জেলা 

বিধায়ক ইদ্রিস আলীর জন্মদিন পালন

বিশেষ প্রতিনিধি:  মুর্শিদাবাদ জেলার ভগবানগোলা থানার ভগবানগোলা এক নম্বর ব্লকের মহিষাস্হলী(মধ্য ) অঞ্চলের নবনিযুক্ত, অঞ্চল সভাপতি সেখ মাসাদুল এর উদ্যোগে এবং এক নম্বর ব্লকের তৃনমূল কংগ্রেসের ব্লক সভাপতি আহসানুর রহমান বাপন মাষ্টারের পরিচালনায় গতকাল মঙ্গলবার রাতে মহাসমারোহে বিধায়ক ইদ্রিস আলীর জন্মদিন পালন করা হয়।এই অনুষ্ঠানে তিনশোর বেশী তৃনমূল কংগ্রেসের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।তারা মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, অভিষেক ব্যানাজী জিন্দাবাদ,সাওনি সিংহ রায় জিন্দাবাদ, ইদ্রিস আলী জিন্দাবাদ, আহসানুর রহমান জিন্দাবাদ ধ্বনি দেয়। একটি বিশাল ওজনের কেক কাটা হয়। কেকের উপরে “ইদ্রিস আলী”লেখা ছিল। গোলাপ ফুলের মতো কেক অর্থাৎ কেকটি দেখতে খুব সুন্দর…

আরও পড়ুন
জেলা 

বর্তমান সরকারের আমলে শিক্ষাক্ষেত্রে যুগান্তকারী পরিবর্তন,পলাশি’তে মাদ্রাসার অনুষ্ঠানে যোগ দিয়ে বললেন একেএম ফারহাদ

বিশেষ প্রতিবেদন,পলাশি :  শিক্ষাই পারে কোন জাতিকে এগিয়ে নিয়ে যেতে। সুদীর্ঘকাল ধরে সাধারণ শিক্ষার পাশাপাশি ধর্মীয় শিক্ষা মানব জাতিকে ঐক্যবদ্ধ করে তুলেছে।কালের নিয়মে পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত এবং পঃবঃ মাদ্রাসা শিক্ষা পর্ষদ পরিচালিত নদীয়ার,পলাশির জানকীনগর হাই মাদ্রাসার সুবর্ণ জয়ন্তী বর্ষ উদযাপন উপলক্ষে বুধবার একগুচ্ছ কর্মসূচি অনুষ্ঠিত হয়। বর্তমান পরিস্থিতিতে পশ্চিমবঙ্গ সরকার মাদ্রাসা শিক্ষার মানোন্নয়নে যথাযোগ্য ব্যবস্থা গ্রহণ করে চলেছে।উক্ত অনুষ্ঠানে পঃবঃ তৃণমূল মাদ্রাসা টিচার্স অ্যাসোসিয়েশনের রাজ্য সভাপতি তথা উঃ চব্বিশ পরগনা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ, পীরজাদা আলহাজ্ব একেএম ফারহাদ, তাঁর বক্তব্যে জানকীনগর মাদ্রাসার উত্তোরণের কাহিনী ফুটে ওঠে। তিনি বলেন শিক্ষার্থীদের মধ্যে প্রকৃত…

আরও পড়ুন
জেলা 

সাঁওতালি মাধ্যমে সার্বিক শিক্ষার উন্নয়নের দাবিতে আদিবাসী সংগঠনের ‘চাক্কা জ্যামে’ চার জেলায় বিপর্যস্ত পরিবহন ব্যবস্থা

বাংলার জনরব ডেস্ক : সাঁওতালি মাধ্যম শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষা ব্যবস্থার সার্বিক উন্নয়নের দাবিতে জেলায় জেলায় বিক্ষোভ রাস্তা অবরোধ শামিল আদিবাসী সংগঠন ভারত জাকাত মাঝি পরগনা মহল। বুধবার সকাল থেকে তারা পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়ার বিভিন্ন এলাকায় রাস্তা অবরোধ করেছে। ১২ ঘণ্টা অবরোধ চলবে বলে জানিয়েছেন বিক্ষোভকারীরা। আন্দোলনরত আদিবাসী সংগঠনটির মূল দাবিগুলি হল, সাঁওতালি মাধ্যমের স্কুলগুলিতে অবিলম্বে স্থায়ী শিক্ষক নিয়োগ, ‘ভলান্টারি’ শিক্ষকদের পার্শ্বশিক্ষক হিসেবে নিয়োগ, প্রত্যেকটি জেলায় সাঁওতালি মাধ্যমে কলেজ স্থাপন, সাঁওতালি মাধ্যমের স্কুলগুলিতে বিষয় ভিত্তিক শিক্ষক নিয়োগ এবং সঠিক সময়ে পাঠ্যপুস্তক প্রদান। এ ছাড়া, সাধু রামচাঁদ মুর্মু বিশ্ববিদ্যালয়ে অবিলম্বে সাঁওতালি…

আরও পড়ুন
জেলা 

যাত্রা উৎসব নিয়ে জেলা প্রশাসনের আলোচনা বারাসাতে

বিশেষ প্রতিবেদন, বারাসাত : উৎসব প্রেমী বাঙালিরা বছরভর নানা ধরনের অনুষ্ঠানের মধ্যে দিয়ে আনন্দ উপভোগ করে থাকে। শীতের ছোঁয়ায় শহর থেকে গ্রাম সর্বত্র ছোট বড় খেলা,মেলা অনুষ্ঠিত হচ্ছে। পশ্চিমবঙ্গ সরকারের মুখ্যমন্ত্রী শ্রীমতি মমতা বন্দ্যোপাধ্যায়ের ঐকান্তিক প্রচেষ্টায় রাজ্যের উন্নয়নের ধারা অব্যাহত রাখার পাশাপাশি সমাজের সর্বস্তরের মানুষের জন্য উৎসবমুখর পরিবেশ তৈরি হচ্ছে। নতুন বছরের তৃতীয় দিন উঃ চব্বিশ পরগনা জেলা প্রশাসনের উদ্যোগে জানুয়ারি ২৪ ও ২৫ তারিখ বারাসাত কাছারি ময়দানে অনুষ্ঠিত হবে যাত্রা উৎসব। সেই উপলক্ষে জেলা প্রশাসনের কনফারেন্স হলে জেলাশাসক শ্রী শরদ কুমার দ্বিবেদী সভাপতিত্বে গুরুত্বপূর্ণ আলোচনায় উপস্থিত ছিলেন রাজ্য সরকারের…

আরও পড়ুন
জেলা 

মর্মান্তিক পথ দুর্ঘটনায় নিহত আলিয়ার ছাত্র শাকিল আহমেদের পরিবারের সঙ্গে দেখা করলেন মানবাধিকার সংগঠন এপিসিআরের প্রতিনিধিরা

গত ১/১/২০২৩ তারিখে আলিয়া ইউনিভার্সিটি ছাত্র শাকিল আহমেদ (এম,এ, দ্বিতীয় বর্ষ, ভূগোল)নিউ টাউন ক্যাম্পাসের সামনে ঘাতক গাড়ির ধাক্কায় নিহত হয়। শাকিল আহমেদের বাড়ি মুর্শিদাবাদ জেলার দৌলতাবাদ থানার অধীন ধনাইপুর গ্রামের মধ্যবিত্ত পরিবারের সন্তান। আজ ৩/১/২০২৩ তারিখে শাকিল আহমেদের গ্রামের বাড়িতে অ্যাসোসিয়েশন ফর প্রটেকশন অফ সিভিল রাইটস (APCR) এক প্রতিনিধি দল তার পরিবারবর্গের সঙ্গে দেখা করতে যায় ,প্রতিনিধি দলে ছিলেন এ, পি,সি, আর এর রাজ্য কনভেনর মোঃ আব্দুস সামাদ, মুর্শিদাবাদ জেলার এ, পি, সি, আর, এর জেলা সম্পাদক রফিকুল ইসলাম সাহেব, লোকাল ইউনিটের শিক্ষক অরঙ্গজেব সাহেব ও ফজলে রাব্বি । প্রতিনিধি…

আরও পড়ুন
জেলা 

তৃণমূল কংগ্রেস মানুষের পাশে ছিল, থাকবে, বিরোধীরা যত অপপ্রচার করবে, ততই তৃণমূলের ভোট বাড়বে, বললেন মন্ত্রী ফিরহাদ হাকিম

বিশেষ প্রতিবেদন, নিউটাউন :  মমতা বন্দ্যোপাধ্যায়ের কর্মীরা সবসময় মানুষের জন্য কাজ করে যাচ্ছে তা কোন ভাবেই বিরোধীরা দমিয়ে রাখতে পারবে না। সম্প্রতি তৃণমূল কংগ্রেসের উপর বিরোধীরা যত অপপ্রচার করেছে তৃণমূল কংগ্রেসের ভোটবাক্স আরও সমৃদ্ধ হয়েছে বলে মঙ্গলবার রাজারহাটের অনুষ্ঠানে দাবি করে কলকাতা পুরসভার মেয়র তথা রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম। বলাবাহুল্য মঙ্গলবার উঃ চব্বিশ পরগনা জেলার বিধাননগর পৌর নিগমের ৪ নং ওয়ার্ডে বর্ষ বরণ, গুণীজন সংবর্ধনা ও দূঃস্থ অসহায় হাতে বস্ত্রাদী তুলে দেওয়ার অনুষ্ঠানে ববি হাকিম আরও বলেন মানুষের জন্য প্রকৃত বন্ধু হতে গেলে মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে শিখুক বিরোধীরা। বনমন্ত্রী শ্রী…

আরও পড়ুন
জেলা বিনোদন, সংস্কৃতি ও সাহিত্য 

“কবিতা ও কিছু কথা”-র বার্ষিক কবিতা উৎসব ও বনভোজন

বিশেষ প্রতিনিধি: গত ১লা জানুয়ারি সারাদিনব্যাপী মাজদিয়ার “কবিতা ও কিছু কথা” সাহিত্য সংস্থার ৮ম বার্ষিক কবিতা উৎসব উৎযাপিত হলো আন্তর্জাতিক গেদে রেলস্টেশনের পার্শবর্তী মাঠে। প্রদীপ প্রোজ্জ্বলনের মাধ্যমে উৎসবের শুভ সূচনা করেন সংস্থার সভাপতি বিপুল কুমার ঘোষ । সুভাষ হালদারের উদ্বোধন সঙ্গীতের পর সম্পাদকের কিছু কথায় সবাইকে শুভেচ্ছা জানিয়ে সংস্থার কার্য্যাবলীর উল্লেখ করেন সম্পাদক সঞ্জিত সেন । অনুষ্ঠানের সার্বিক সাফল্য কামনা করে বক্তব্য রাখেন বিশিষ্ট অতিথি কবি ডঃ কুঞ্জবন বিশ্বাস । অন্যান্য অতিথিরা হলেন বাসুদেব মণ্ডল, দেবকীদুলাল চক্রবর্তী, সঞ্চিতা সিকদার, চন্দন চক্রবর্তী, সুকুমার বিশ্বাস(শ্রাবণী কুঞ্জ) , সুতপা দেবনাথ, সঞ্চিতা দে এবং…

আরও পড়ুন
জেলা বিনোদন, সংস্কৃতি ও সাহিত্য 

বাসুবাটিতে তিন সাহিত্যিকের ভাবের আদান প্রদান

নিজস্ব সংবাদদাতা, বাংলার জনরব : বাসুবাটি (বলরামবাটি): গত ২০২২ এর শেষদিন ৩১ ডিসেম্বর সন্ধ্যায় এক অনাড়ম্বর সাহিত্য আড্ডায় মিলিত হয়েছিলেন তিনি সাহিত্যিক জারিফুল হক, সেখ আব্দুল মান্নান ও ড. সুষেন্দ্রনাথ মালিক। বাসুবাটির কবি ড. সুষেন্দ্রনাথ মালিকের বাসভবনে আয়োজিত ওই আড্ডায় তাঁরা বর্তমান বাংলা সাহিত্যের পাঠক ও ভবিষ্যৎ সাহিত্য সম্পর্কে নাতিদীর্ঘ আলাপ আলোচনা করেন। আলোচনার মাঝে ড. সুষেন্দ্রনাথ তাঁর সদ্য প্রকাশিত দ্বিভাষিক ( বাংলা ইংরেজি) কাব্যগ্রন্থ ‘ অমৃতাঞ্জলি’ তুলে দেন এই সময়ের বিশিষ্ট কথাশিল্পী সেখ আব্দুল মান্নানের হাতে। নান্দনিক প্রচ্ছদে মোড়া কাব্যগ্রন্থটি পেয়ে সানন্দে সাহিত্যিক মান্নান তাঁর সম্প্রতি প্রকাশিত তৃতীয় গল্পগ্রন্থ…

আরও পড়ুন
জেলা 

তৃণমূল কংগ্রেসের লাগামহীন দুর্নীতির বিরুদ্ধে সরব বিধায়ক নওশাদ সিদ্দিকী

বিশেষ প্রতিনিধি: ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের ছয়ঘড়ি অঞ্চল কমিটির উদ্যোগে আজ মুর্শিদাবাদের হরিহরপাড়ার ছয়ঘড়িতে এক বিশাল জনসমাবেশে দলের চেয়ারম্যান ও বিধায়ক মোহঃ নওসাদ সিদ্দিকী আবাস যোজনায় তৃণমূল কংগ্রেসের লাগামহীন দুর্নীতির তীব্র সমালোচনা করেন। তিনি আগামীদিনে দুর্নীতিমুক্ত, জনগনের স্বার্থবাহী পঞ্চায়েত তৈরিতে আইএসএফ’কে মজবুত করার আহ্বান জানান। মুর্শিদাবাদের বিশাল সংখ্যক শ্রমিকের জেলা ছেড়ে সারা দেশে ছড়িয়ে পড়ার বিষয়টি উল্লেখ করে এই প্রবণতাকে রুখতে জেলায় শ্রমনিবিড় শিল্প গড়ে তোলার উপর জোর দেন। সংখ্যালঘু প্রধান এই জেলা এখনও নানান দিক দিয়ে উন্নয়নের নিরিখে পিছিয়ে। এই অবস্থার পরিবর্তন আবশ্যক বলে তিনি মন্তব্য করেন। সমাবেশে দলের কার্যকারী…

আরও পড়ুন
জেলা 

দামি গাড়িতে প্রেস স্টিকার লাগিয়ে লাখ লাখ টাকা প্রতারণার অভিযোগে হুগলিতে গ্রেফতার পূর্ব মেদিনীপুরের যুবক

বাংলার জনরব ডেস্ক : দামি গাড়ি গাড়িতে লাগানো প্রেস স্টিকার মনে হবে যেন কোন বড় সাংবাদিক রাস্তা দিয়ে যাচ্ছেন। আসলে উনি সাংবাদিক নন। উনি একজন প্রতারক দামি গাড়ি দেখিয়ে প্রেস স্টিকার দেখিয়ে, ভুয়ো প্রেস কার্ড তৈরি করে সাধারণ মানুষকে প্রতারণা করে চলেছে ওই ব্যক্তি ওই ব্যক্তির বাড়ি পূর্ব মেদিনীপুরের রামনগর এলাকায়। এই অভিনব হাইটেক প্রতারক এর নাম সুব্রত গিরি। অবশেষে এই প্রতারক পুলিশের জালে ধরা পরল হুগলি জেলার দাদপুর থানার পুলিশ এই প্রতারককে ধরতে সক্ষম হয়েছে। এখন তিনি জেল হেফাজতে। ধৃতের কাছ থেকে উদ্ধার মাহিন্দ্রা থর গাড়ি, ১৯০ টি ডেবিট…

আরও পড়ুন