গ্রেফতার তৃণমূল শিক্ষক নেতা মইদুল ইসলাম!
সোমবার ভোরে তৃণমূলের প্রাথমিক শিক্ষা সেলের প্রাক্তন রাজ্য সভাপতি, অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ জনপ্রিয় নেতা মইদুল ইসলামকে গ্রেফতার করল ডায়মন্ড হারবার থানার পুলিশ। তাঁর বিরুদ্ধে দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ রয়েছে।
ডায়মন্ড হারবারের বাঁশুলডাঙার বাসিন্দা মইদুল ইসলাম প্রথমে সিপিএম সমর্থক ছিলেন। পরে রাজ্য তৃণমূল সরকার প্রতিষ্ঠা হওয়ার পর শিবির বদল করেন। পরবর্তীতে অভিষেক বন্দ্যোপাধ্যায় ডায়মন্ড হারবারের সাংসদ হওয়ার পর তাঁর সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ে মইদুলের। শোনা যায়, সেই প্রভাবেই মইদুল তৃণমূলের শিক্ষা সংগঠনের রাজ্য সভাপতি হয়েছিলেন। তাঁর বিরুদ্ধে নানা সময়ে নানা অভিযোগ জমা পড়েছিল পুলিশের কাছে। একবার মইদুলের বাড়িতে তল্লাশিও চালায় পুলিশ। সেসময় দীর্ঘক্ষণ গৃহবন্দি ছিলেন মইদুল। নিরাপত্তা নিয়ে আতঙ্কিতও হয়ে পড়েছিলেন।

