জেলা 

পহেলগামে আতঙ্কবাদীদের হাতে শহিদ ঝন্টু আলি শেখের বাড়িতে এসডিপিআই প্রতিনিধি দল

বিশেষ প্রতিনিধি : কাশ্মীরের পহেলগামে সন্ত্রাসীদের বিরুদ্ধে লড়াইয়ে শহিদ হন নদিয়া জেলার তেহট্টের বাসিন্দা, ভারতীয় সেনাবাহিনীর প্যারা-কমান্ডো ইউনিটের জওয়ান ঝন্টু আলি শেখ। দীর্ঘ ১৪ বছর তিনি দেশের সেবায় নিযুক্ত ছিলেন। আজ তাঁর পরিবারের প্রতি শ্রদ্ধা ও সহমর্মতা জানাতে তাঁদের বাড়ি যান এসডিপিআই-এর রাজ্য সভাপতি হাকিকুল ইসলাম, সাধারণ সম্পাদক ডাঃ কামাল বাসিরুজ্জামান এবং সাংগঠনিক সাধারণ সম্পাদক সুমন মন্ডল, নদিয়ার জেলা সহ সভাপতি আসাদুল সেখ। এই প্রেক্ষাপটে রাজ্য সভাপতি হাকিকুল ইসলাম বলেন, “যখন গোটা দেশ বিভাজনের রাজনীতিতে উত্তাল, তখন শহিদ ঝন্টু আলি শেখ স্মরণ করে দিলেন দেশের স্বাধীনতা ও নিরাপত্তায় মুসলিমদের রক্তের অবদান।…

আরও পড়ুন
জেলা 

কল্যাণী কৃষি বিশ্ববিদ্যালয়ে ধর্মবিদ্বেষী পোস্টার, দেশের গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতার উপর সরাসরি আঘাত : শবনম মুস্তারি 

বিশেষ প্রতিনিধি : ২০১৪ সালে কেন্দ্রে বিজেপি সরকার আসার পর থেকেই সমগ্র দেশে সংখ্যালঘুদের প্রতি বিদ্বেষের চাষ শুরু হয়েছে।যার সর্বশেষ উদাহরণ—নদিয়ার কল্যাণী বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ে প্রকাশ্যে “Dogs and Muslims are not allowed” লেখা একটি ঘৃণ্য নোটিস সাঁটানো হয়েছে। এই ঘটনা শুধু ধর্মীয় বিদ্বেষের প্রকাশ নয়, এটি ভারতের সংবিধান, মানবতা ও শিক্ষাঙ্গনের পবিত্রতাকে পদদলিত করার এক জঘন্য প্রয়াস। গত দুই দিন আগেই জম্মু ও কাশ্মীরের পাহেলগামে এক ভয়াবহ সন্ত্রাসী হামলায় ২৭ জন নিরীহ ভারতীয় পর্যটক প্রাণ হারিয়েছেন। কিন্তু তথাকথিত গোদি মিডিয়া ও বিদ্বেষমূলক শক্তিগুলি সেই নির্মম হত্যাকাণ্ডকেও সাম্প্রদায়িক রূপ দিতে মরিয়া হয়ে…

আরও পড়ুন
জেলা 

বিশেষ ভাবে সক্ষম শিশুদের কথা বলা বা মনের ভাব প্রকাশ কর‍তে কর্মশালা

বিশেষ প্রতিনিধি : ব্রেনের কার্যকারিতা ঠিক না থাকার কারণে অথবা নিউরো ডিসঅর্ডারের জন্য অনেক সময় বাচ্চারা সঠিক সময় সঠিক কথা বলতে পারে না। কথা বলতে বা ভাব প্রকাশ করতেও নানা ধরনের অসুবিধা হয়। অথচ সঠিক সময় উপযুক্ত চিকিৎসা এবং থেরাপির মাধ্যমে সেই শিশু অনেকটাই সঠিক ভাব প্রকাশ করতে পারে। তার জন্য ছোটবেলা থেকে শিশুর বাবা-মা বা অভিভাবকদেরও সচেতনতার প্রয়োজন বলে মনে করেন চিকিৎসক ও স্পীচ ল্যাঙ্গুয়েজ প্যাথলজিস্টরা। এব্যাপারে সাধারণ মানুষ ও বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের বাবা-মা ও আত্মীয় স্বজনদের মধ্যে সচেতনতা বৃদ্ধি করতে এক কর্মশালা অনুষ্ঠিত হলো উত্তরবঙ্গের কোচবিহারের ব্লসমস স্পেশাল…

আরও পড়ুন
জেলা 

ব্যবসায়ীর বাড়িতে ডাকাতির ঘটনায় পুলিশের হাতে গ্রেফতার পুরুলিয়ার বিজেপি নেতা!

আয়কর আধিকারিক পরিচয় দিয়ে পুরুলিয়ার কোটশিলায় বিড়ি ব্যবসায়ীর বাড়িতে ডাকাতির ঘটনায় পুলিশের হাতে গ্রেফতার বিজেপি নেতা। পুরুলিয়া জেলা পুলিশ সূত্রে জানতে পেরেছে ওই বিজেপি নেতা পুরুলিয়ার ওই ব্যবসায়ীর বাড়িতে ডাকাতির সঙ্গে যুক্ত। এই তথ্য প্রমাণ পাওয়ার পর মঙ্গলবার ভোরে পশ্চিম মেদিনীপুরের কোতওয়ালি থানা রাজাবাজার সংলগ্ন এলাকা থেকে গ্রেফতার করা হয় পুরুলিয়ার বিজেপি নেতাকে। ধৃত বিজেপি নেতার নাম পরাণ মাহাত। বাড়ি কোটশিলা থানার রিগিদ অঞ্চলের রাহান গ্রামে। জেলা বিজেপির প্রাক্তন সম্পাদক পরাণ মাহাতো বর্তমানে জয়পুর বিধানসভার আহ্বায়ক পদে রয়েছেন। এই ঘটনায় অন্যতম চক্রী হিসেবে তাঁর ভূমিকা রয়েছে বলে তদন্তে উঠে এসেছে।…

আরও পড়ুন
জেলা 

অশান্ত ধুলিয়ান শামসেরগঞ্জে যাচ্ছেন মমতা, চক্রান্ত করে অশান্তি তৈরি করা হয়েছে দাবি মুখ্যমন্ত্রীর

বিশেষ প্রতিনিধি : মুর্শিদাবাদে যে অশান্তি হয়েছে তার পেছনে বড় ধরনের চক্রান্ত রয়েছে বলে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মনে করেন। তিনি মঙ্গলবার মেদিনীপুর কলেজ মাঠে এক সভায় বক্তব্য রাখতে গিয়ে বলেন মে মাসের প্রথম সপ্তাহে তিনি মুর্শিদাবাদ যাবেন। মুর্শিদাবাদে ওয়াকফ অশান্তি নিয়ে মুখ্যমন্ত্রীর অভিযোগ, বহিরাগতরা স্থানীয়দের একাংশকে নিয়ে অশান্তি বাঁধিয়েছে। এর পিছনে চক্রান্ত রয়েছে। তা ফাঁস করা হবে। হুঙ্কার দিয়ে মমতা বলেন, “দু’টি জায়গায় ঝামেলা হয়েছে। এর পিছনে চক্রান্ত আমরা ফাঁস করব।” মুর্শিদাবাদের ওয়াকফ অশান্তির (Murshidabad Violence) পর মুখ্যমন্ত্রী কেন সেখানে যাচ্ছেন না, তা নিয়ে বিরোধীদের কুৎসার শেষ ছিল না। মমতা…

আরও পড়ুন
জেলা 

‘কে যোগ্য আর কে অযোগ্য তো আপনার দেখার দরকার নেই, ওটা দেখার জন্য রাজ্য সরকার আছে’ : মমতা বন্দ্যোপাধ্যায়

বিশেষ প্রতিনিধি : যোগ্য-অযোগ্যদের তালিকা প্রকাশ করার দাবিতে সোমবার সন্ধ্যা থেকে এসএসসি দফতরের সামনে অবস্থান চালিয়ে যাচ্ছেন চাকরিহারারা। মঙ্গলবার মেদিনীপুর কলেজ মাঠে প্রশাসনিক সভা থেকে মুখ্যমন্ত্রী চাকরিহারাদের কর্মস্থলে ফেরার আর্জি জানান। বলেন, “কেন গরমে বসে আছেন? আপনারা স্কুলে যান। নিশ্চিন্তে ক্লাস করুন। বেতন নিয়ে ভাবতে হবে না। যারা আপনাদের উস্কানি দিচ্ছে, তারা টাকা দেবে না। সরকার আপনাদের বেতন দেবে।” প্রয়োজনে রাজ্য আবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, “সুপ্রিম কোর্টে আপনাদের চাকরি গিয়েছিল। টাকা বন্ধ হয়েছিল। আমরা রিভিউ পিটিশন করেছিলাম। আপনারা মাইনে পাবেন। আর গ্রুপ সি আর ডি…

আরও পড়ুন
জেলা 

শালবনীতে নতুন তাপবিদ্যুৎ প্রকল্পের শিলান্যাস করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

বাংলার জনরব ডেস্ক : পশ্চিম মেদিনীপুরের শালবনিতে পথচলা শুরু তাপবিদ্যুৎ কেন্দ্রের। সোমবার দুপুরে ঐতিহাসিক এই প্রকল্পের শিলান্য়াস করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই তাপবিদ্যুৎ কেন্দ্রের হাত ধরেই বাংলায় বিপুল কর্মসংস্থান হবে, জানালেন তিনি। চলতি বছরের বিশ্ব বাণিজ্য সম্মেলন থেকে সজ্জন জিন্দল কথা দিয়েছিলেন, বাংলায় আরও শিল্প গড়বেন। সেইমতো শালবনিতে তৈরি হতে চলেছে তাপবিদ্যুৎ কেন্দ্র। সোমবার শালবনি থেকে সেই প্রকল্পেরই শিলান্যাস করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অভিনন্দন জানালেন জিন্দল গ্রুপের সকলকে। এরপরই তিনি জানান, ৮০০ মেগাওয়াটের দুটি ইউনিট হবে। যার খরচ পড়বে ১৬ হাজার কোটি টাকা। পূর্ব ভারতে এর আগে এমন প্রোজেক্ট হয়নি বলেও…

আরও পড়ুন
জেলা দেশ 

মুর্শিদাবাদের অশান্তি নিয়ে মামলা প্রত্যাহার করা নির্দেশ শীর্ষ আদালতের আইনজীবীকে কড়া ধমক বিচারপতিদের

বাংলার জনরব ডেস্ক : মুর্শিদাবাদের অশান্তির পরিপ্রেক্ষিতে রাষ্ট্রপতি শাসনের আবেদন নিয়ে সুপ্রিম কোর্টে জমা করা আবেদন প্রত্যাহার করা নির্দেশ দিল শীর্ষ আদালত।সোমবার বিচারপতি সূর্য কান্ত এবং বিচারপতি এনকে সিংহের বেঞ্চ ওই মামলার গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে মামলাকারী আইনজীবীকে কড়া ভাষায় ধমকও দিয়েছে। বিচারপতিদের মন্তব্য, ওই আইনজীবীর আরও পড়াশোনা করার প্রয়োজন রয়েছে। ওয়াকফ সংশোধনী আইনের বিরুদ্ধে প্রতিবাদে সম্প্রতি অশান্তি ছড়িয়েছিল মুর্শিদাবাদে। বেসরকারি সূত্রে খবর, তিন জনের মৃত্যুও হয়েছে সেখানে। সেই সব অশান্তির ঘটনার সঠিক তদন্ত চেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন আইনজীবী শশাঙ্কশেখর ঝা। তিনি চেয়েছিলেন, সুপ্রিম কোর্টের নজরদারিতে একটি বিশেষ দল…

আরও পড়ুন
জেলা 

বেঙ্গল মডেল চাইল্ড ইনস্টিটিউটে খুদে পড়ুয়াদের ঈদ ও বর্ষবরণ অনুষ্ঠান

বিশেষ প্রতিনিধি : উত্তর ২৪ পরগণা জেলার বেড়াচাঁপা বেঙ্গল মডেল চাইল্ড ইনস্টিটিউট- এ সাড়ম্বরে আজ ২০ শে এপ্রিল, ২০২৫,রবিবার ছোটোদের নিয়ে সারা দিন ধরে “ঈদ মিলন” ও “নববর্ষ উৎসব” উপলক্ষে প্রতিযোগিতা মূলক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হল। উক্ত অনুষ্ঠানে কেরাত পাঠ,গজল পাঠ, কবিতা আবৃত্তি, ছড়া পাঠ, গল্প বলা,কৌতুক, ছবি আঁকা, শিক্ষা সম্পর্কীয় সচেতনতা মূলক প্লা কার্ড তৈরি ইত্যাদি ইভেন্টে শিশু ছাত্র- ছাত্রীরা আনন্দ সহকারে অংশগ্রহণ করে। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী উল্লেখযোগ্য স্থানাধিকারী ছাত্র-ছাত্রী যথাক্রমে আহাদ মন্ডল, নুর আলম মন্ডল, মীর সোহান, রোহান মন্ডল, অঙ্কিতা কর্মকার, নাও শিন জামান, ইহান সাহাজী, সোহাগ হাসান মোল্লা, হুমাইরা…

আরও পড়ুন
জেলা 

মুর্শিদাবাদের সামশেরগঞ্জ, সুতি ও জঙ্গিপুরের ‘মহিলারা ভীত-সন্ত্রস্ত’ দাবি জাতীয় মহিলা কমিশনের

বাংলার জনরব ডেস্ক : মুর্শিদাবাদের উপদ্রুত এলাকার মহিলারা ভীত-সন্ত্রস্ত। তাঁদের মনোবল চাঙ্গা করতে অনেক কাজ করতে হবে বলে জানাল জাতীয় মহিলা কমিশন। শনিবার মুর্শিদাবাদের ধুলিয়ান, শমসেরগঞ্জে গিয়েছিলেন কমিশনের সদস্যেরা। সেখানকার পরিস্থিতি সরেজমিনে দেখে এসে রবিবার কমিশনের চেয়ারপার্সন বিজয়া রহাটকর বলেন, ‘‘মুর্শিদাবাদের বাস্তব পরিস্থিতির রিপোর্ট দেওয়া হবে কেন্দ্রকে।’’ রবিবার কমিশনের চেয়ারপার্সন বিজয়া বলেন, ‘‘মহিলারা বলছিলেন, বিএসএফের জন্যই ওঁরা বেঁচে রয়েছেন। আমরা যেখানেই গিয়েছি, মহিলাদের সঙ্গে কথা বলেছি, ওঁদের রাগে কেঁপে উঠেছি আমরা। ওঁদের সব স্বপ্ন শেষ। ওঁরা সব হারিয়েছেন। ওঁরা শুধু একটাই কথা জিজ্ঞেস করছিলেন যে, ওঁদের কী দোষ? এক মহিলা কয়েক…

আরও পড়ুন