জেলা 

পঞ্চায়েত নির্বাচনে যারা গণতন্ত্রকে হত্যা করেছে লোকসভা নির্বাচনে তারা মানুষের জবাব পেয়ে যাবেন : নওশাদ সিদ্দিকী

শেয়ার করুন

বিশেষ প্রতিনিধি : এক মাঘে শীত যায়না। গত পঞ্চায়েত নির্বাচনে যারা গণতন্ত্রকে হত্যা করে ভোটে জিতেছে, তারা আগামী লোকসভা নির্বাচনে মানুষের কাছে জবাব পেয়ে যাবেন। আজ ভাঙড়ের নলমুড়িতে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট আয়োজিত রক্তদান শিবির উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে দলের চেয়ারম্যান ও স্থানীয় বিধায়ক নওসাদ সিদ্দিকী একথা বলেন। তিনি বলেন, ভাঙড় অঞ্চল যাদবপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত। এখান থেকে এমন একজনকে নির্বাচিত করুন যিনি মানুষের অভাব, অভিযোগের কথা লোকসভার ভেতরে তুলে ধরবেন। এমন কাউকে নির্বাচিত করবেন না যিনি কোনদিন মানুষের কথা লোকসভায় তুলে ধরেননি। তিনি এদিনও রক্তদান নিয়ে যারা রাজনীতি করছেন তাদের তীব্র সমালোচনা করেন। বিধায়ক হিসেবে এখনও পর্যন্ত তাঁর কাজের খতিয়ানও তিনি এদিন তুলে ধরেন। দলের রাজ্য সম্পাদক বিশ্বজিত মাইতিও অনুষ্ঠানে ভাষণ দেন। তিনি শাসক তৃণমূল কংগ্রেসের দুর্নীতিমূলক কাজকর্মের কঠোর সমালোচনা করেন। দলের রাজ্য কমিটির সদস্য তাপস ব্যানার্জি বলেন কেন্দ্রের বিজেপি সরকারের সাংস্কৃতিক আধিপত্যবাদের বিরোধিতা করে বলেন, হিন্দু, হিন্দি, হিন্দুস্থানের কথা বলে বিভেদের রাজনীতি আমদানি করছে ঐ দল। আগামী লোকসভা নির্বাচনে এই রাজ্যে তৃণমূল কংগ্রেস ও বিজেপি’র বিরুদ্ধে লড়তে হবে। আমরা মনে করি তৃণমূল কংগ্রেসকে পরাস্ত করলে বিজেপিকে এই রাজ্য থেকে দূর করা যাবে। আইএসএফের জেলা সভাপতি আবদুল মালেক মোল্লা রক্তদানের গুরুত্বের কথা তুলে ধরেন। এছাড়া অনুষ্ঠানের আয়োজক প্রাণগঞ্জ আঞ্চলিক কমিটির নেতৃত্ব ও ভাঙড় বিধানসভার বিভিন্ন অঞ্চল কমিটির নেতৃত্ব উপস্থিত ছিলেন।

আইএসএফ আয়োজিত দশদিনের রক্ত মহোৎসবের গতকাল ছিল সপ্তম দিন। আজ রক্ত দিলেন ২৩৭ জন। মহিলা ও পুরুষ রক্তদাতা ছিলেন যথাক্রমে ৯৩ জন ও ১৪৪ জন । গত সাতদিনে মোট রক্তদাতার সংখ্যা ২২৭০ জন। এদিন একইসঙ্গে বিনামূল্যে চক্ষু ও স্বাস্থ্য পরীক্ষা শিবির আয়োজন করা হয়।

Advertisement

শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ