জেলা 

নদিয়া, মুর্শিদাবাদের ‘ত্রাস’ হাতকাটা মাসুদের দেহ উদ্ধার!

বাংলার জনরব ডেস্ক : রবিবার সকালে নদীয়ার চাপড়ার লক্ষ্মী ইটভাটা এলাকা থেকে উদ্ধার হয় এক দেহ। তাঁর নাম মাসুদ । তিনি নদিয়ার কুখ্যাত দুষ্কৃতী হাতকাটা মাসুদ নামে পরিচিত। গুলিবিদ্ধ হয়ে খুন বলেই অনুমান পুলিশের। মাসুদের বিরুদ্ধে একাধিক খুনের মামলা রয়েছে। জামিনে মুক্তির পরই খুন হাতকাটা মাসুদ। কে বা কারা তাকে খুন করল, তা খতিয়ে দেখছে পুলিশ। নিহতের স্ত্রীর দাবি, শনিবার রাতে এলাকারই বেশ কয়েকজন ডেকে নিয়ে যায় তাকে। রাতে আর বাড়ি ফেরেনি হাতকাটা মাসুদ। রবিবার সকালে চাপড়ার পদ্মালামা মাঠে কাজ করতে যাচ্ছিলেন। সেই সময় কৃষকরা হাতকাটা মাসুদের দেহ পড়ে থাকতে…

আরও পড়ুন
জেলা 

স্বনির্ভর গোষ্ঠীর প্রশিক্ষণ শিবির

নিজস্ব প্রতিনিধি: দি ইনস্টিটিউট অফ কো-অপারেটিভ ম্যানেজমেন্ট ফর এগ্রিকালচার রুরাল ডেভলপমেন্টের মাধ্যমে হুগলি কো-অপারেটিভ এগ্রিকালচার রুরাল ডেভেলপমেন্ট ব্যাঙ্ক লিমিটেডের ধনিয়াখালী শাখার উদ্যোগে রাজ্য সমবায় বিভাগের আর্থিক সহায়তায় গত ২৮ নভেম্বর থেকে ১০ জানুয়ারি ২০২৪ পর্যন্ত এক মাসাধিকালের- মহিলাদের টেলারিং শিক্ষার উপর প্রশিক্ষণ শিবির শুরু হয়েছে ঘন শ্যামপুর কিষাণ মান্ডিতে।এই শিবির উপলক্ষে একটি সেমিনার হয়ে গেল, সেমিনারে উপস্থিত ছিলেন -এগ্রিকালচার ল্যান্ড ডেভলপমেন্ট ব্যাংকের হুগলি জেলার চেয়ারম্যান গিরিধারী কর, ভাইস চেয়ারম্যান নূর কাশেম মন্ডল, বিশিষ্ট সাংবাদিক নৌসাদ মল্লিক, ওই ব্যাংকের ডাইরেক্টর ডক্টর সনাতন বাইরি, অনাদি মালিক এবং ধনিয়াখালী ব্রাঞ্চ ম্যানেজার ইসরাফিল মোল্লা…

আরও পড়ুন
জেলা 

গীতা জয়ন্তীতে সমবেত গীতা পাঠে ছাত্র-ছাত্রী ও মহিলারা

বিশেষ প্রতিনিধি : মোক্ষদা একাদশী এবং শ্রীমদ্ভগবদগীতার আত্মপ্রকাশ উপলক্ষে ভারত সেবাশ্রম সঙ্ঘের গ্রামীণ সেবাকেন্দ্র মন্মথপুর প্রণব মন্দিরের উদ্যোগে যুগাবতার স্বামী প্রণবানন্দজী মহারাজের ১২৮তম আবির্ভাব বর্ষে ১২৮জন ছাত্র-ছাত্রী মাতা তুলসী দেবীর পূজা এবং শ্রীশ্রী গীতার তৃতীয় অধ্যায় ‘কর্মযোগ’ পাঠ করেন। এর পাশাপাশি শিবযোগ, সর্বার্থ সিদ্ধি যোগ পাঠে সকলে একসাথে গলা মেলান। সকলের মঙ্গলার্থে সনাতন হিন্দুধর্মের সমূহ রীতি মেনে সমবেত ভক্তদের পুজো করান মহিলা পুরোহিত সুলতা ও মীরা। ঢোলাহাট থানার অন্তর্গত রবীন্দ্র গ্রাম পঞ্চায়েত এলাকার মন্মথপুর প্রণব মন্দিরে সারাদিন ধরে সমবেত ছাত্র- ছাত্রীরা ও গ্রামবাসী বৃন্দ এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। কোলকাতা নিবাসী…

আরও পড়ুন
জেলা 

পুরুলিয়া বিজ্ঞান কেন্দ্রে গণিত দিবস পালন

নায়ীমুল হক : গণিতের বিস্ময়কর প্রতিভা রামানুজনের জন্মদিন ২২ ডিসেম্বর উপলক্ষে সারাদেশে পালিত হয় জাতীয় দিবস এর রাজ্যের বিভিন্ন জেলাতেও তা পালিত হয়েছে যথাযোগ্য মর্যাদায়। পুরুলিয়া জেলা বিজ্ঞান কেন্দ্রেও এদিন সাড়ম্বরে পালিত হল গণিতবিদ শ্রীনিবাস রামানুজনের জন্মদিন। গণিতের জাদুকর রামানুজনের মূর্তিতে মাল্যদান করেন পুরুলিয়া জেলা বিজ্ঞান কংগ্রেসের ডিরেক্টর ডক্টর ধ্রুবজ্যোতি চট্টোপাধ্যায় এবং বিজ্ঞান অন্বেষক পত্রিকার পক্ষে জয়দেব দে। জেলার বিভিন্ন স্কুলের ছাত্র ছাত্রীরা এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। ডক্টর ধ্রুবজ্যোতি চট্টোপাধ্যায় শ্রীনিবাস রামানুজনের গণিতের প্রতি আগ্রহ এবং তার গণিত চর্চা ছাত্র-ছাত্রী এবং উপস্থিত অভিভাবকদের সামনে তুলে ধরেন। অনুষ্ঠান শেষে ছাত্রছাত্রীরা পুরুলিয়া…

আরও পড়ুন
জেলা 

স্বামী মুক্তানন্দজী মহারাজের ৫৩ তম তিরোধান দিবস পালিত

বিশেষ প্রতিনিধি : ভারত সেবাশ্রম সঙ্ঘের মহিষাদল শাখার উদ্যোগে স্বামী মুক্তানন্দজী মহারাজের ৫৩ তম তিরোধান দিবস পালিত হল। এ উপলক্ষে গীতা পাঠ, ভজন কীর্তন, বৈদিক বিশ্ব শান্তিযজ্ঞ, পূজারতি, দরিদ্র নরনারায়ণ সেবা ও স্থানীয় গ্রামবাসী ও আদিবাসীদের মধ্যে কম্বল বিতরনের আয়োজন করা হয়। প্রায় ৮০ বছর আগে স্বামী মুক্তানন্দজী মহারাজ তখন এই পিছিয়ে পড়া অঞ্চলের আর্থ সামাজিক উন্নয়নের জন্য শিক্ষা বিস্তার, ধর্ম প্রচার, বন্যা পিড়ীত মানুষের সেবার জন্য এখানে স্থায়ী আশ্রম প্রতিষ্ঠা করেন। সেই সময় থেকে এখানে দুটি প্রাইমারি স্কুল ছাড়াও মেদিনীপুর অঞ্চলের দূর দূরান্ত থেকে স্কুল-কলেজে পড়তে আসা মেধাবী ছাত্রদের…

আরও পড়ুন
জেলা 

ভোট পরবর্তী হিংসায় সিপিএম কর্মী খুনে ১২ জন তৃণমূল কংগ্রেস কর্মীকে যাবজ্জীবন সাজা শোনালো রামপুরহাট আদালত

বাংলার জনরব ডেস্ক : ২০১৩ এর পঞ্চায়েত নির্বাচনে পর বীরভূমের রামপুরহাটে এক সিপিএম কর্মীকে পিটিয়ে খুন করার অপরাধে আজ শুক্রবার রামপুরহাট আদালত ১২ জন তৃণমূল কর্মী কে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে। জানা গেছে ২০১৩ সালে পঞ্চায়েত নির্বাচনের দিন ছিল ২৩ শে জুলাই ঠিক তার পরের দিন ২৪ শে জুলাই বীরভূমের রামপুরহাট থানার সইপুর গ্রামের হুমায়ূন মীর নামে এক যুবককে খুন করা হয়। সেই মামলায় ১৪ জন তৃণমূল কংগ্রেস কর্মীকে অভিযুক্ত করে মামলা দায়ের করা হয়েছিল। মামলা চলাকালীন সময় দুজন তৃণমূল কংগ্রেস কর্মীর মৃত্যু হয় ।বাকি ১২ জনের বিরুদ্ধে আজ সাজা শোনালো…

আরও পড়ুন
জেলা 

ওরিয়েন্টেসন প্রোগাম

অভিজিৎ হাজরা,পাঁচলা, হাওড়া :- আই টি সি এর সমাজ উন্নয়ন প্রকল্প ‘ মিশন সুনেহরা কাল ‘ যা আই টি সি একটি কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা শাখা।মানব জাতির উন্নয়নের জন্য স্বাস্থ্য – শিক্ষা এবং জীবিকা নির্বাহ সংক্রান্ত নানা উন্নয়নমূলক কাজ সহ সংগঠনের মাধ্যমে করে থাকে।সহ সংগঠনের মধ্যেই এক YOUTHINVEST FOUNDATION স্বেচ্ছাসেবী সংস্থা কাজ করে MCH( MOTHER AND CHILD HEALTH) স্বাস্থ্য ও পুষ্টি নিয়ে। গ্ৰামীণ হাওড়া জেলার অন্তর্গত পাঁচলা ব্লকের কুলাই গ্ৰামীণ হসপিটালে অর্ধ দিন ব্যাপী আড়াইশো জন আশা কর্মীকে নিয়ে এক ওরিয়েন্টেশন প্রোগাম করা হয়। এই ওরিয়েন্টেশন প্রোগামের লক্ষ্যই ছিল HTSP vu…

আরও পড়ুন
জেলা 

প্রগতি মেলা মঞ্চে কালকেপাতাড়ি শিল্পী সম্বর্ধনা

অভিজিৎ হাজরা, আমতা, হাওড়া :- হাওড়া জেলার নিজস্ব লোকসংস্কৃতি হল কালকেপাতাড়ি নৃত্য। একদা সমস্ত হাওড়া জেলা জুড়ে এই লোকনৃত্যের প্রচলন থাকলেও এখন এটি জেলার অল্প কিছু জায়গাতেই সীমাবদ্ধ হয়ে পড়েছে। এই বিলুপ্তপ্রায় লোকনৃত্যকে বাঁচিয়ে রেখেছে যে কয়েকটি দল তার অন্যতম হল রতনপুর রত্ন মালা কালকেপাতাড়ি গোষ্ঠী। এর প্রধান হলেন চন্ডী ধাউরে। আমতার উদং উচ্চ বিদ্যালয়- এ সপ্তদশ প্রগতি মেলায় চন্ডী ধাউরে এবং তাঁর কালকেপাতাড়ি দলকে কালকেপাতাড়ি রিসার্চ সেন্টারের পক্ষ থেকে সম্বর্ধনা জ্ঞাপন করা হল। কালকেপাতাড়ি রিসার্চ সেন্টারের পরিচালক প্রদীপ রঞ্জন রীত বললেন -” হাওড়ার নিজস্ব এই লোকনৃত্যকে বাঁচিয়ে রাখছেন যাঁরা…

আরও পড়ুন
জেলা 

পঞ্চায়েত নির্বাচনে যারা গণতন্ত্রকে হত্যা করেছে লোকসভা নির্বাচনে তারা মানুষের জবাব পেয়ে যাবেন : নওশাদ সিদ্দিকী

বিশেষ প্রতিনিধি : এক মাঘে শীত যায়না। গত পঞ্চায়েত নির্বাচনে যারা গণতন্ত্রকে হত্যা করে ভোটে জিতেছে, তারা আগামী লোকসভা নির্বাচনে মানুষের কাছে জবাব পেয়ে যাবেন। আজ ভাঙড়ের নলমুড়িতে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট আয়োজিত রক্তদান শিবির উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে দলের চেয়ারম্যান ও স্থানীয় বিধায়ক নওসাদ সিদ্দিকী একথা বলেন। তিনি বলেন, ভাঙড় অঞ্চল যাদবপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত। এখান থেকে এমন একজনকে নির্বাচিত করুন যিনি মানুষের অভাব, অভিযোগের কথা লোকসভার ভেতরে তুলে ধরবেন। এমন কাউকে নির্বাচিত করবেন না যিনি কোনদিন মানুষের কথা লোকসভায় তুলে ধরেননি। তিনি এদিনও রক্তদান নিয়ে যারা রাজনীতি করছেন তাদের তীব্র…

আরও পড়ুন
জেলা 

অগ্রণী হাই স্কুল ফর গার্লসের উদ্যোগে আমানত ফাউন্ডেশন ট্রাস্টের সহযোগিতায় ধর্মীয় গুরুদের নিয়ে শিক্ষা, স্বাস্থ্য, পুষ্টি, ওয়াস, শিশু সুরক্ষা ও বিপর্যয় মোকাবিলা নিয়ে বিশেষ সভা 

বিশেষ প্রতিনিধি : গত ১৮ ডিসেম্বর ২০২৩ কলকাতার অগ্রণী হাই স্কুল ফর গার্লসের উদ্যোগে আমানত ফাউন্ডেশন ট্রাস্টের সহযোগিতায় ধর্মীয় গুরুদের নিয়ে শিক্ষা, স্বাস্থ্য, পুষ্টি, ওয়াস, শিশু সুরক্ষা ও বিপর্যয় মোকাবিলা নিয়ে বিশেষ সভা আয়োজন করা হয়। এই সভায় উপস্থিত ছিলেন শ্রী সমীর মজুমদার, জালালউদ্দিন আহমেদ, মৌলানা কাজী আসাদুল হোসেন, শ্রী দিবাকর চৈতন্য মহারাজ, ভেন ডক্টর কাচায়েন ভান্তে, মৌলানা রাকিব হক প্রমুখ। আমানত ফাউন্ডেশন ট্রাস্টের জেনারেল সেক্রেটারি জালালউদ্দিন আহমেদ ধর্মীয় নেতারা স্বতঃস্ফূর্তভাবে শিশু স্বাস্থ্যসহ বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে যারা বিগত ৩ বছর কাজ করে আসছেন তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করেন ।…

আরও পড়ুন