‘পয়েন্ট ব্ল্যাঙ্ক’ থেকে গুলি চালিয়ে খুন হাওড়ার প্রোমোটারকে!
বিশেষ প্রতিনিধি : বুধবার ভোরে ‘পয়েন্ট ব্ল্যাঙ্ক’ থেকে গুলি করে এক যুবককে খুন করা হয় হাওড়ায়। নিহত যুবক এলাকায় প্রোমোটার বলে পরিচিত। স্থানীয় সূত্রে খবর, নিহত যুবকের নাম সৌফিক খান। বুধবার ভোরে পিলখানা এলাকায় ঘটে গুলিকাণ্ড। নিহতের পরিবারের দাবি, সোফিকের কাছে টাকা চাওয়া হয়েছিল। সেই টাকা না-দেওয়ায় তাঁকে গুলি করা হয়েছে। পুরনো শত্রুতার জেরে খুন বলে দাবি পরিবারের। ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় এলাকায়। ঘটনার সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে এসেছে। ঘটনাস্থলে চায়ের দোকানের কাছে এক সিসি ক্যামেরা রয়েছে। সেই ফুটেজে দেখা গিয়েছে, ঘটনাস্থলে দাঁড়িয়ে আছেন সৌফিক। তাঁর সঙ্গে দু’জন দাঁড়িয়ে কথা বলছেন। কথাবার্তার…
আরও পড়ুন