বর্তমান সরকারের আমলে শিক্ষাক্ষেত্রে যুগান্তকারী পরিবর্তন,পলাশি’তে মাদ্রাসার অনুষ্ঠানে যোগ দিয়ে বললেন একেএম ফারহাদ
বিশেষ প্রতিবেদন,পলাশি : শিক্ষাই পারে কোন জাতিকে এগিয়ে নিয়ে যেতে। সুদীর্ঘকাল ধরে সাধারণ শিক্ষার পাশাপাশি ধর্মীয় শিক্ষা মানব জাতিকে ঐক্যবদ্ধ করে তুলেছে।কালের নিয়মে পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত এবং পঃবঃ মাদ্রাসা শিক্ষা পর্ষদ পরিচালিত নদীয়ার,পলাশির জানকীনগর হাই মাদ্রাসার সুবর্ণ জয়ন্তী বর্ষ উদযাপন উপলক্ষে বুধবার একগুচ্ছ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

বর্তমান পরিস্থিতিতে পশ্চিমবঙ্গ সরকার মাদ্রাসা শিক্ষার মানোন্নয়নে যথাযোগ্য ব্যবস্থা গ্রহণ করে চলেছে।উক্ত অনুষ্ঠানে পঃবঃ তৃণমূল মাদ্রাসা টিচার্স অ্যাসোসিয়েশনের রাজ্য সভাপতি তথা উঃ চব্বিশ পরগনা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ, পীরজাদা আলহাজ্ব একেএম ফারহাদ, তাঁর বক্তব্যে জানকীনগর মাদ্রাসার উত্তোরণের কাহিনী ফুটে ওঠে। তিনি বলেন শিক্ষার্থীদের মধ্যে প্রকৃত শিক্ষা দিতে পারে সু-শিক্ষকরা।তাই শিক্ষকদের যথাযোগ্য মর্যাদা দিয়ে বর্তমান সরকারের মুখ্যমন্ত্রী শ্রীমতি মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন সরকার শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজানোর বন্দোবস্ত করছে তা অনবদ্য।

একইসঙ্গে শিক্ষার্থীদের বিভিন্নরকমের সুযোগ সুবিধা এই সরকারের আমলে চালু হয়েছে,তার ফলেই বিদ্যালয়ে শিক্ষার্থীদের আগমনে স্বতঃস্ফুর্ততা এসেছে।এই মাদ্রাসা পরিচালনায় প্রধান শিক্ষক ও পরিচালন সমিতি এবং উপস্থিত শিক্ষক শিক্ষিকাদের প্রতি শুভেচ্ছা জানিয়ে আগামী দিনগুলোতে পাশে থাকার অঙ্গীকার করেন মাদ্রাসা শিক্ষক সংগঠনের রাজ্য সভাপতি একেএম ফারহাদ।

পলাশির জানকীনগর হাই মাদ্রাসার অনুষ্ঠান উপস্থিত ছিলেন, অনুষ্ঠান কমিটির আহ্বায়ক প্রধান শিক্ষক সোহরাব হোসেন, সভাপতি নাসিরুউদ্দিন আহমেদ, সম্পাদক কাবাতুল্লা সেখ, বিধায়ক নাসিরউদ্দিন, সংগঠনের নদীয়া জেলা কমিটির দায়িত্বপ্রাপ্ত ডঃ আবুল হোসেন বিশ্বাস, জাহিদুল ইসলাম, শিক্ষিকা শেফালী খাতুন,সানিউল আলম,মামন হালসানা, দেবাশীষ বিশ্বাস,সুশেন কুমার,নবজ্যোতি ঘোষ সহ অন্যান্যরা।

