দেশ 

বিহারের পাটনায় হাসপাতালের ভেতরেই গুলিবিদ্ধ ডিরেক্টর!

বাংলার জনরব ডেস্ক : হাসপাতালের ভেতরেই গুলিবিদ্ধ হলেন ডিরেক্টর ঘটেছে বিহারের পাটনা শহরে।রক্তাক্ত অবস্থায় দ্রুত এইমসে ভর্তি করা হলে সেখানেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বলে জানা যাচ্ছে। নিহত চিকিৎসকের নাম সুরভী রাজ। তিনি পাটনার এশিয়া হাসপাতালের অধিকর্তা ছিলেন বলে জানা যাচ্ছে। পাটনার পুলিশ কর্তা অতুলেশ ঝা সংবাদ সংস্থা এএনআইয়ের সঙ্গে কথা বলার সময় জানিয়েছেন, ”শনিবার বিকেল সাড়ে তিনটে নাগাদ আমরা জানতে পারি এশিয়া হাসপাতালের ডিরেক্টর সুরভী রাজ গুলিবিদ্ধ হয়েছেন। পুলিশ সেখানে পৌঁছে জানতে পারে, হাসপাতালের কর্মীরা অধিকর্তার ঘরে ঢুকে দেখতে পান রক্তস্নাত অবস্থায় তিনি পড়ে রয়েছেন। দ্রুত তাঁকে এইমসে…

আরও পড়ুন
দেশ 

একের পর এক নয় সরকারি স্কুল শিক্ষিকাকে বিয়ে তাদের নামে কোটি টাকার ব্যাংক ঋণ নিয়ে বেপাত্তা যুবক!

বাংলার জনরব ডেস্ক : অভিনব এক প্রতারণা চক্রের পর্দা ফাঁস করল উত্তরপ্রদেশের পুলিশ। এক যুবক সরকারি চাকরিজীবী মহিলাদের বিয়ে করে তাদের নামে ব্যাংক থেকে লক্ষ লক্ষ টাকা ঋণ নেয়ার পর সেই টাকা আত্মসাৎ করা ওই যুবকের প্রধান কাজ ছিল। বেছে বেছে সরকারি স্কুলের শিক্ষিকাদেরই তাঁর শিকার বানানো শুরু করেন উত্তরপ্রদেশের সোনভদ্রের এক যুবক। সম্প্রতি এক শিক্ষিকা পুলিশের দ্বারস্থ হন। পুলিশকে জানান, তাঁর স্বামীকে খুঁজে পাওয়া যাচ্ছে না। শুধু তা-ই নয়, তাঁর নামে ব্যাঙ্ক থেকে ৪১ লক্ষ টাকা ঋণ নিয়েছেন। আর সেই টাকারও কোনও হদিস মিলছে না। এই অভিযোগ পাওয়ার পরই…

আরও পড়ুন
দেশ 

লোকসভার আসন পুনর্বিন্যাস আরও ২৫ বছরের জন্য স্থগিত রাখার দাবি তুললেন এমকে স্ট্যালিনেরা

বাংলার জনরব ডেস্ক : লোকসভার আসন পুনর্বিন্যাস আরও ২৫ বছরের জন্য স্থগিত রাখার দাবি তুললেন এমকে স্ট্যালিনেরা। শনিবার চেন্নাইয়ের বৈঠকে চার রাজ্যের মুখ্যমন্ত্রী এবং এক রাজ্যের উপমুখ্যমন্ত্রীর উপস্থিতিতে এই মর্মে প্রস্তাব পাশ করানো হয়েছে। তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিনের ডাকে স্বচ্ছতার ভিত্তিতে আসন পুনর্বিন্যাসের দাবিতে ‘জয়েন্ট অ্যাকশন কমিটি’র বৈঠকে শুক্রবার চেন্নাইয়ে হাজির হয়েছিলেন কেরলের মুখ্যমন্ত্রী তথা সিপিএম নেতা পিনারাই বিজয়ন, তেলঙ্গানার কংগ্রেস মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি, পঞ্জাবের আপ সরকারের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান। ছিলেন কর্নাটকের উপমুখ্যমন্ত্রী তথা প্রদেশ কংগ্রেস সভাপতি ডিকে শিবকুমারও। যৌথ কমিটির প্রস্তাবে বলা হয়, দেশে জনসংখ্যা নিয়ন্ত্রণের যে লক্ষ্যমাত্রা, তাতে…

আরও পড়ুন
দেশ 

সরকারি টেন্ডারে তপশিলি জাতি ও জনজাতিগোষ্ঠী এবং মুসলিমদের জন্য সংরক্ষণ বিল পাস করল কর্ণাটকের কংগ্রেস সরকার!

বাংলার জনরব ডেস্ক : কর্ণাটক সরকার সম্প্রীতি সিদ্ধান্ত নিয়েছে যে সরকারি টেন্ডারের ৪ শতাংশ মুসলিম সম্প্রদায়ের জন্য সংরক্ষণ করা হবে। সেই মোতাবেক বিধানসভায় বিল পাস করা হলো। এই বিলে বলা হয়েছে সরকারি টেন্ডার এ ৪ শতাংশ সংরক্ষণ পাবে কর্নাটকের সংখ্যালঘু মুসলিম। তবে গতকাল শুক্রবার কর্ণাটক বিধানসভায় এই বিল পেশ করার সময় বিজেপি বিধায়করা তীব্র আপত্তি জানান। সংরক্ষণের জন্য পেশ করা বিলের কাগজ ছিঁড়ে কুটিকুটি এবং সিডি ক্যাসেট হাতে নিয়ে কোলে নেমে বিক্ষোভ দেখায় বিজেপি বিধায়করা। বিজেপি বিধায়কদের অসংসদীয় আচরণের জন্য ১৮ জন বিধায়ক কে ছ মাসের জন্য বিধানসভা থেকে সাসপেন্ড…

আরও পড়ুন
দেশ 

বিচারপতির বাড়ি থেকে উদ্ধার হিসাব বহির্ভূত টাকার পাহাড়! কড়া পদক্ষেপ সুপ্রিম কোর্টের

বাংলার জনরব ডেস্ক : দুর্নীতির বিচার করার যার দায়িত্ব তিনিই যদি দুর্নীতির পাকে জড়িয়ে থাকেন তাহলে বিচার করবে কে ?খোদ বিচারপতির বাড়িতেই উদ্ধার টাকার পাহাড়। মিলল না হিসাবও। দিল্লি হাই কোর্টের অভিযুক্ত ওই বিচারপতিকে বদলির নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। দিল্লি হাই কোর্টের বিচারপতি যশবন্ত বর্মার বাড়িতে গত সপ্তাহে আগুন লাগে। সে সময় বিচারপতি বাড়িতে ছিলেন না। বাড়ির সদস্যরা দমকলে খবর দেন। আগুন নেভাতে গিয়ে দমকল কর্মীরাই বিচারপতির বাড়িতে প্রচুর নগদের হদিশ পান। দমকল কর্মীরাই খবর দেন পুলিশে। কোথা থেকে এল ওই বিপুল নগদ? প্রথমে প্রশ্ন করা হয় পরিবারের সদস্যদের। পরে…

আরও পড়ুন
দেশ 

সাম্প্রদায়িকতার বিষ বাষ্পের ঊর্ধ্বে উঠে, বিশ্বশান্তির উদ্দেশ্যে প্রার্থনায় ও পবিত্র রমজান মাসের উদযাপনে ছাত্ররা 

অর্পণ বন্দ্যোপাধ্যায় :  পবিত্র আজানের শব্দ ও দোয়র মাধ্যমে আজকের সন্ধ্যায় রোজা ভঙ্গ করলো ব্রিলিয়ান্ট ইন্টারন্যাশনাল স্কুলের ছাত্ররা। ধর্মীয় সংকীর্ণতার ঊর্ধ্বে এলাকার ধর্ম প্রাণ সকল মানুষ উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। রোজা ভঙ্গের প্রাক্কালে বিদ্যালয়ের চেয়ারম্যান জনাব আব্দুল হাই বর্তমান কালে ধর্মের নামে মানুষের মনে যে বিষ বপন করা হচ্ছে তার তীব্র বিরোধীতা করেন এবং তা সমাজ থেকে নিশ্চিহ্ন করতে ছাত্রছাত্রীদের ভূমিকার কথা স্মরণ করিয়ে দেন, বিদ্যালয়ের নির্দেশক সাইফুল্লাহ ফাহমি নদভী আগামী দিনে বিদ্যালয়ের ছাত্র রা বিশ্ব শান্তির উদ্দেশ্যে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করবে তার প্রতিশ্রুতি দেন। এলাকা বাসিকে, সব মিলিয়ে ভারতবর্ষে…

আরও পড়ুন
দেশ 

স্ত্রীর পর্নোগ্রাফি দেখা বিবাহ বিচ্ছেদের কারণ হতে পারে না : মাদ্রাজ হাইকোর্ট

স্বমেহন কিংবা পর্নোগ্রাফি দেখাকে অনৈতিক মনে করে সমাজ। যদিও স্বমেহন কিংবা পর্নোগ্রাফি দেখা কোনও ‘অপরাধ’ নয় বলে জানাল আদালত। বিষয়টিকে আইনি ভিত্তি করে বিবাহবিচ্ছদে চাইতে পারেন না স্বামী। একটি বিবাহবিচ্ছেদের মামলায় এমনই রায় দিল মাদ্রাজ হাই কোর্টে। আদালত সূত্রে জানা গিয়েছে, তামিলনাড়ুর এক ব্যক্তি স্ত্রীর বিরুদ্ধে স্বমেহন ও পর্নোগ্রাফি দেখার অভিযোগ এনে বিবাহবিচ্ছেদ চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন। স্ত্রীর এই আচরণকে ‘নিষ্ঠুরতা’ বলে বিচার চান স্বামী। যদিও নিম্ন আদালতে তাঁর আর্জি খারিজ হয়ে যায়। এরপর হাই কোর্টের দ্বারস্থ হন স্বামী। যদিও হাই কোর্ট জানিয়ে দিল, স্ত্রীর পর্নোগ্রাফি দেখা বিবাহবিচ্ছেদের কারণ হতে…

আরও পড়ুন
দেশ 

স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাইয়ের দুই ভাগ্নের মধ্যে গুলির লড়াই মৃত এক আহত এক

বিশেষ প্রতিনিধি : বচসা থেকে মারপিট রক্তারক্তি এই ঘটনা ঘটেছে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাইয়ের দুই ভাগ্নের বিরুদ্ধে।জানা গেছে বৃহস্পতিবার সকালে বচসা এমন পর্যায়ে পৌঁছয় দু’জনই পরস্পরকে লক্ষ্য করে গুলি ছোড়েন। একজন আহত হয়েছেন। মারা গিয়েছেন অন্যজন। মৃত যুবকের ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পরই এই বিষয়ে আরও বিস্তারিত জানা যাবে বলে জানাচ্ছেন তদন্তকারীরা। বিহারের ভাগলপুরে চাঞ্চল্য ছড়িয়েছে এমন ঘটনাকে কেন্দ্র করে। অভিযোগ, এদিন সকাল সাড়ে সাতটা নাগাদ বচসা শুরু হয় দুই ভাইয়ের মধ্যে। জলের কল নিয়েই ঝগড়া শুরু হয়ে বলে জানা যাচ্ছে। ক্রমে বচসার সুর সপ্তমে চড়লে একজন নাকি বন্দুক বের করে…

আরও পড়ুন
দেশ 

স্তন চেপে ধরা এবং পাজামার দড়ি খুলে ফেলা ধর্ষণ কিংবা ধর্ষণের চেষ্টা নয় পর্যবেক্ষণ এলাহাবাদ হাইকোর্টের, বিতর্ক দেশজুড়ে

বাংলার জনরব ডেস্ক : স্তন চেপে ধরা এবং পাজামার দড়ি খুলে ফেলা ধর্ষণ কিংবা ধর্ষণের চেষ্টা নয়, বরং যৌন নির্যাতন বলে মন্তব্য করল কলকাতা এলাহাবাদ হাইকোর্ট। উত্তরপ্রদেশের কাশগঞ্জে ১১ বছরের নাবালিককে নির্যাতনের মামলায় এই মন্তব্য করে এলাহাবাদ হাই কোর্ট। আদালতের এই পর্যবেক্ষণ নিয়ে শুরু হয়েছে বিতর্ক। আদালত সূত্রে জানা গিয়েছে, ঘটনাটি ২০২১ সালের। দুই অভিযুক্ত পবন এবং আকাশ। অভিযোগ, তারা নাবালিকাকে বাইকে চড়ানোর নাম করে রাস্তায় কালভার্টের কাছে টানতে টানতে নিয়ে যায়। এরপর স্তন খামচে ধরে এবং পাজামার দড়ি খুলে ফেলে। নাবালিকার চিৎকারে ছুটে আসেন স্থানীয়রা। তখনই ছুটে পালিয়ে যায়…

আরও পড়ুন
দেশ 

বিজেপি সাংসদ হেমা মালিনী মুসলিম! পুরীর মন্দিরে পুজো দিতে গিয়ে ধর্মীয় ভাবাবেগে আঘাত থানায় এফআইআর দায়ের জগন্নাথ সেনার

বিশেষ প্রতিনিধি : লাভ জিহাদের শিকার হলেন এবার বিজেপি সাংসদ হেমা মালিনী। তিনি নাকি ধর্মেন্দ্রকে বিয়ে করার জন্য ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন এবং তার নাম আয়েশা বিবি এই কারণে সম্প্রতি পুরীর জগন্নাথ মন্দিরে পুজো দিতে বাধা দেওয়া হয় ওই বিজেপির সাংসদকে। তারঁর  বিরুদ্ধে অভিযোগ তিনি জগন্নাথ মন্দিরে পুজো দেওয়ায় আঘাত লেগেছে ধর্মীয় ভাবাবেগে। তাই অভিনেত্রীর নামে সিংহদ্বার থানায় অভিযোগ দায়ের করল জগন্নাথ সেনা দল নামের ধর্মীয় সংগঠন। পুরী জগন্নাথ সেনা দল সংগঠনের দাবি, নিয়ম ভেঙেছেন অভিনেত্রী। এক জন মুসলিম অভিনেতাকে বিয়ে করে ধর্মান্তরিত হয়েছেন তিনি। সংগঠনের দাবি, অভিনেত্রীর উপস্থিতিতে সনাতন…

আরও পড়ুন