জেলা 

পেহেলগামের নৃশংস ঘটনায় মোমবাতি মিছিল বিগার্ডেনে

শেয়ার করুন

গতকাল শনিবার ২৬ এপ্রিল , বি গার্ডেন এলাকার নাগরিকবৃন্দ, গত ২২ শে এপ্রিলে কাশ্মীরের পেহেলগামের বৈসরন উপত্যকায় নিরীহ পর্যটকদের উপর , পাকিস্তানের জঙ্গি সংগঠন লস্কর ই ত ই বার শাখা সংগঠন দা রেজিস্ট্যান্স ফোর্স এর দ্বারা হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে ও শোক জ্ঞাপন করে এবং কাশ্মীরের সমস্ত নাগরিকের নিরাপত্তা সুনিশ্চিত করবার দাবির পাশাপাশি উক্ত জঙ্গী সংগঠনের কঠোর শাস্তির দাবিতে বি ই কলেজ ফার্স্ট গেটে, প্রথমে আলোচনা, মোমবাতি জ্বালিয়ে শ্রদ্ধা জ্ঞাপন ,সাংস্কৃতিক কর্মসূচি, নীরবতা পালন করে পরিশেষে বি ই কলেজ ফার্স্ট গেট এর থেকে বি গার্ডেন মেন গেট পর্যন্ত প্রায় ৫০ জন মহিলা ও পুরুষদের একটি শোক মিছিল অনুষ্ঠিত হয়েছে। উপস্থিত ছিলেন পাঁচলা উচ্চ মাধ্যমিক বিদ্যালয় এর প্রধান শিক্ষক এস এম শামসুদ্দীন, উপস্থিত ছিলেন বিগার্ডেন রোড ডেলি ওয়ার্কার্স অ্যাসোসিয়েশনের কার্যকরী সভাপতি শ্রী পরমেশ ব্যানার্জি সম্পাদক শ্রী তাপস দাস সহ বিশিষ্ট সদস্যবৃন্দ এবং বি গার্ডেন মণীষী স্মরণ কমিটির সম্পাদক স্নেহাশীষ দাস, সিটিজেনস ফর জাস্টিসের সভাপতি আনিসুল করিম, সহ-সভাপতি শিখা চ্যাটার্জী সহ অনেক মহিলারাও উপস্থিত ছিলেন। এই কর্মসূচি টি আয়োজন করেন বি গার্ডেন রোড ডেলি ওয়াকার্স অ্যাসোসিয়েশন , বি গার্ডেন মনীষী সরণ কমিটি এবং বি গার্ডেন সিটিজেনস্ ফর জাস্টিস।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ