শিক্ষকরা প্রশ্ন করবেন কত রকম ভাবে’ এবং ‘হাতে-কলমে আনন্দের পড়াশোনা’ নিয়ে দুদিনের কর্মশালা হাওড়ার মাওলানা আজাদ অ্যাকাডেমিতে
নিজস্ব প্রতিবেদন : শিক্ষার মান উন্নয়নে জিডি স্টাডি সার্কেল বছরভর নানা ধরনের কর্মসূচি নিয়ে এগিয়ে চলে, তার মধ্যে অন্যতম হল শিক্ষক প্রশিক্ষণ বা টিচার্স ওরিয়েন্টেশন প্রোগ্রাম। সেরকমই এক প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়েছিল শনিবার হাওড়া জেলার খ্যাতনামা শিক্ষা প্রতিষ্ঠান মাওলানা আজাদ অ্যাকাডেমিতে। দুদিনের এই কর্মশালার প্রারম্ভিক অধিবেশন ছিল জাঁকজমকপূর্ণ। পশ্চিমবঙ্গ সরকারের অবসরপ্রাপ্ত শিক্ষা আধিকারিক দিব্য গোপাল ঘটক দুদিনের এই কর্মশালার শুভ সূচনা করেন। সূচনা বক্তৃতায় তিনি বলেন, ত্যাগের মনোভাব নিয়ে সমাজ গঠনের লক্ষ্যে আগামী প্রজন্মের জন্য এই ধরনের আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ, যা দেখে আমি অভিভূত হয়েছি। জিডি স্টাডি সার্কেলের পরিচালনায়…
আরও পড়ুন