জেলা 

পাকিস্তানি পতাকা লাগিয়ে হিন্দুস্তান মুর্দাবাদ লিখে সাম্প্রদায়িক অশান্তি করার পরিকল্পনাকারী সনাতনী ঐক্য মঞ্চের ২ সদস্য পুলিশের জালে

বিশেষ প্রতিনিধি : পাকিস্তানি পতাকা লাগাতে গিয়ে এবং তার নিচে হিন্দুস্তান মুর্দাবাদ এবং পাকিস্তান জিন্দাবাদ লিখতে গিয়ে আকাইপুর স্টেশনের শৌচাগারে গ্রেফতার হলেন সনাতনী একতা মঞ্চের দুই ব্যক্তি। পুলিশ জানিয়েছে, বুধবার রাতে গোপালনগর থানা এলাকার অন্তর্গত আকাইপুর স্টেশনের শৌচাগারের পাশ থেকে পাকিস্তানের একটি পতাকা উদ্ধার হয়। পতাকাটি দেখে মনে হচ্ছিল, সেটি দেওয়ালে ঝোলানোর পরিকল্পনা রয়েছে কারও। তদন্তে নেমে পুলিশ দুই ব্যক্তিকে গ্রেফতার করে। ধৃতদের নাম চন্দন মালাকার এবং প্রজ্ঞাজিৎ মণ্ডল। পুলিশ জানিয়েছে, ধৃতেরা স্থানীয় বাসিন্দা। তাঁরা একটি রাজনৈতিক দলের সক্রিয় সদস্য। দু’জন সনাতনী একতা মঞ্চের সঙ্গেও যুক্ত। দু’জনেই স্বীকার করেছেন যে,…

আরও পড়ুন
জেলা 

“যাঁরা মমতার আঁচলের তলায় থেকে রাজনীতিতে বড় হয়ে বিজেপিতে এসে করে খাচ্ছে দিলীপ ঘোষ তাঁদের থেকে শিখবে না। দিলীপ ঘোষ জানে কীভাবে লড়াই করতে হয়” : দিলীপ ঘোষ

বিশেষ প্রতিনিধি : বুধবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আমন্ত্রণে সাড়া দিয়ে দীঘায় জগন্নাথ ধামের উদ্বোধনী অনুষ্ঠানে গিয়েছিলেন সস্ত্রীক দিলীপ ঘোষ। দিলীপ ঘোষের এই অনুষ্ঠানে যোগদান বিজেপিকে অস্বস্তিতে ফেলে তার পরিণতিতে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার সাংবাদিকদের বলেন, দিলীপের এই সফর বিজেপি দল অনুমোদন করে না। নাম না করে দিলীপ ঘোষকে কটাক্ষ করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আর এ নিয়ে বৃহস্পতিবার সকালে দিঘার বিচে প্রাতঃভ্রমণে বেরিয়ে চাঁচাছোলা ভাষায় যার জবাব দিলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। দিলীপের কথায়, “অনেকে ভাবেন বাংলায় বিজেপি তৈরি হয়েছে ২১ সালের পর। তাঁরা বাংলায় বিজেপির মোট শহিদের সংখ্যাও জানেন…

আরও পড়ুন
জেলা 

শুভেন্দুকে অস্বস্তিতে ফেলে দিঘার জগন্নাথ ধামে দিলীপ ঘোষ, স্বাগত জানালেন স্বয়ং মমতা ২০২৬-এর নির্বাচন জিতে নিল তৃণমূল!

বাংলার জনরব ডেস্ক : রাজ্য সরকারের আমন্ত্রণ পত্রকে সম্মান জানিয়ে দীঘার জগন্নাথ ধাম পৌঁছে গেলেন রাজ্যের বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ। যদিও এই অনুষ্ঠানে আমন্ত্রণ ছিল রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর তিনি কিন্তু এই অনুষ্ঠানে যাননি বা বয়কট করেছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বুধবার বেলা সওয়া তিনটে নাগাদ দিঘায় জগন্নাথধামের আনুষ্ঠানিক দ্বারোদ্ঘাটন করেছেন। বিকেল সাড়ে পাঁচটা নাগাদ সেই মন্দিরে পৌঁছোন দিলীপ। মঙ্গলবার রাতেই দিলীপ জানিয়েছিলেন যে, বুধবার সময় পেলে তিনি দিঘার জগন্নাথধামে যাবেন। হাওড়ার শ্যামপুরে একটি ধর্মীয় অনুষ্ঠানেও বুধবার তাঁর আমন্ত্রণ ছিল। তিনি বলেছিলেন, ‘‘শ্যামপুরের কর্মসূচিতে যোগ দেওয়ার পরে যদি সময়…

আরও পড়ুন
জেলা 

সম্প্রীতির বার্তা দিয়ে দিঘায় জগন্নাথ মন্দিরের দারোদ্ঘাটন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

বাংলার জনরব ডেস্ক : দীর্ঘ প্রতীক্ষিত দিঘায় জগন্নাথ মন্দিরের দ্বারোদ্ঘাটন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মন্দিরে ঢোকার আগে দিলেন সম্প্রীতির বার্তা। জানালেন, বাড়ি বাড়ি পৌঁছে যাবে জগন্নাথদেবের প্রসাদ ও ছবি। মমতা এদিন বলেন, “সব ধর্মের লোক এসেছে। স্থানীয়দের সাহায্য পেয়েছি, সেলেব-শিল্পপতি সবাইকে ধন্যবাদ। সনাতন ব্রাহ্মণ ধর্ম, আদ্যাপীঠের মহারাজ, স্বামীজির বাড়ি, বেলুড় মঠ, জয়রামবাটি, কামারপুকুর, কালীঘাট, ইসকন, পুরীর দ্বৈতপতি সবাই এসেছেন। সকল ধর্ম, বর্ণের মানুষ এসেছেন। তিন বছর ধরে কাজ শেষ হয়েছে। হিডকোর সকলকে অভিনন্দন। যাঁরা এই কাজ করেছেন সকলকে ধন্যবাদ। মন্দির চত্বরকে কেন্দ্র করে ৫০০-র বেশি গাছ বসানো হয়েছে। হাজার হাজার…

আরও পড়ুন
জেলা 

বৈদ্যবাটিতে শান্তি মিছিল

মঙ্গলবার ২৯ এপ্রিল সন্ধ্যায় হুগলির বৈদ্যবাটি কাজিপাড়া থেকে বৈদ্যবাটি চৌমাথা তে এক শান্তি মিছিল ও পথসভা অনুষ্ঠিত হলো। বৈদ্যবাটি কাজিপাড়া মসজিদ ও কবরস্থান সেবা সমিতির উদ্যোগে কালো ব্যাজ পড়ে।।ভূ স্বর্গ কাশ্মীরে জঙ্গি হামলার তিব্র নিন্দা জানানো হয় ও রাজ্যে বিভিন্ন রকম ভাবে অশান্তির বাতাবরণ তৈরি করতে চাইছে রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্য। বক্তারা বলেন জঙ্গিদের যে কোন ভাবে খুঁজে বের করতে হবে ও দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। শান্ত পশ্চিমবাংলাকে ধর্মীয় ভেদাভেদ করতে চাইছে সেটা কখনোই হবে না।ভারত বর্ষ এক গনতান্ত্রিক দেশ এখানে সব ধর্মের মানুষ সম্মিলিত ভাবে বসবাস করে।এক…

আরও পড়ুন
জেলা 

দিঘার জগন্নাথ মন্দিরে মহাযজ্ঞে পূর্ণাহুতি দিলেন মমতা, উড়ল ধ্বজা, আগামীকাল দ্বারোদঘাটন

বাংলার জনরব ডেস্ক :  বুধে অর্থাৎ অক্ষয়তৃতীয়ার দিনে দ্বারোদঘাটন হবে দিঘার জগন্নাথ মন্দিরের (Digha Jagannath Temple)। তার আগে মঙ্গলবার পূর্বসূচি অনুযায়ী মহাযজ্ঞে শামিল হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়। পূর্ণাহুতি দিলেন তিনি। নিজের হাতে করলেন আরতি। উড়ল ধ্বজাও। গত রবিবার বিকেল ৫টা ৩০ মিনিটে পুরীর নিয়মে দিঘায় জগন্নাথ দেবের প্রাণপ্রতিষ্ঠায় শুরু হয় আচার-অনুষ্ঠান। সোমবার শুরু হয়েছে পুজোপাঠ ও হোমযজ্ঞ। জগন্নাথদেবের মূল মন্দিরের সামনে হোমযজ্ঞ করার জন্য তৈরি করা হয়েছিল অস্থায়ী আটচালা ঘর। পুরীর মন্দির থেকে ৫৭ জন জগন্নাথদেবের সেবক এবং ইসকন থেকে ১৭ জন সাধু তাতে শামিল হয়েছেন। সোমবারই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিঘায়…

আরও পড়ুন
জেলা 

সমালোচনার মুখে শেষ পর্যন্ত শহীদ সেনা জওয়ান ঝন্টু শেখের বাড়িতে শুভেন্দু অধিকারী

তীব্র সমালোচনার মুখে শেষ পর্যন্ত রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী উধমপুর সীমান্তে শহীদ ঝন্টু শেখের বাড়িতে গেলেন। মঙ্গলবার শুভেন্দু বিজেপি বিধায়কদের প্রতিনিধিদল নিয়ে তেহট্টে গিয়েছেন। বিরোধী দলনেতার এই উদ্যোগকে ‘বিলম্বিত বোধোদয়’ বলছেন শাসক তৃণমূলের নেতারা। শাসক শিবিরের মতে, সমবেত কটাক্ষের মুখে পড়েই ‘ক্ষত মেরামত’ করতে শুভেন্দুর এই সফর। ঝন্টুর দেহ তাঁর তেহট্টের বাড়িতে পৌঁছোনোর পর অন্তিম শ্রদ্ধা জানাতে সেখানে গিয়েছিলেন কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র-সহ দলের নেতারা। সিপিএমের প্রতিনিধিদলও তাঁর বাড়িতে গিয়েছিল। কলকাতা বিমানবন্দরে এবং তেহট্টে ঝন্টুকে শ্রদ্ধা জানিয়েছেন কংগ্রেস নেতারাও। তাতে ‘চাপ’ বেড়েছিল রাজ্য বিজেপি নেতৃত্বের উপর। পরিস্থিতি সামাল দিতে…

আরও পড়ুন
জেলা 

“কোনও দেশের পতাকা পোড়ানো উচিত নয়’’ নাম না করেই শুভেন্দুকে কটাক্ষ দিলীপের

বিশেষ প্রতিনিধি : পহেলগাঁও কাণ্ডের প্রতিবাদে বৃহস্পতিবার বিধানসভার গেটের বাইরে পাকিস্তানের জাতীয় পতাকা পুড়িয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বিরোধী দলনেতা তথা বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারীর অন্যের দেশের জাতীয় পতাকা পোড়ানোকে কোনভাবেই সমর্থন করলেন না বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। বর্ধমানে ‘চায়ে পে চর্চা’য় পাকিস্তানের পতাকা পোড়ানো প্রসঙ্গে তিনি বলেন, ‘‘আমি ব্যক্তিগত ভাবে মনে করি কোনও দেশের পতাকা পোড়ানো উচিত নয়।’’ সোমবার বিকেলে বর্ধমান শহরের জিটি রোডের লক্ষ্মীপুর মাঠের জোড়া মন্দিরের কাছে একটি ‘চায়ে পে চর্চা’য় যোগ দিয়েছিলেন দিলীপ। সেখানেই তাঁকে নানা বিষয়ে প্রশ্ন করা হয়। উঠে আসে পহেলগাঁও প্রসঙ্গও।…

আরও পড়ুন
জেলা 

পেহেলগামের নৃশংস ঘটনায় মোমবাতি মিছিল বিগার্ডেনে

গতকাল শনিবার ২৬ এপ্রিল , বি গার্ডেন এলাকার নাগরিকবৃন্দ, গত ২২ শে এপ্রিলে কাশ্মীরের পেহেলগামের বৈসরন উপত্যকায় নিরীহ পর্যটকদের উপর , পাকিস্তানের জঙ্গি সংগঠন লস্কর ই ত ই বার শাখা সংগঠন দা রেজিস্ট্যান্স ফোর্স এর দ্বারা হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে ও শোক জ্ঞাপন করে এবং কাশ্মীরের সমস্ত নাগরিকের নিরাপত্তা সুনিশ্চিত করবার দাবির পাশাপাশি উক্ত জঙ্গী সংগঠনের কঠোর শাস্তির দাবিতে বি ই কলেজ ফার্স্ট গেটে, প্রথমে আলোচনা, মোমবাতি জ্বালিয়ে শ্রদ্ধা জ্ঞাপন ,সাংস্কৃতিক কর্মসূচি, নীরবতা পালন করে পরিশেষে বি ই কলেজ ফার্স্ট গেট এর থেকে বি গার্ডেন মেন গেট পর্যন্ত প্রায় ৫০…

আরও পড়ুন
জেলা 

নদীয়ার বাড়িতে পৌঁছালো শহীদ জওয়ান ঝন্টু শেখের কফিনবন্দি দেহ! শোকে মুহ্যমান সমগ্র জেলা

বাংলার জনরব ডেস্ক : নদিয়ার বাড়িতে পৌঁছোল উধমপুরে সেনা-জঙ্গি সংঘর্ষে নিহত ভারতীয় সেনা জওয়ান ঝন্টু আলি শেখের দেহ। তেহট্টের পাথরঘাটার বাড়িতে শনিবার সকালে তাঁর দেহ পৌঁছেছে। স্থানীয় ইদগাহ ময়দানে তাঁকে শেষ শ্রদ্ধা জানানো হবে। ৬ প্যারা এসএফ-এ কর্মরত ছিলেন ঝন্টু। জম্মু-কাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গিহানার পর পরই উধমপুরে সেনা এবং জঙ্গিদের মধ্যে সংঘর্ষ হয়। এনকাউন্টারে যোগ দিয়েছিলেন ঝন্টুও। জঙ্গিদের গুলি এসে লাগে তাঁর গায়ে। হাসপাতালে নিয়ে যাওয়া হলেও তাঁকে বাঁচানো যায়নি। ঝন্টুর পরিবারের সঙ্গে ফোনে কথা বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার ঝন্টুর দাদা নাজিম শেখকে তিনি পাশে থাকার বার্তা দিয়েছেন। নাজিম জানিয়েছেন, যে…

আরও পড়ুন