জেলা 

পদ্মশ্রী সম্মান পাওয়ার পর রাজ্যের মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানালেন কেন কার্তিক মহারাজ?

বাংলার জনরব ডেস্ক : পদ্মশ্রী পেলেন মুর্শিদাবাদ এর ভারত সেবাশ্রম সংঘের সন্ন্যাসী কার্তিক মহারাজ। কয়েক মাস আগে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই কার্তিক মহারাজ কে বেলডাঙায় অশান্তির জন্য দায়ী করেছিলেন। কিন্তু কি এমন কারণ ঘটলো যে ভারতের অন্যতম সেরা পুরস্কার পদ্মশ্রী তাকে প্রদান করা হলো তা নিয়ে ইতিমধ্যে সংখ্যালঘু মহলে চর্চা দেখা দিয়েছে। প্রশ্ন উঠেছে কার্তিক মহারাজ যে পদ্মশ্রী পুরস্কার পেয়েছেন সেই পুরস্কারের জন্য সুপারিশ করতে হয় রাজ্য সরকারকে সেই সুপারিশ রাজ্য সরকার করেছিল নাকি সরাসরি মোদি সরকার তাকে পদ্মশ্রী পুরস্কার দিয়েছেন। যদিও এই সম্মান পাওয়ার পরই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা…

আরও পড়ুন
জেলা 

পাঁচলা আজীম মোয়াজ্জম উচ্চ বিদ্যালয়ে হস্ত শিল্প মেলা

বিশেষ প্রতিনিধি : হাওড়া পাঁচলা আজীম মোয়াজ্জম উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে ছাত্র ছাত্রীদের নিজ হাতে তৈরি হস্ত শিল্প নিয়ে এক অভিনব শিল্প মেলা অনুষ্ঠিত হল। এই মেলার উদ্বোধন করেন জেলা।পরিষদ সদস্য শেখ আলাকাস মুরশেদ বাবু।উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সভাপতি সৈয়দ মোহাম্মদ গোলাম মোর্ত্তজা ও স্থানীয় বহু বিশিষ্ট ব্যক্তিগণ। এদিন এই মেলা উদ্বোধন করে আলাকাস মুরশেদ সাহেব বলেন আমরা অত্যন্ত উৎফুল্লিত আমাদের সাধারণ বাড়ির ছাত্র ছাত্রীদের মধ্যে সুপ্ত প্রতিভা বিকাশের লক্ষ্যে আমাদের মাননীযা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তথা শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশে এই বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের প্রয়াসের জন্য ধন্যবাদ জানাই । ছাত্র ছাত্রীদের সৃষ্টিশীল এমন…

আরও পড়ুন
জেলা 

ওবিসি বাতিল ও ওয়াকফ বিলের বিরুদ্ধে ওবিসি সংরক্ষন মঞ্চের সমাবেশ খয়রামারিতে

বিশেষ প্রতিনিধি : গতকাল শুক্রবার ওবিসি সংরক্ষন মঞ্চের উদ্যোগে সাগরপাড়া থানার খয়রামারি খালপাড়া ঈদগাহ ময়দানে এক বিশাল জনসভা অনুষ্ঠিত হয়। সভায় খারিজি মাদ্রাসা শিক্ষা এবং সংখ্যালঘুদের অধিকার নিয়ে মিডিয়া ও কিছু রাজনৈতিক দলের ধারাবাহিক অপপ্রচার, ওবিসি সার্টিফিকেট বাতিলের ষড়যন্ত্র, এবং ওয়াকফ সম্পত্তি সম্পর্কিত বিতর্কিত বিলের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানানো হয়। সভায় বক্তারা অভিযোগ করেন যে, মাদ্রাসা শিক্ষা ও সংখ্যালঘু সম্প্রদায়ের উন্নয়নকে টার্গেট করে বিভেদমূলক পরিবেশ তৈরি করার অপচেষ্টা চলছে। পাশাপাশি ওবিসি সার্টিফিকেট বাতিলের মাধ্যমে সংখ্যালঘুদের সাংবিধানিক অধিকার কেড়ে নেওয়ার ষড়যন্ত্র করা হচ্ছে। উল্লেখযোগ্য বক্তারা ছিলেন— এসডিপিআই-এর রাজ্য সভাপতি তায়েদুল ইসলাম,…

আরও পড়ুন
জেলা 

মাদ্রাসাকে জঙ্গি তৈরির কারখানা বলার প্রতিবাদে জেলাজুড়ে ঐক্যবদ্ধ আন্দোলনের ডাক 

বহরমপুর, ২৫ জানুয়ারি: রাজ্য জুড়ে মাদ্রাসাকে জঙ্গি তৈরির কারখানা বলে অপপ্রচার চালাচ্ছে গদি মিডিয়া। নিরীহ নিরপরাধ মুসলিমদের ধরে জঙ্গি বলে চালাচ্ছে বিভিন্ন পুলিশী সংস্থা। বিশেষ করে এখন তাদের লক্ষ্য মুর্শিদাবাদ জেলা। এই জেলাকে কেন্দ্রশাসিত অঞ্চল করার ষড়যন্ত্র করছে বিজেপি সরকার। তার জন্যই মুর্শিদাবাদ জেলাকে বিভিন্ন কেন্দ্রীয় বাহিনী দিয়ে ঘিরে ফেলতে চাইছে বিজেপি সরকার। তারই মাটি তৈরি করার জন্য গদি মিডিয়াকে দিয়ে অপপ্রচার চালাচ্ছে যে, মাদ্রাসাগুলো জঙ্গি তৈরির কারখানা। আর ভিন রাজ্যের এসটিএফ, এনআইএ ইত্যাদিকে দিয়ে নিরীহ নিরপরাধ মুসলিমদের জঙ্গি বলে ধরে নিয়ে যাচ্ছে। এই কাজে সহযোগিতা করছে রাজ্য পুলিশ। এর…

আরও পড়ুন
জেলা 

ক্লাসরুম থেকে উদ্ধার শিক্ষকের ঝুলন্ত দেহ, আত্মহত্যা না খুন খতিয়ে দেখছে পুলিশ

বিশেষ প্রতিনিধি : ক্লাসরুম থেকে উদ্ধার হল শিক্ষকের ঝুলন্ত দেহ। এই ঘটনায় চাঞ্চল্য ছড়াল দক্ষিণ ২৪ পরগনার নরেন্দ্রপুরের গ্রিনপার্ক এলাকার একটি ইংরেজি মাধ্যম স্কুলে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে তারা। পুলিশ সূত্রে খবর, মৃতের নাম রাজেশ রজক (২৮)। নরেন্দ্রপুর থানা এলাকার রামচন্দ্রপুরের বাসিন্দা তিনি। ওই স্কুলে হিন্দি পড়াতেন রাজেশ। পরিবারের লোকেদের থেকে পুলিশ জানতে পেরেছে, শনিবার সকাল থেকেই তাঁর খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরিবারের লোকেরা খুঁজতে খুঁজতে স্কুলে যান। পরে স্কুলের একটি ক্লাসঘর থেকেই ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয় রাজেশের দেহ। পরিবার সূত্রে জানা গিয়েছে,…

আরও পড়ুন
জেলা 

তৃণমূল কর্মীকে লক্ষ্য করে গুলি,এবার বজবজে

বিশেষ প্রতিনিধি : তৃণমূল কর্মীকে লক্ষ্য করে গুলি, এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের লোকসভা কেন্দ্র ডায়মন্ড হারবারের বজবজে দিনে দুপুরে তৃণমূল কর্মীকে লক্ষ্য করে গুলি চালাল আততায়ীরা। আশঙ্কাজনক অবস্থায় কৃষ্ণ মণ্ডল নামে ওই তৃণমূলকর্মীকে কলকাতার হাসপাতালে ভর্তি করা হয়েছে। কে বা কারা গুলি চালাল জানতে তদন্তে নেমেছে পুলিশ। জানা গিয়েছে বজবজ ২ নম্বর ব্লকে ডোঙ্গারিয়ার দক্ষিণ রায়পুর এলাকায় শনিবার বেলা ১১টা নাগাদ তৃণমূল কর্মী কৃষ্ণ মণ্ডল গুলিবিদ্ধ হন। মোটরসাইকেলে করে এসে তাঁকে লক্ষ্য করে গুলি চালায় আততায়ীরা। গুলি লাগে কৃষ্ণ মণ্ডলের বুকে ও পেটে। গুলি লাগতেই পড়ে যান তিনি। এর পর পরিবারের…

আরও পড়ুন
জেলা 

আবৃত্তির মাধ্যমে নেতাজির জন্মজয়ন্তী পালন ত্রিবেণীতে 

শেখ সিরাজ : সারাদিন আবৃত্তির মাধ্যমে নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন পালন করল ত্রিবেণির একটি বেসরকারি ইংরাজি মাধ্যম মিশন স্কুল । এদিন নেতাজির গলায় মালা দিয়ে এবং প্রদীপ প্রজ্জ্বলন করে অনুষ্ঠানের সূচনা করেন কবি অশোক মুখোপাধ্যায় । ২৩ জানুয়ারি দুপুর থেকে রাত ৯টা পর্যন্ত প্রায় ১৫০জন শিল্পী আবৃত্তি পরিবেশন করেন । অনুষ্ঠানের শুরুতেই ছিল দেশাত্মবোধক কিছু নৃত্য । শ্রীমুখোপাধ্যায় তাঁর বক্তব্যে বলেন নেতাজি সম্পর্কে মানুষকে এখনো ভুল বোঝানো হচ্ছে । বাঙালিদের চেয়েও নেতাজি পঞ্জাবে অনেক বেশি শ্রদ্ধেয় এবং আদরণীয় । পাশাপাশি তিনি বলেন নেতাজির জন্য গোটা একটি দিন শুধুমাত্র আবৃত্তিতেই সীমাবদ্ধ…

আরও পড়ুন
জেলা 

শ্যামসুন্দর পাটনা উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠা দিবস ও নেতাজি সুভাষ চন্দ্র বসুর জন্ম জয়ন্তী উদযাপন

বিশেষ প্রতিনিধি  :  পূর্ব মেদিনীপুর জেলার শ্যামসুন্দরপুর পাটনা উচ্চ বিদ্যালয় (উঃ মাঃ )–এর ৭৪ তম প্রতিষ্ঠা দিবস ও নেতাজি সুভাষ চন্দ্র বসুর ১২৯ তম জন্ম জয়ন্তী উদযাপন হয়ে গেল গত ২৩ জানুয়ারি।বিদ্যালয়ের ২০২৫ শিক্ষাবর্ষের বাৎসরিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানও অনুষ্ঠিত হয়ে গেল ওই দিন বিদ্যালয়ের হরিসাধন পাহাড়ী স্মৃতি মঞ্চে বিশেষ উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়। সকালে বর্নাঢ্য শোভাযাত্রার মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। জাতীয় পতাকা উত্তোলন করেন বিদ্যালয়ের প্রবীন শিক্ষক বিকাশ চন্দ্র মন্ডল। বিদ্যালয়ের পতাকা উত্তোলন করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেখ গোলাম মোস্তফা।…

আরও পড়ুন
জেলা 

বাঘাযতীন, ট্যাংরার পরে বাগুইআটিতে হেলে পড়েছে দুইটি ফ্ল্যাট বাড়ি

বাঘাযতীন, ট্যাংরার পরে বাগুইআটি। একটি নয়, বাগুইআটির জগৎপুরে দু’টি ফ্ল্যাটবাড়ি হেলে পড়েছে বলে নজরে এসেছে স্থানীয়দের। বিধাননগর পুরসভার ২৩ নম্বর ওয়ার্ডে একটি বাড়ি হেলে পড়েছে। দ্বিতীয়টি ওই পুরসভারই ৩ নম্বর ওয়ার্ডে হেলে পড়েছে। বিষয়টি জানাজানি হতেই বিধাননগর পুরসভার ২৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ঝুঙ্কু মণ্ডল বাড়িটি দেখতে যান। এর পরে বিধাননগর পুরসভায় লিখিত অভিযোগ করেন তিনি। বিধাননগর পুরসভার মেয়র কৃষ্ণা চক্রবর্তী জানিয়েছেন, ওই দু’টি বহুতলই বাম আমলে নির্মাণ করা হয়েছিল। তবে এখন তাঁদের তরফে প্রয়োজনীয় পদক্ষেপ করা হবে। একটি বাড়ির মালিক মিঠুন কর এই নিয়ে কোনও মন্তব্য করেননি। দু’টি বাড়ির বাসিন্দারাই…

আরও পড়ুন
জেলা প্রচ্ছদ 

তৃণমূল সিপিএম জোট! অবিশ্বাস্য লাগছে? বিজেপিকে ঠেকাতে বাম তৃণমূল জোট! কোথায় এই জোট? সাফল্য পেল?

বাংলার জনরব ডেস্ক : বিজেপিকে ঠেকাতে শেষ পর্যন্ত তৃণমূল কংগ্রেসকে সিপিএমের সঙ্গে জোট করতে হয়েছে। অবিশ্বাস্য লাগছে না অবিশ্বাসের কিছু নেই এটাই বাস্তব। পূর্ব মেদিনীপুরের তমলুকের শ্রীরামপুর দু’নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকার চংরাকালাগণ্ডা সমবায় কৃষি সমিতির নির্বাচনে এই অবিশ্বাস্য ঘটনাটি ঘটেছে। এখানে তৃণমূল কংগ্রেস এবং সিপিএমের সঙ্গে জোট বেঁধে নয় আসনের সমবায় সমিতির নির্বাচনে লড়াই করে। উল্লেখ্য তমলুকের এই পঞ্চায়েত এলাকায় বিজেপি যথেষ্ট শক্তিশালী। তাই বিজেপির আধিপত্যকে কমানোর লক্ষ্যেই শাসক দলের সঙ্গে বামেরা জোট করে বলে রাজনৈতিক মহলের খবর। তবে এই এলাকার সাধারণ নাগরিকরা যে এখনো শাসকদলের প্রতি ততটা সন্তুষ্ট নয়,…

আরও পড়ুন