প্রতিশ্রুতি মতো শহিদ জওয়ান ঝন্টু আলি শেখের স্ত্রীকে চাকরি দিলেন মমতা
বিশেষ প্রতিনিধি : প্রতিশ্রুতি মতো কাশ্মীরে জঙ্গিদের সঙ্গে গুলির লড়াইয়ে শহিদ বাংলার জওয়ান ঝন্টু আলি শেখের স্ত্রীকে সরকারি চাকরি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার সুতির প্রশাসনিক সভায় জওয়ানের পরিবারকে ডেকে স্ত্রী শাহানাজ শেখকে চাকরি দেওয়ার কথা ঘোষণা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এছাড়া সুতির কাশিমনগরে অশান্তিতে প্রাণ হারানো এজাজ আহমেদের পরিবারের একজনকেও চাকরি দেওয়ার ঘোষণা করেছেন তিনি। এছাড়া আর্থিক সাহায্য তুলে দেওয়া হয়েছে। মঙ্গলবার সুতির প্রশাসনিক সভায় জেলার জন্য একগুচ্ছ উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস কর্মসূচি ছিল মুখ্যমন্ত্রীর। দুপুরে সেখানে পৌঁছে আগে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলির জন্য সরকারি পরিষেবা প্রদানের কাজ সেরে…
আরও পড়ুন