সূর্যের আলোয় স্বনির্ভরতার পথ,দমদমার আদিবাসী মহিলাদের নতুন স্বপ্ন
বিশেষ প্রতিনিধি : বীরভূমের শান্তিনিকেতন থানার অন্তর্গত আদিবাসী গ্রাম দমদমা। চারপাশে সবুজ, মাটির ঘর, আর সীমিত সুযোগের মধ্যে বেঁচে থাকার লড়াই। এই গ্রামেই ‘তপোবন’-এ এক ছোট্ট উদ্যোগ যেন নতুন আলোর দিশা দেখাল বহু মহিলাকে। “উৎকর্ষে আরোহন” নামের একটি সংস্থা এগিয়ে এসে গ্রামের ২৮ জন মহিলাকে নিয়ে গড়ে তুলেছে একটি স্বনির্ভর গোষ্ঠী। আর সেই গোষ্ঠীর হাতে তুলে দিয়েছে দুটি সৌরশক্তি চালিত মশলা শুকানোর ড্রায়ার ও মশলা গুঁড়ো করার যন্ত্র। দেখতে সাধারণ এই যন্ত্রগুলিই এখন বদলে দিচ্ছে বহু সংসারের গল্প। লক্ষ্মী কিস্কু, প্রতিমা হেমব্রম, তারা মান্ডি এই নামগুলো এখন শুধু গৃহবধূর পরিচয়ে সীমাবদ্ধ…
আরও পড়ুন