যে অশান্তির জেরে ১৫ জন পুলিশ কর্মী এবং ৫ আমজনতা জখম। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কারফিউ জারি করা হয়েছে। শান্তি বজায় রাখতে আবেদন জানিয়েছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবীস। পুলিশের দাবি, গুজবের জেরেই দু’পক্ষের মধ্যে অশান্তি দানা বাঁধে। অভিযোগ, ওই বিক্ষোভে পবিত্র ধর্মীয় মন্ত্র লেখা একটি কাপড় জ্বালিয়ে দেওয়া…

আরও পড়ুন
দেশ 

হোয়াটসঅ্যাপে ছবি ও নাম বদলে প্রতারণা! গ্রেফতার ছয়

বাংলার জনরব ডেস্ক : whatsapp ব্যবহার করে কলকাতায় ৫০ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে দুষ্কৃতীদের বিরুদ্ধে। এই ঘটনায় মহারাষ্ট্র থেকে তিনজন এবং কলকাতা থেকে তিনজনকে গ্রেফতার করেছে হেয়ার স্ট্রিট থানার পুলিশ। একইসঙ্গে ওই থানায় এলাকা থেকে ২৫ লক্ষ টাকা নগদ উদ্ধার করা হয়েছে। গত ৪ মার্চ পার্ক স্ট্রিট থানায় প্রতারণার অভিযোগ দায়ের করেছিলেন অঙ্কিত ভাঁটিয়া নামের যুবক। অভিযোগ, তাঁর বাবার কাছ থেকে কৌশলে ৫০ লক্ষ টাকা নিয়ে নেওয়া হয়েছে। কী ভাবে প্রতারণা? পুলিশ জানিয়েছে, দুষ্কৃতীরা হোয়াট্‌সঅ্যাপ নম্বরের নাম এবং ছবি বদল করে তাঁদের সঙ্গে যোগাযোগ করেছিলেন। ওই নম্বরে একটি…

আরও পড়ুন
দেশ 

সরকারি টেন্ডারে মুসলিম ঠিকাদারদের ৪ শতাংশ সংরক্ষণ দেবে কর্নাটক সরকার, ইমামদের ৬০০০ টাকা ভাতা!

বাংলার জনরব ডেস্ক : রাহুল গান্ধীর স্বপ্নকেই বাস্তবায়ন করার উদ্যোগ নিয়েছে কর্নাটকের কংগ্রেস সরকার। সরকারি বিভিন্ন প্রকল্প বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে আনুপাতিক হারে ভাগ করে দেয়ার প্রকল্প নেয়া হয়েছে। এমনকি সরকারি প্রকল্পের কাজের বরাতে মুসলিম ঠিকাদারদের জন্য চার শতাংশ সংরক্ষণের সিদ্ধান্ত নিয়েছে কর্নাটকের কংগ্রেস সরকার। গত শুক্রবার মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়ার নেতৃত্বে মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চলতি বিধানসভা অধিবেশনেই পেশ হতে চলেছে এই বিল। কংগ্রেস সরকারের এই সিদ্ধান্তের কথা প্রকাশ্যে আসতেই বিতর্ক চরম আকার নিয়েছে। ‘রাহুল গান্ধীর পরামর্শে তুষ্টিকরণের রাজনীতি’ চলছে বলে অভিযোগ তুলেছে বিজেপি। মুসলিম ইস্যুতে কর্নাটকে কংগ্রেস ও বিজেপির…

আরও পড়ুন
দেশ বিনোদন, সংস্কৃতি ও সাহিত্য 

রবিবার সাত সকালে বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হলেন সংগীত পরিচালক এ আর রহমান

বাংলার জনরব ডেস্ক : রবিবার সাতসকালে হঠাৎ বুকে ব্যথা অনুভব করেন দেশের প্রখ্যাত সংগীত পরিচালক এ আর রহমান। এদিন সকাল সাড়ে সাতটা নাগাদ চেন্নাইয়ের এক বেসরকারি হাসপাতালে এই প্রখ্যাত সংগীত পরিচালককে ভর্তি করা হয়েছে। সর্বশেষ পাওয়া খবর অনুযায়ী তাঁকে চেন্নাইয়ের গ্রিমস রোডের এক হাসপাতালে ভর্তি করানো হয়েছে। এ দিন সকাল সাড়ে ৭টা নাগাদ তাঁকে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়। সেখানেই প্রাথমিক পরীক্ষানিরীক্ষা করেন চিকিৎসকদের একটি দল। সঙ্গীত পরিচালকের অ্যাঞ্জিয়োগ্রাফিও করা হচ্ছে বলে জানা গিয়েছে। আপাতত নিবিড় পর্যবেক্ষণে রাখা হচ্ছে রহমানকে। একটি সূত্রে আবার দাবি করা হয়েছে, ঘাড়ে ব্যথার সমস্যা…

আরও পড়ুন
দেশ 

পাঞ্জাবের শিবসেনা নেতাকে তাড়া করে মাঝ রাস্তায় গুলি করে খুন করল দুষ্কৃতীরা

বাংলার জনরব ডেস্ক : বৃহস্পতিবার রাতেই পাঞ্জাবের মোগায় এক শিবসেনা নেতা কে তাড়া করে মাঝ রাস্তায় গুলি করে খুন করল দুষ্কৃতীরা।দুষ্কৃতীদের গুলিতে জখম হল ১২ বছরের এক বালকও।  নিহত শিবসেনা নেতার নাম মঙ্গত রাই মঙ্গা। তিনি পঞ্জাবে শিবসেনা (শিন্দে)-র জেলা সভাপতি পদে ছিলেন। সংবাদ সংস্থা পিটিআই একটি ভিডিয়ো প্রকাশ করেছে। সেই ভিডিয়ো দেখা গিয়েছে, মঙ্গত দুধ কিনতে বেরিয়েছিলেন। তখন রাত ১০টা। সেই সময় তিন যুবক মঙ্গতকে লক্ষ্য করে গুলি ছোড়েন। কিন্তু তা লক্ষ্যভ্রষ্ট হয়। গুলি লাগে এক বালকের শরীরে। পুলিশ জানিয়েছে, ওই ঘটনার পরেই অকুস্থল থেকে বাইকে করে পালিয়ে যান…

আরও পড়ুন