জেলা বিনোদন, সংস্কৃতি ও সাহিত্য 

সবুজ মন পত্রিকার উদ‍্যোগে বর্ষবরণ ও পত্রিকা প্রকাশ

আলিফ ইসলাম: মেমারি: ১০ মে:——হুগলি জেলার পান্ডুয়ার স্টেশনের নিকট সারদাপল্লীর ত্রিশূল হাউসের ছাদে অনুষ্ঠিত হয় সবুজ মন পত্রিকার উদ‍্যোগে বর্ষবরণ ও পত্রিকা প্রকাশ। রবিবার ১০ মে বিকাল চারটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত এই বর্ষবরণের অনুষ্ঠানটি সুচারুরূপে সঞ্চালনা করেন সম্পাদক বিমান সরকার । শিশু কিশোরদের ষান্মাসিক পত্রিকা সবুজ মন একাদশ বর্ষের নববর্ষ সংখ্যা টি এদিন প্রকাশিত হয়। পত্রিকার সম্পাদক বিমান সরকার, সভাপতি সৌমেন বন্দ্যোপাধ্যায়, অশোক ঘোষ, বাদল চন্দ্র মন্ডল, দেব বন্দ্যোপাধ্যায়, সেখ নসরত আলি, বনমালী ঘোষ, সাম‍্য বাঁক প্রমুখ গুণীজনের হাত ধরে । এই অনুষ্ঠানে সৃজা পালের উদ্বোধনী সঙ্গীত, সম্পাদক পুত্র…

আরও পড়ুন
জেলা বিনোদন, সংস্কৃতি ও সাহিত্য 

বঙ্গীয় সাহিত্যিক অনুসন্ধান ট্রাস্ট -এর হুগলি জেলার সাংগঠনিক সভা পান্ডুয়াতে

সুর ইসলাম: মেমারি: ১০ মে:——— বঙ্গীয় সাহিত্যিক অনুসন্ধান ট্রাস্টের হুগলি জেলা শাখার উদ্যোগে হুগলি জেলার সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয় পাণ্ডুয়া বি ডি অফিস সংলগ্ন কাজী মহল্লা এলাকার স্টেশন রোডের পাশে ইলাহী মেডিকেলের সভাকক্ষে। রবিবার ১০ মে সকাল ১০-০০ নাগাদ সাংগঠনিক সভার সঙ্গে বাংলা বর্ষবরণ এবং রবীন্দ্র- নজরুল স্মরণ অনুষ্ঠিত হয় এই মহতী সভায়। এই অনুষ্ঠানে রাজ্য কমিটির পক্ষে সম্পাদক এম রুহুল আমিন, সহ সম্পাদিকা মুস্তারি বেগম, উপদেষ্টা ডঃ নুরুল ইসলাম, বর্ধমান জেলার কো-অর্ডিনেটর সামিমা আসমান, আব্দুল গফফার, ফিরোজা বেগম (হুগলি জেলার কো-অর্ডিনেটর) , সামসুল আলম সরকার, সেখ নসরত আলি, নৌশাদ…

আরও পড়ুন
জেলা 

মাধবপুরে কবিগুরুর ১৬৫তম জন্মজয়ন্তী পালন: সম্প্রীতির আহ্বানে প্রকাশিত হলো ‘পৃথিবীর পাঠশালা সাহিত্য পত্রিকা ২০২৬’

বিশেষ প্রতিনিধি : দক্ষিণ ২৪ পরগণার মাধবপুরে যথাযোগ্য মর্যাদায় সাড়ম্বরে উদযাপিত হলো কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫-তম জন্মজয়ন্তী। একই মঞ্চে ‘পৃথিবীর পাঠশালা’ গোষ্ঠীর সাহিত্য পত্রিকার চতুর্থ সংখ্যার আবরণ উন্মোচন অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনটি স্মরণীয় হয়ে রইল। অনুষ্ঠানের শুরুতে প্রদীপ প্রজ্জ্বলন ও কবিগুরুর প্রতিকৃতিতে মাল্যদান করে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। উদ্বোধনী পর্বে রবীন্দ্রসংগীতের সুরমূর্ছনা এক মায়াবী পরিবেশের সৃষ্টি করে। এরপর আমন্ত্রিত অতিথিরা কবিগুরুর জীবনদর্শন ও বর্তমান সময়ে তাঁর প্রাসঙ্গিকতা নিয়ে মূল্যবান আলোচনা করেন। বক্তাদের কণ্ঠে বারবার ধ্বনিত হয় বর্তমান অশান্ত সময়ে কবির সম্প্রীতির বার্তার গুরুত্ব।এদিন অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল ‘পৃথিবীর পাঠশালা’ সাহিত্য…

আরও পড়ুন
জেলা বিনোদন, সংস্কৃতি ও সাহিত্য 

শব্দসাম্পান পত্রিকার কবি প্রণাম

নিজস্ব সংবাদদাতা : কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫ তম জন্মজয়ন্তী উপলক্ষে গত ২৬ শে বৈশাখ সোনারপুর আই আই এম সির ‘অগ্নিবীণা’ সভাঘরে শব্দসাম্পান পত্রিকা ও প্রকাশনীর আয়োজনে “কথায় গানে নৃত্যে কবিতায়”- শিরোনামে এক বর্ণাঢ্য সংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রদীপ জ্বালিয়ে বিশ্বকবির প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের পর উদ্বোধনী সঙ্গীতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। এদিন উপস্থিত ছিলেন কবি লোপামুদ্রা কুন্ডু,তুষার আচার্য, কবি-শিক্ষিকা সুরাইয়া সুলতানা, লেখিকা সামিনা খাতুন, মাধব চ্যাটার্জী, আঞ্জুম মোনালিসা, সম্পাদক ও কবি সরদার আলিম, বিশিষ্ট গবেষক ড. সাইফুল্লাহ সরদার, গালিব ইসলাম প্রমূখ। সংগীত, নৃত্য, আবৃত্তি, স্বরচিত কবিতা পাঠ, আলোচনা, নৃত্য…

আরও পড়ুন
জেলা 

হিজলিতে পুড়ে ছাই অস্থায়ী দোকান! সংকটে ক্ষুদ্র ব্যবসায়ীরা

শনিবার রাতে ভয়াবহ অগ্নিকাণ্ড খেজুরিতে। পুড়ে ছাই সমুদ্র সৈকতের ধারে থাকা ৩০-৪০টি অস্থায়ী দোকান। রাত এগারোটা নাগাদ আগুন লাগে। হিজলি মসনদ-ই-আলা সংলগ্ন পিকনিক স্পটে অস্থায়ী দোকানগুলিতে আগুন লাগে। দমকল গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়। তৃণমূলের অভিযোগ, বিজেপির গুন্ডারা এই কাজ করেছে। বিজেপি জানিয়েছে, প্রাথমিক অনুমান শর্ট সার্কিট থেকে আগুন। ঘটনায় কেউ যুক্ত থাকলে রং না দেখে ব্যবস্থা নেওয়া হবে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, শনিবার গভীর রাত নাগাদ সমুদ্র সৈকতের ধারে অস্থায়ী দোকানগুলিতে আগুন লাগে। তা দ্রুত ভয়ঙ্কর আকার নেয়। একের পর এক জ্বলতে থাকে…

আরও পড়ুন
জেলা 

গোঘাটে খুন তৃণমূল কর্মী!

হুগলির গোঘাটে খুন তৃণমূল পঞ্চায়েত সদস্যার স্বামী! মুগুর দিয়ে পিটিয়ে খুনের অভিযোগ বিজেপির বিরুদ্ধে। শনিবার রাত থেকে নিখোঁজ থাকার পর রবিবার সকালে তৃণমূলের পার্টি অফিসের পিছনে উদ্ধার তৃণমূল নেতার দেহ। দেহে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে মুগুরটিও। খুনের অভিযোগ অস্বীকার করে বিজেপির দাবি, তারা খুনের রাজনীতি করে না। তৃণমূলের গোষ্ঠী কোন্দলের ফলে এই কাণ্ড। পুলিশ ও পরিবার সূত্রে জানা গিয়েছে, মৃত তৃণমূল নেতার নাম সহদেব বাগ। তিনি গোঘাটের নকুণ্ডার কোটা এলাকার বাসিন্দা। মৃতের স্ত্রী চায়না বাগ কুণ্ডা পঞ্চায়েতের তৃণমূল সদস্যা। পরিবারে অভিযোগ, ভোটের ফলপ্রকাশের পর থেকে বিজেপির…

আরও পড়ুন
জেলা 

মাধ্যমিকে ফ্রন্টপেজ অ্যাকাডেমির ছাত্র-ছাত্রীদের দুর্দান্ত ফল 

বিশেষ প্রতিনিধি : এবছর মাধ্যমিক পরীক্ষায় ফ্রন্টপেজ অ্যাকাডেমির ছাত্র ছাত্রীরা দুর্দান্ত ফল করলো। ১০৬ জন ছাত্রছাত্রী মাধ্যমিক পরীক্ষায় বসে ছিল। এদের মধ্যে সর্বোচ্চ নাম্বার পেয়েছে মর্তুজা মল্লিক। মুর্তজা মল্লিক ৬৭১ নাম্বার পেয়ে অ্যাকাডেমির ছাত্র-ছাত্রীদের মধ্যে সর্বোচ্চ স্থান অধিকার করেছে। মুর্তজা মল্লিকের বাড়ি নদীয়া জেলার নাগাদিতে। মুর্তজার আব্বা গ্রামীণ চিকিৎসক। ছেলের রেজাল্টে মর্তুজার আম্মা বেজায় খুশি হয়েছেন। ৬৪৮ নাম্বার পেয়ে শাহরিয়ার মন্ডল অ্যাকাডেমিতে দ্বিতীয় স্থান অধিকার করেছে। ছাত্রদের মধ্যে সায়ীদ আখতার ৬২৬, তৌফিক আলম ৬২৬, মোজাফফর শেখ ৬২৩, রিজওয়ান লস্কর ৬১৭ নাম্বার পেয়েছে। তামান্না সুলতানা ৬১৯ নাম্বার পেয়ে ছাত্রীদের মধ্যে প্রথম স্থান…

আরও পড়ুন
জেলা 

মাধ্যমিক 2026: দক্ষিণ ২৪ পরগনায় নজরকাড়া সাফল্য আল-আমীন মিল্লী মিশনের

বিশেষ প্রতিনিধি : ২০২৬ শিক্ষাবর্ষের মাধ্যমিক পরীক্ষায় দক্ষিণ ২৪ পরগনার অন্যতম সুখ্যাত শিক্ষা প্রতিষ্ঠান আল-আমীন মিল্লী মিশন চূড়ান্ত সাফল্য অর্জন করেছে। প্রকাশিত ফলাফল অনুযায়ী, মিশনের সাফল্যের হার নজরকাড়া। এবছর মিশন থেকে মোট ৫৭ জন পরীক্ষার্থী মাধ্যমিক পরীক্ষায় অংশগ্রহণ করে। তার মধ্যে ৯০ শতাংশের বেশি নম্বর পেয়েছে ৬ জন। ৭৫ শতাংশের বেশি নম্বর পেয়েছে ৩০ জন এবং ৬০ শতাংশের বেশি নম্বর পেয়েছে ৫৬ জন ছাত্র-ছাত্রী। মাত্র ১ জন পরীক্ষার্থী ৬০ শতাংশের কম নম্বর পেয়েছে। পরীক্ষায় সর্বোচ্চ ৬৭৩ নম্বর(৯৬. ১৪%) পেয়েছে মিশনের এক কৃতি ছাত্র। এছাড়া অন্যান্য কৃতি ছাত্রদের প্রাপ্ত নম্বর যথাক্রমে ৬১৬,…

আরও পড়ুন
জেলা 

উচ্চমাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের পর মাধ্যমিকের নজরকাড়া সাফল্য নজরুল ইসলাম প্রতিষ্ঠিত মডেল হাই স্কুলের

বিশেষ প্রতিনিধি : উচ্চ মাধ্যমিকের পর মাধ্যমিকের নজর কাড়া সাফল্য দেখালো মুর্শিদাবাদের ডোমকলের মডেল হাই স্কুল। আইপিএস নজরুল ইসলাম প্রতিষ্ঠিত এই স্কুলটি ২০০৩ সাল থেকে শুরু হয়। আজ শুক্রবার ৮ই মে মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। এই পরীক্ষায় নবম স্থান দখল করেছেন মডেল হাই স্কুল উচ্চ মাধ্যমিক এর ছাত্রী শাহরিন সুলতানা।  সে নার্সারি বিভাগ থেকেই এই প্রতিষ্ঠানের একজন নিয়মিত ছাত্রী। তার মা  প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা এসমাতারা খাতুনের কন্যা। সে মুর্শিদাবাদের একেবারে প্রত্যন্ত এলাকা ডোমকলের লাইফলাইন নার্সিং হোমের কাছে রমনা এটবার নগরে বাস করে। শাহরিন ৭০০-এর মধ্যে ৬৮৯ নম্বর পেয়েছে। স্কোরকার্ডের…

আরও পড়ুন
জেলা 

অস্ত্র মামলায় গ্রেফতার তৃণমূল কাউন্সিলর!

ব্যাগে ছিল ৬ রাউন্ড গুলি এবং একটি খালি ম্যাগাজ়িন। ওই ভাবে মুম্বইগামী বিমান ধরতে গিয়েছিলেন তৃণমূল কাউন্সিলর। গত সেপ্টেম্বর মাসের ওই মামলায় গ্রেফতার করা হল তৃণমূল কাউন্সিলর আমিরুল শেখ ইসলামকে। দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবারের পূজালি পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আমিরুল। পুলিশ সূত্রে খবর, গত বছরের ২১ সেপ্টেম্বর তাঁকে কলকাতা বিমানবন্দরে আটক করা হয়। পুলিশের অভিযোগ অনুযায়ী, তৃণমূল কাউন্সিলরের ব্যাগে ৬ রাউন্ড গুলি এবং একটি খালি ম্যাগাজ়িন মিলেছিল। অস্ত্র আইনে মামলা রুজু হয় বিমানবন্দর থানায়। অভিযোগ, ওই সময়ে আগ্নেয়াস্ত্রের সরঞ্জামের কোনও বৈধ নথি দেখাতে পারেননি কাউন্সিলর। নিয়মমাফিক তাঁকে আটক…

আরও পড়ুন