বিধায়ক ইদ্রিস আলীর জন্মদিন পালন
বিশেষ প্রতিনিধি: মুর্শিদাবাদ জেলার ভগবানগোলা থানার ভগবানগোলা এক নম্বর ব্লকের মহিষাস্হলী(মধ্য ) অঞ্চলের নবনিযুক্ত, অঞ্চল সভাপতি সেখ মাসাদুল এর উদ্যোগে এবং এক নম্বর ব্লকের তৃনমূল কংগ্রেসের ব্লক সভাপতি আহসানুর রহমান বাপন মাষ্টারের পরিচালনায় গতকাল মঙ্গলবার রাতে মহাসমারোহে বিধায়ক ইদ্রিস আলীর জন্মদিন পালন করা হয়।এই অনুষ্ঠানে তিনশোর বেশী তৃনমূল কংগ্রেসের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।তারা মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, অভিষেক ব্যানাজী জিন্দাবাদ,সাওনি সিংহ রায় জিন্দাবাদ, ইদ্রিস আলী জিন্দাবাদ, আহসানুর রহমান জিন্দাবাদ ধ্বনি দেয়।

একটি বিশাল ওজনের কেক কাটা হয়। কেকের উপরে “ইদ্রিস আলী”লেখা ছিল। গোলাপ ফুলের মতো কেক অর্থাৎ কেকটি দেখতে খুব সুন্দর হয়। বিধায়ক ইদ্রিস আলী নিজের হাতে কেক কেটে সকলকে খাওয়ান । তিনি তৃনমূল কংগ্রেসের নেতা কর্মীদের উদ্দেশ্যে বলেন আপনাদের আন্তরিকতা আমি কোনদিন ভুলতে পারবো না। বিধায়ক ইদ্রিস আলী আরো বলেন,গত ২রা জানুয়ারী কলকাতার নজরুল মঞ্চে সারা ভারত তৃনমূল কংগ্রেসের চেয়ারপারসন জননেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সারা ভারত তৃনমূল কংগ্রেসের জাতীয় সাধারণ সম্পাদক প্রধান সেনাপতি সাংসদ অভিষেক ব্যানার্জি যেভাবে নির্দেশ দিয়েছেন সেভাবে আমাদের চলতে হবে।কোন হিংসা, বিদ্বেষ না রেখে আমরা সকলে একসঙ্গে চলবো।

ব্লক সভাপতি আহসানুর রহমান বলেন,দল আমাদের কাছে সবচেয়ে বড়,তাই দলের কথা মেনে আমরা সবাই একসাথে চলবো।

অঞ্চল সভাপতি মাসাদূল সেখ সকলকে নৈশভোজও করান। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ভগবানগোলা এক নম্বর ব্লকের সহ সভাপতি রিয়াত হোসেন সরকার,সেখ মোস্তফা,মোসারফ হোসেন, ইবাদুল সেখ আপেল,জাকারিয়া রেন্টু,সাদ্দাম হোসেন,আক্কাস সেখ প্রমুখ। উল্লেখ থাকে গত ৩০শে ডিসেম্বর বিধায়ক ইদ্রিস আলীর জন্মদিন ছিল।

