জেলা 

টিউশন পড়তে যাওয়ার পথে স্প্রে দিয়ে অচৈতন্য করে একাদশ শ্রেণির ছাত্রীকে ধর্ষণ পোলবায়!

বাংলার জনরব ডেস্ক : এক সময় আমাদের পশ্চিমবাংলায় মেয়েদের নিরাপত্তা নিয়ে আমরা গর্ববোধ করতাম । ইদানিং লক্ষ করা যাচ্ছে মেয়েদের নিরাপত্তা যে কমেই এই রাজ্যে কমে আসছে । প্রতিদিনই এই রাজ্যের মেয়েদের নির্যাতনের খবর শুনতে শুনতে আমরা ক্লান্ত । গতকাল রাতে হুগলির জেলা শাসকের অফিস থেকে কয়েক কিমি দূরেই এক একাদশ শ্রেণির ছাত্রীকে যৌন নির্যাতন করার অভিযোগ উঠেছে । খবরে প্রকাশ, স্প্রে ছড়িয়ে অজ্ঞান করে যৌন নির্যাতন চালানো হয়েছে বলে অভিযোগ উঠেছে । ইতিমধ্যেই পোলবা থানায় গণধর্ষণের অভিযোগ দায়ের করেছে নির্যাতিতার পরিবার । পুলিশ তদন্তে নেমে তিন জনকে গ্রেফতার করেছে…

আরও পড়ুন
জেলা 

নিবিড় জনসংযোগে কর্মাধ্যক্ষ ফারহাদ

বিশেষ প্রতিবেদন, দেগঙ্গা :  পশ্চিমবঙ্গ সরকারের মাননীয়া মুখ্যমন্ত্রী শ্রীমতি মমতা বন্দ্যোপাধ্যায়ের দুয়ারে সরকার ক্যাম্পে সাধারণ উপভোক্তাদের পরিষেবা প্রদানে জনপ্রতিনিধি হিসেবে নিয়মিত উপস্থিত হয়ে কাজ করতে দেখা যায় পঃবঃ তৃণমূল মাদ্রাসা শিক্ষক সংগঠনের রাজ্য সভাপতি তথা উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ একেএম ফারহাদ কে। শুক্রবার এলাকার সাধারণ মানুষের সঙ্গে সাক্ষাৎ করে সরকারি পরিষেবায় রাজ্য সরকারের ভূমিকা তুলে ধরে। পাশাপাশি জাতি, ধর্ম বর্ণ নির্বিশেষে সকল সম্প্রদায়ের মানুষের পাশে মা মাটি মানুষের মানবিক সরকার যেভাবে উন্নয়নের ধারা অব্যাহত রেখে কাজ করে যাচ্ছে তা অত্যন্ত প্রশংসনীয়। ফারহাদ গ্ৰামের মানুষের সঙ্গে নিবিড় জনসংযোগে বাড়ি…

আরও পড়ুন
জেলা 

বারাসাতে শিক্ষক সংগঠন আইটা ও এস‌আইও এর উদ্যোগে অনুষ্ঠিত হল ইফতার মজলিস

বারাসাত, ৭ই এপ্রিল:বারাসাত উৎসব ভবনে অনুষ্ঠিত হল অল‌ ইন্ডিয়া আইডিয়াল টিচার্স অ্যাসোসিয়েশন (আইটা) ও স্টুডেন্ট ইসলামীক অর্গানাইজেশন (এস‌আইও)-এর উদ্যোগে ইফতার মজলিস। উত্তর ২৪ পরগনা জেলার সহ-সভাপতি মাওলানা আব্দুল আজীজ মোল্যা পবিত্র কোরআনের থেকে রমযানের শিক্ষা বিষয়ক আলোচনার মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। এরপর উত্তর ২৪ পরগনা জেলা জামা‌আতের সভাপতি মাওলানা রফিকুল ইসলাম পবিত্র রমযান মাস মানবজাতির পথ নির্দেশিকা কোর‌আন নাজিলের মাস হিসেবে পবিত্র কোরআন মানুষের জীবনে কতটা গুরুত্বপূর্ণ সে বিষয়ের প্রতি আলোকপাত করেন। আজকের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামা‌আতে ইসলামী হিন্দের রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য শেখ নাসিম আলি। তিনি…

আরও পড়ুন
জেলা 

তৃণমূলের পঞ্চায়েত সদস্যা সহ একই পরিবারের তিনজনকে কুপিয়ে খুন, ছোট মেয়ে গুরুতর জখম অবস্থায় হাসপাতালে ভর্তি, ঘটনার নৃশংসতায় রাজ্য জুড়ে চাঞ্চল্য

বাংলার জনরব ডেস্ক : একই পরিবারের তিনজনকে কুপিয়ে খুন করা হলো। নৃশংসই হামলাটি ঘটেছে কোচবিহারের শীতলকুচিতে। আজ শুক্রবার সকালে এই ঘটনাটি ঘটেছে কোচবিহারের শীতলকুচির পশ্চিমপাড়ায়। এদিন তৃণমূলের পঞ্চায়েত সদস্যা তার স্বামী এবং তার বড় মেয়েকে কুপিয়ে খুন করা হয় গুরুতর জখম অবস্থায় ছোট মেয়ে হাসপাতালে ভর্তি রয়েছে। অর্থাৎ বিষয়টি পরিষ্কার তৃণমূলের পঞ্চায়েত সদস্যের পরিবারের সকলকেই এই খুনে টার্গেট করা হয়েছিল। ঘটনাচক্রে ছোট মেয়েটি গুরুতর জখম হয়ে বেঁচে গেলেও বাবা-মা ও বড় মেয়ে তিনজনই মারা গেছে। ঘটনার বীভৎসতায় সমগ্র বাংলা জুড়ে চাঞ্চল্য পড়েছে। এই ঘটনায় তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ। প্রাথমিক…

আরও পড়ুন
জেলা 

শাসনে,এ কে এম ফারহাদের নেতৃত্বে বিরাট ইসলামী জলসা, বস্ত্রবিতরণ ও ইফতার মহফিল

বিশেষ প্রতিবেদন,শাসন, উঃ চব্বিশ পরগনা :  ইসলাম ধর্মের পঞ্চ স্তম্ভের অন্যতম রোজা। ধর্মপ্রাণ মুসলিমরা অনাড়ম্বর ভাবে এক মাস ব্যাপী রোজা বা সিয়াম উপভোগ করেন। রোজাদারদের ইফতার গ্রহণ করানো অত্যন্ত সওয়াবের কাজ বলে শরীয়ত থেকে ধারণা পাওয়া যায়। সম্প্রতি বিভিন্ন ইফতার মাহফিল আয়োজন করা এবং রোজাদারদের বাড়িতে ইফতার সামগ্রী পৌঁছে দিতে দেখা গেছে,বিশিষ্ট সমাজসেবী রাজারহাট নিউটাউন মাঝের আহাট পীরডাঙ্গা দরবার শরীফের অন্যতম পীরজাদা তথা উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের অন্যতম কর্মাধ্যক্ষ আলহাজ্ব একেএম ফারহাদ সাহেবকে। উঃ চব্বিশ পরগনা জেলা পরিষদের বন ও ভূমি স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ তথা রাজারহাট নিউটাউন মাঝেরআইট পীরডাঙ্গা…

আরও পড়ুন
জেলা 

নদীয়ার হাঁসখালিতে চায়ের দোকানে খুন হয়ে গেল তৃণমূলের সংখ্যালঘু নেতা !

বাংলার জনরব ডেস্ক: পঞ্চায়েত ভোটের দিনক্ষণ যতই এগিয়ে আসছে ততই যেন রাজ্য জুড়ে অশান্তি এবং খুনের সংখ্যা বেড়ে যাচ্ছে। শুক্রবার সকালেই খুন হয়ে গেল এক তৃণমূল নেতা। ঘটনাটি ঘটেছে নদীয়ার হাঁসখালিতে। নিহত তৃণমূল নেতার নাম আমোদ আলী বিশ্বাস। তিনি তিনি ওই এলাকার রামনগর বড় চুপড়িয়া ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেসের অঞ্চল সহ-সভাপতি পদে ছিলেন। নদিয়ার হাঁসখালি থানার রামনগর বড় চুপড়িয়া গ্রামের বাসিন্দা ছিলেন আমজাদ আলি বিশ্বাস৷ এ দিন সকালে বাড়ি থেকে বাজার করার জন্য স্থানীয় রামনগর বড় চুপড়িয়া বাজারে আসেন তিনি। সেখানেই একটি চায়ের দোকানে বসে চা খাচ্ছিলেন তিনি৷…

আরও পড়ুন
জেলা 

বারাসাত গান্ধী মেমোরিয়াল স্কুলে গণিত ও রাশিবিজ্ঞান কর্মশালা

নায়ীমুল হকের প্রতিবেদন : গণিত যে আসলেই মজার, তা একটু চোখ মেলে দেখলেই বুঝতে পারা যায়। যুক্তি দিয়ে সাজানো। লুডোর ছক্কা দেখো। একদিকে ৬, তো অন্যদিকে ১; একদিকে ৪, তো অন্যদিকে ৩। অর্থাৎ দুদিকের যোগফল ৭। আবার কোনো সংখ্যার অংকগুলোর যোগফল যদি তিন দ্বারা বিভাজ্য হয়, তবে সংখ্যাটিও তিন দ্বারা বিভাজ্য হবে।যেমন: ৭৩২ এর অঙ্কগুলোর যোগফল ৭+৩+২=১২, যা তিন দ্বারা বিভাজ্য। এর অর্থ ৭৩২-ও ৩ দ্বারা বিভাজ্য হবে। ফুলের পাপড়ির দিকে তাকাও , অবাক হয়ে যেতে হয় তার সজ্জা দেখে। এখান থেকেই গড়ে ওঠে ফিবোনাচ্চি সিরিজের ধারণা। এমনই সব সংখ্যা…

আরও পড়ুন
জেলা 

বারাসাত -২ ব্লকে উপভোক্তাদের নিয়ে দুয়ারে সরকার ক্যাম্পে কর্মাধ্যক্ষ একেএম ফারহাদ

বিশেষ প্রতিবেদন, বারাসাত :পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে ষষ্ঠ দফার দুয়ারে সরকার ক্যাম্পে চারটি নয়া প্রকল্পের আবেদনে স্বতঃস্ফূর্ত দেখা যাচ্ছে। বুধবার উঃ চব্বিশ পরগনা জেলার বারাসাত -২ ব্লকের কীর্তিপুর দু’নম্বর ও কীর্তিপুর-১ অঞ্চলের খড়িবাড়ি, কামদুনি,আন্দুলিয়া প্রভৃতি দুয়ারে সরকার ক্যাম্পে উঃ চব্বিশ পরগনা জেলা পরিষদের বন ও ভূমি স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ তথা বিশিষ্ট সমাজসেবী একেএম ফারহাদ গ্ৰামের ছেলেদের সঙ্গে নিয়ে উপভোক্তা নারী, পুরুষ নির্বিশেষে সকলের সমস্যা সমাধানের চেষ্টা করেন আধিকারিকদের সহযোগিতায়। কাজের মানুষ কর্মাধ্যক্ষ ফারহাদ জানায় রাজ্যের মানবিক মুখ্যমন্ত্রী শ্রীমতি মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের জন্য যেভাবে পরিষেবা দিয়ে আসছে তা অনন্য। তিনি আরও জানান…

আরও পড়ুন
জেলা 

কুড়মি সম্প্রদায়কে তফশিলি উপজাতিভুক্ত করার দাবিতে রেল ও সড়ক অবরোধের জেরে দুর্ভোগে জঙ্গল মহলের সাধারণ মানুষ

বাংলার জনরব ডেস্ক : কুড়মি সম্প্রদায়কে তফশিলি উপজাতিভুক্ত করার দাবিতে বুধবার সকাল থেকে অবরোধ শুরু হয়েছে পশ্চিম মেদিনীপুরের খড়্গপুর লোকাল থানার খেমাশুলি এবং পুরুলিয়ার কুস্তাউর রেলস্টেশনে।  ফলে দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং পুরুলিয়ায় সরাসরি প্রভাব পড়েছে এই অবরোধের। বাঁকুড়ায় অবরোধ না হলেও ট্রেন বাতিল হওয়ায় বিপাকে পড়েছেন বহু মানুষ। ঝাড়গ্রামে ৬ নম্বর জাতীয় সড়কেও চলছে অবরোধ। বুধবার ভোর ৫টা থেকে খেমাশুলি এবং কুস্তাউর রেল স্টেশনে চলছে অবরোধ। বিক্ষোভকারীরা রেললাইনে নেমে ধামসা মাদল বাজিয়ে স্লোগান দিতে শুরু করেন। কুড়মিদের প্রস্তাবিত রেল অবরোধের ঘোষণার পর বুধবার ৪৮টি ট্রেন বাতিল…

আরও পড়ুন
জেলা 

হাওড়ার শিবপুরে অশান্তির ঘটনায় বড় সাফল্য পেল সিআইডি, মু্ঙ্গের থেকে গ্রেফতার যুবক

বাংলার জনরব ডেস্ক : হাওড়ার শিবপুরে অশান্তির ঘটনায় বড় বড় সড়ো সাফল্য পেল সিআইডি । হাওড়ার শিবপুরে রামনবমীর দিন মিছিলে অংশ নেওয়া এক যুবকের ভিডিয়ো টুইট করে আগ্নেয়াস্ত্র নিয়ে মিছিল করার ছবি প্রকাশ করেছিলেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই যুবককে বিহারের মুঙ্গের থেকে গ্রেফতার করল হাওড়া পুলিশের গোয়েন্দা বিভাগ। বুধবার তাঁকে আদালতে তোলা হবে। বর্তমানে রামনবমীর মিছিলে গোলমাল এবং তৎপরবর্তী ঘটনাবলির তদন্ত করছে সিআইডি। রামনবমীর শোভাযাত্রাকে কেন্দ্র করে নজিরবিহীন অশান্তির ঘটনা ঘটেছে দেশ জুড়ে। একই ঘটনা বাংলার হাওড়াতেও। অভিষেক সেই মিছিলের একটি ভিডিয়ো টুইট করেছিলেন। তাতে দেখা গিয়েছিল বন্দুক…

আরও পড়ুন