জেলা 

শাসনে,এ কে এম ফারহাদের নেতৃত্বে বিরাট ইসলামী জলসা, বস্ত্রবিতরণ ও ইফতার মহফিল

শেয়ার করুন

বিশেষ প্রতিবেদন,শাসন, উঃ চব্বিশ পরগনা :  ইসলাম ধর্মের পঞ্চ স্তম্ভের অন্যতম রোজা। ধর্মপ্রাণ মুসলিমরা অনাড়ম্বর ভাবে এক মাস ব্যাপী রোজা বা সিয়াম উপভোগ করেন। রোজাদারদের ইফতার গ্রহণ করানো অত্যন্ত সওয়াবের কাজ বলে শরীয়ত থেকে ধারণা পাওয়া যায়। সম্প্রতি বিভিন্ন ইফতার মাহফিল আয়োজন করা এবং রোজাদারদের বাড়িতে ইফতার সামগ্রী পৌঁছে দিতে দেখা গেছে,বিশিষ্ট সমাজসেবী রাজারহাট নিউটাউন মাঝের আহাট পীরডাঙ্গা দরবার শরীফের অন্যতম পীরজাদা তথা উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের অন্যতম কর্মাধ্যক্ষ আলহাজ্ব একেএম ফারহাদ সাহেবকে।

উঃ চব্বিশ পরগনা জেলা পরিষদের বন ও ভূমি স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ তথা রাজারহাট নিউটাউন মাঝেরআইট পীরডাঙ্গা দরবার শরীফের অন্যতম পীরজাদা আলহাজ্ব একেএম ফারহাদ সাহেবের তত্ত্বাবধনে খড়িবাড়ি আন্দুলিয়া জালালি বাগ দরবার শরীফে বাৎসরিক ঈসালে সওয়াব, বস্ত্রবিতরণ ও ইফতার মাহফিলে অসংখ্য ভক্ত, মুরিদান ও সমাজের বিভিন্ন স্তরের বিশিষ্টজনেরা।

বলা বাহুল্য বৃহস্পতিবার ১৪ ই রমজান উত্তর ২৪ পরগনা জেলার শাসন থানার বারাসাত দু নম্বর ব্লকের অন্তর্গত আন্দুলিয়া (খড়িবাড়ি) জালালীবাগ দরবার শরীফের পক্ষ থেকে কয়েক হাজার মানুষের ইফতারের বন্দোবস্ত ও বস্ত্রবিতরণ করা হয়। দাওয়াত ই ইফতার এর আহ্বায়ক উঃ চব্বিশ পরগনা জেলা পরিষদের বন ও ভূমি স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ, মাদ্রাসা টিচার্স অ্যাসোসিয়েশনের রাজ্য সভাপতি সর্বপরি জালালিবাগ দরবার শরীফের অন্যতম পীরজাদা আলহাজ্ব একেএম ফারহাদের তত্ত্বাবধানে অত্যন্ত সুষ্ঠু সুন্দর পরিবেশে দুপুর একটা পর থেকে ধর্মীয় জলসা ও সন্ধ্যায় ইফতারের সু-বন্দোবস্ত করা হয়। এলাকা এবং পার্শ্ববর্তী বিভিন্ন এলাকার মানুষের আগমনে মুখরিত দরবার শরীফে ধর্মীয় জুলুসে বাংলার প্রখ্যাত আলেম-ওলামা ওয়াজ নসিহত করেন। ছিলেন ফুরফুরা শরীফের পীরজাদা আলহাজ্ব হযরত মাওলানা মোঃ সাহিম উদ্দিন সিদ্দিকী,মাওঃ মোঃ বাকি বিল্লাহ, মাওলানা মুফতি আইনুল হক, মাওলানা মোঃ বাকীবিল্লাহ,কারী ওমর ফারুক ইরফানী,পীরজাদা আমিনুল এহসান বাখতেয়ারী,মাওলানা শফিক, মাওলানা নুরুল আমিন,মাওলানা হান্নান বাখতেয়ারী প্রমুখ।

অনুষ্ঠানে আয়োজক কমিটির আহ্বায়ক একেএম ফারহাদ বলেন রোজা বা সিয়াম ইসলাম ধর্মের অন্যতম ইবাদত। দীর্ঘদিন ধরে মানুষ যে সংযম এর মধ্যে দিয়ে সময় অতিবাহিত করে এর দ্বারাই বোঝা যায় মানুষের সহনশীলতা কতখানি। তাই সবাইকে ইসলামী শরীয়ত ও মত,পথের মধ্যে দিয়ে এগিয়ে চলা এবং দেশ ও দশের কল্যাণ করাই মুখ্য কাজ হওয়া উচিত। তিনি বলেন দেশের মধ্যে যে বিভাজিত শক্তি মাথা চাড়া দিচ্ছে তাকে নষ্ট করতে একতাই হতে পারে মূল বল।তাই জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সাম্প্রদায়িকতার ঊর্ধ্বে উঠে সম্প্রীতির বার্তা বজায় রাখতে ঐক্যবদ্ধভাবে বিভাজিত শক্তিকে পরাস্ত করতে হবে। বর্তমান সময়ে বাংলায় যে শান্তি সম্প্রীতি বিরাজ করছে রাজ্য সরকারের মুখ্যমন্ত্রীর মমতা বন্দ্যোপাধ্যায়ের তত্ত্বাবধানে,তাকে বিপর্যস্ত করতে একশ্রেণীর সম্প্রদায়িক দল যেভাবে আক্রমণে নেমেছে তার তীব্র প্রতিবাদ করে একেএম ফারহাদ। তিনি বলেন বিভাজিত শক্তি কখনোই বাংলার মানুষের ভাবাবেগে আঘাত করতে পারে না তাই ইফতারের মঞ্চ থেকে সবাইকে ঐক্যবদ্ধতার আহবান তিনি রাখেন।

উক্ত ধর্মীয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসিপি বিধাননগর সম্প্রীতি চক্রবর্তী,এসডিপিও সৌমজিৎ বড়ুয়া, বিশিষ্ট জনপ্রতিনিধি, বিধায়ক নারায়ণ গোস্বামী,তাপস চট্টোপাধ্যায়,সপ্তর্ষি ব্যানার্জি,আইসি রাজারহাট জামাল হোসেন,আই সি শাসন মনিরুল ইসলাম সরকার, কাউন্সিলর সাহনাওয়াজ আলী মন্ডল, পিনাকী নন্দী, সমাজসেবী আলসাদ,বাপি,আখের সহ অন্যান্যরা।

সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন একেএম ফারহাদ সাহেব। ছিলেন দরবার শরীফের অন্যতম বয়োজ্যেষ্ঠ পীরজাদা আলহাজ্ব মাওলানা মুফতি মাসুম বাখতেয়ারী। বক্তব্য রাখেন পীরজাদা আলহাজ্ব মাওলানা মুফতি মোস্তাক আহমেদ বাখতেয়ারী,শাহিদ মুনির,মিরাজুল কাদির, মাওলানা মনজুরুল আলম,অনুষ্ঠানের অন্যতম আয়োজক প্রখ্যাত উদীয়মান ইসলামী বক্তা পীরজাদা আলহাজ্ব মাওলানা মুফতি রাকিবুল আজিজ বাখ্তেয়ারী প্রমুখ। পশ্চিমবঙ্গ তৃণমূল মাদ্রাসা টিচার্স অ্যাসোসিয়েশনের পক্ষে উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক আক্তারুজ্জামান, কুতুব আক্তার, নামদার শেখ, নূরুল হক, সওকাত হোসেন পিয়াদা প্রমুখ।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ