বেঙ্গল মডেল চাইল্ড ইনস্টিটিউটে খুদে পড়ুয়াদের ঈদ ও বর্ষবরণ অনুষ্ঠান
বিশেষ প্রতিনিধি : উত্তর ২৪ পরগণা জেলার বেড়াচাঁপা বেঙ্গল মডেল চাইল্ড ইনস্টিটিউট- এ সাড়ম্বরে আজ ২০ শে এপ্রিল, ২০২৫,রবিবার ছোটোদের নিয়ে সারা দিন ধরে “ঈদ মিলন” ও “নববর্ষ উৎসব” উপলক্ষে প্রতিযোগিতা মূলক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হল।
উক্ত অনুষ্ঠানে কেরাত পাঠ,গজল পাঠ, কবিতা আবৃত্তি, ছড়া পাঠ, গল্প বলা,কৌতুক, ছবি আঁকা, শিক্ষা সম্পর্কীয় সচেতনতা মূলক প্লা কার্ড তৈরি ইত্যাদি ইভেন্টে শিশু ছাত্র- ছাত্রীরা আনন্দ সহকারে অংশগ্রহণ করে।

প্রতিযোগিতায় অংশগ্রহণকারী উল্লেখযোগ্য স্থানাধিকারী ছাত্র-ছাত্রী যথাক্রমে আহাদ মন্ডল, নুর আলম মন্ডল, মীর সোহান, রোহান মন্ডল, অঙ্কিতা কর্মকার, নাও শিন জামান, ইহান সাহাজী, সোহাগ হাসান মোল্লা, হুমাইরা খানম, নৌজিয়া জামান, সাকিব বৈদ্য,সাকিব ইসলাম, সেখ মোঃ আখলাক, সেখ মোঃ আসরার, আরাফাত দপ্তরী, মুসকান ফারিয়া, আরিয়ান মোল্লা ও নুরুস সাইদা। সকলকে পুরস্কার প্রদান করা হয়।
পবিত্র ঈদ ও নববর্ষ সম্পর্কে বক্তব্য রাখেন প্রধান শিক্ষিকা নাফিসা সুলতানা, সহকারী প্রধান শিক্ষিকা নার্গিস সুলতানা ও সহ শিক্ষিকা মৌসুমি বিশ্বাস। দেশাত্মবোধক সমবেত গানে অংশগ্রহণ করেন শিক্ষিকা নার্গিস নাহার পারভীন ও রেশমা খাতুন।
ছোটদের জন্য ঈদ মিলন ও বাংলা নববর্ষের গুরুত্ব সম্পর্কে বলেন, বেঙ্গল মডেল চাইল্ড ইনস্টিটিউট- এর সম্পাদক সেখ আহাসান আলি। তিনি বলেন ঈদ ও নববর্ষের আনন্দ শিশুদের মানসিক এবং সামাজিক বিকাশে বিশেষ ভাবে সাহায্য করে।
ঈদ ও নববর্ষ আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব ও সম সাথিদের সাথে স্বাক্ষাৎ করা ও আনন্দ উপভোগ করার সুযোগ করে দেয়। এই উৎসব গুলি ছোটদের ইতিবাচক মানসিকতা তৈরি করে, যা ভবিষ্যৎ জীবনে সাফল্য পেতে সহায়তা দান করে। উপস্হিত সকল কে শুভেচ্ছা জানান। সমগ্র অনুষ্ঠান টি সঞ্চালনা করেন শিক্ষিকা তাসমিরা খাতুন।

