জেলা বিনোদন, সংস্কৃতি ও সাহিত্য 

চোখের জলে শেষ বিদায় নিলেন কবি আবদুর রব খান

মোহাম্মদ সাদউদ্দিন, ভাঙড় , দক্ষিণ চব্বিশ পরগনা থেকে ফিরে: অজস্র ছাত্র-ছাত্রী, গুনগ্রাহী ও মানুষের চোখের জলে শেষ বিদায় নিলেন কবি আব্দুর রব খান। বুধবার দক্ষিণ চব্বিশ পরগনার কাশীপুর থানার পোলেরহাট লাগোয়া শ্যামনগর (ভাঙড় বিধানসভা)গ্রামের নিজ বাসভবন সংলগ্ন পারিবারিক কবর স্হানে তার শেষকৃত্যু সম্পন্ন হল। ফুসফুসের সংক্রমণ জনিত কারণে তিনি ভুগছিলেন। মঙ্গলবার সকাল সাড়ে আটটায় পরিস্হিতির অবনতি হলে তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার চেষ্টা হলেও তিনি বাড়িতেই মারা যান। রেখে যান স্ত্রী হাসনুহানা বেগম, ছেলে জাভেদ ফেরদৌস খান ও মেয়ে ডোলা খান , আত্মীয় -স্বজন ও গুনগ্রাহী। শ্বাসকষ্টজনিত অসুস্থতায় ভুগছিলেন কয়েক বছর।…

আরও পড়ুন
জেলা 

আগামী শিক্ষাবর্ষ থেকে এমফিল ডিগ্রির বৈধতা থাকবে না জানিয়ে দিল ইউজিসি

বাংলার জনরব ডেস্ক : জাতীয় শিক্ষানীতিতে কেন্দ্রের বিজেপি সরকার এমফিল ডিগ্রি বাতিল করেছিল। কিন্তু তা বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন বিজ্ঞপ্তি না দেওয়াই অনেকেই বিষয়টিকে স্পষ্ট করে বুঝতে পারছিল না এরপর অনেক বিশ্ববিদ্যালয় এমফিল ডিগ্রি দেওয়ার জন্য বা এম ফিল ডিগ্রী নেওয়ার জন্য ভর্তি হওয়ার জন্য ফরম দেয়া শুরু করেছিল। ঠিক এই মুহূর্তেই ugc বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দিল আগামীর শিক্ষা বর্ষ থেকে এমফিল ডিগ্রী আর বৈধ হবে না। এই ডিগ্রিতে কোন বিশ্ববিদ্যালয় যেন কোন ছাত্র-ছাত্রীদের ভর্তি না নেয়। স্নাতকোত্তরের পর অনেক পড়ুয়া এমফিল ডিগ্রি নেন। কিছু দিন আগেই ইউজিসি জানিয়েছে নতুন…

আরও পড়ুন
জেলা 

গঙ্গারামপুর কাটিহাট বেলবাড়ি উচ্চ বিদ্যালয়ের ৫০ তম সুবর্ণ জয়ন্তী উৎসবে চাঁদের হাট

জয়দীপ মৈত্র দক্ষিণ দিনাজপুর: গঙ্গারামপুর কাদিহাট বেলবাড়ি উচ্চ বিদ্যালয়ের ৫০ তম সুবর্ণ জয়ন্তী বর্ষ উদযাপন হল একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে। উল্লেখ্য, বুধবার দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর থানার অন্তর্গত বেলবাড়িতে অবস্থিত কাদিহাট বেলবাড়ি উচ্চ বিদ্যালয়ের ৫০ তম সুবর্ণ জয়ন্তী বর্ষ উদযাপন হল। এইদিন অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন দক্ষিণ দিনাজপুর জেলাশাসক বিজিন কৃষ্ণা, গঙ্গারামপুর মহকুমা শাসক পি প্রমোদ, দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদের সহ-সভাধীপতি অম্বরিশ সরকার, গঙ্গারামপুর পঞ্চায়েত সমিতির সভাপতি বিউটি সরকার সহ আরও অন্যান্য বিশিষ্টরা। উচ্চ বিদ্যালয়ের এনসিসি ক্যাডাররা জেলাশাসক বিজিন কৃষ্ণাকে গার্ড অফ অনার দিয়ে সম্মান প্রদান করে। এরপরই স্কুল প্রাঙ্গণে বাধা…

আরও পড়ুন
জেলা 

দলীয় পুর প্রধানের বিরুদ্ধে তৃণমূল কাউন্সিলদের নজিরবিহীন! বিক্ষোভ

বাংলার জনরব ডেস্ক : দলীয় পুর প্রধানের বিরুদ্ধে তৃণমূল কাউন্সিলের বিক্ষোভে সামিল হলেন। এই বেনজির কোন্দলটি ঘটেছে মেদিনীপুর পৌরসভায়।তাঁদের অভিযোগ, পুরপ্রধান ‘স্বৈরাচারী’। তিনি কাউন্সিলরদের প্রতি বিমাতৃসূলভ আচরণ করেন। উন্নয়নের টাকায় চলে ‘মোচ্ছব’। তাই পুরসভা থেকে ওই ‘অযোগ্য’ প্রধানের পদত্যাগের দাবি তুলেছেন কাউন্সিলরেরা। মেদিনীপুর পুরসভার পুরপ্রধান সৌমেন খান। তিনি নির্বাচনের আগে তৃণমূলে যোগ দিয়েছিলেন। তাঁর বিরুদ্ধে দলের কাউন্সিলরদের একাংশের অভিযোগ, সৌমেন তাঁর ঘনিষ্ঠ কয়েক জন কাউন্সিলরকে সঙ্গে নিয়ে নিজের ইচ্ছামতো পুরসভা চালাচ্ছেন। তাঁর এই ‘স্বেচ্ছাচার’ মেনে নেওয়া যাচ্ছে না। মেদিনীপুর পুরপ্রধানের দফতরের সামনে বুধবার সকাল থেকে বিক্ষোভ চলছে। পোস্টার হাতে নিয়ে…

আরও পড়ুন
জেলা 

ফুটপাতে বসবাসকারী অসহায় মানুষদের শীতবস্ত্র উপহার 

অভিজিৎ হাজরা, আমতা, হাওড়া :- ২০১৮ সালের ৩রা এপ্রিল সমাজের পিছিয়ে পড়া দুঃস্থ অসহায় মানুষের পাশে দাঁড়াতে কতিপয় উঠতি যুবক যুবতী মিলে গড়ে তোলে “জনপ্রিয় আমতা ” নামে ফেসবুক গ্ৰুপ যা পরবর্তীতে সরকারী স্বীকৃতি লাভ করে নাম হয় ” আমতা জনপ্রিয় সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি ” । আগাগোড়াই যার মূলমন্ত্র ” সকলের সাথে সকলের পাশে ” । সেই মন্ত্র কেই অনুসরণ করেই ” আমতা জনপ্রিয় সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি ” জন্মলগ্ন থেকেই দুঃস্থ অসহায় মানুষের পাশে দাঁড়াতে অগ্ৰনী ভূমিকা নিয়েছে।হোক না সে বন্যা ,খরা ,ঝড় বা অন্য কোনো প্রাকৃতিক বিপর্যয়। তেমনই দুর্গাপূজো…

আরও পড়ুন
জেলা 

চাকলাধামে মুখ্যমন্ত্রীর আগমন ঘিরে প্রশাসনিক তৎপরতা তুঙ্গে

বিশেষ প্রতিবেদন, বারাসাত : চাকলার লোকনাথ মন্দিরে বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে আন্তর্জাতিক ভক্ত সম্মেলন। ৫০ বছর পূর্তি উপলক্ষে এই সম্মেলনের আয়োজন করা হয়েছে। আর এই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আসার কথা থাকলেও তিনি আসতে পারেননি। আসন্ন লোকসভা নির্বাচন। আর এই নির্বাচনকে সামনে রেখেই এক গুচ্ছ কর্মসূচিকে সামনে রেখে উঃ ২৪ পরগনা জেলয় আসছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার মধ্যমগ্ৰামে দলীয় কার্যালয়ে মন্ত্রী, সাংসদ, বিধায়ক, কর্মাধ্যক্ষ সহ বিভিন্ন স্তরের নেতৃত্বের উপস্থিতিতে গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হয়।সংবাদমাধ্যমের সামনে বলেন নেতৃত্বরা বলেন ‘আগামী ২৮ ডিসেম্বর একগুচ্ছ কর্মসূচি নিয়ে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রাথমিক পর্যায়ে…

আরও পড়ুন
জেলা 

আগ্নেয়অস্ত্র সহ এক যুবককে গ্রেফতার করলো গঙ্গারামপুর থানার পুলিশ

জয়দীপ মৈত্র,দক্ষিণ দিনাজপুর: গোপন খবরের ভিত্তিতে দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর থানার পুলিশ আগ্নেয়অস্ত্র সহ এক যুবককে গ্রেপ্তার করলো। জানা গিয়েছে, ধৃত ওই যুবকের নাম দীপক রায় (২১), বাবা দিলীপ রায়, বাড়ি দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর পৌরসভার অন্তর্গত ১৬ নং ওয়ার্ডের গলাকাটা কলোনিতে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত ওই যুবক দীপক রায় দীর্ঘদিন ধরে ওই এলাকাতে আগ্নেয়াস্ত্র নিয়ে এলাকাবাসীদের ভয় দেখাতো ও হুমকি দিতো। এরপর সোমবার দুপুরে গঙ্গারামপুর থানার পুলিশের কাছে গোপন সূত্রে খবর আসে ওই যুবক আগ্নেয়াস্ত্র নিয়ে এলাকবাসীদের ভয় দেখাচ্ছে। পুলিশ ওই যুবকের বাড়িতে গিয়ে তাকে আটক করে। প্রথমে…

আরও পড়ুন
জেলা 

বিয়ের পরেও মেয়ে প্রেমিকের সঙ্গে পালালো, বাধা দেওয়ায় মেয়ের বাবাকে গাড়ি চাপা দিল প্রেমিক!

বাংলার জনরব ডেস্ক : মেয়ের প্রেম ছিল তা সত্ত্বেও অন্য জায়গায় অন্য এক পাত্রের সঙ্গে বিয়ে দেন বাবা কিন্তু বিয়ের পর বাড়িতে আসার পরেই মেয়ে তাঁর প্রেমিকের সঙ্গে পালিয়ে যাওয়ার চেষ্টা করে মেয়ের বাবা বাধা দিলে তাকে গাড়ির চাপা দিয়ে মেয়েকে নিয়ে পালিয়ে যায় প্রেমিক। এই ঘটনাটি ঘটেছে বীরভূম জেলার বোলপুরের যজ্ঞনগর গ্রামে। গ্রামেরই বাসিন্দা গাজু শেখের সঙ্গে নিহত কুদ্দুস শেখের মেয়ে কুতুবা খাতুনের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। যদিও গাজুকে কোনওদিনই পছন্দ করতেন না তরুণীর বাবা। তাই সম্বন্ধ করে গত সপ্তাহ মেয়ের অন্যত্র বিয়ে দিয়ে দেন। বিয়ের সাতদিনের মাথায় সোমবার…

আরও পড়ুন
জেলা 

নদিয়া, মুর্শিদাবাদের ‘ত্রাস’ হাতকাটা মাসুদের দেহ উদ্ধার!

বাংলার জনরব ডেস্ক : রবিবার সকালে নদীয়ার চাপড়ার লক্ষ্মী ইটভাটা এলাকা থেকে উদ্ধার হয় এক দেহ। তাঁর নাম মাসুদ । তিনি নদিয়ার কুখ্যাত দুষ্কৃতী হাতকাটা মাসুদ নামে পরিচিত। গুলিবিদ্ধ হয়ে খুন বলেই অনুমান পুলিশের। মাসুদের বিরুদ্ধে একাধিক খুনের মামলা রয়েছে। জামিনে মুক্তির পরই খুন হাতকাটা মাসুদ। কে বা কারা তাকে খুন করল, তা খতিয়ে দেখছে পুলিশ। নিহতের স্ত্রীর দাবি, শনিবার রাতে এলাকারই বেশ কয়েকজন ডেকে নিয়ে যায় তাকে। রাতে আর বাড়ি ফেরেনি হাতকাটা মাসুদ। রবিবার সকালে চাপড়ার পদ্মালামা মাঠে কাজ করতে যাচ্ছিলেন। সেই সময় কৃষকরা হাতকাটা মাসুদের দেহ পড়ে থাকতে…

আরও পড়ুন
জেলা 

স্বনির্ভর গোষ্ঠীর প্রশিক্ষণ শিবির

নিজস্ব প্রতিনিধি: দি ইনস্টিটিউট অফ কো-অপারেটিভ ম্যানেজমেন্ট ফর এগ্রিকালচার রুরাল ডেভলপমেন্টের মাধ্যমে হুগলি কো-অপারেটিভ এগ্রিকালচার রুরাল ডেভেলপমেন্ট ব্যাঙ্ক লিমিটেডের ধনিয়াখালী শাখার উদ্যোগে রাজ্য সমবায় বিভাগের আর্থিক সহায়তায় গত ২৮ নভেম্বর থেকে ১০ জানুয়ারি ২০২৪ পর্যন্ত এক মাসাধিকালের- মহিলাদের টেলারিং শিক্ষার উপর প্রশিক্ষণ শিবির শুরু হয়েছে ঘন শ্যামপুর কিষাণ মান্ডিতে।এই শিবির উপলক্ষে একটি সেমিনার হয়ে গেল, সেমিনারে উপস্থিত ছিলেন -এগ্রিকালচার ল্যান্ড ডেভলপমেন্ট ব্যাংকের হুগলি জেলার চেয়ারম্যান গিরিধারী কর, ভাইস চেয়ারম্যান নূর কাশেম মন্ডল, বিশিষ্ট সাংবাদিক নৌসাদ মল্লিক, ওই ব্যাংকের ডাইরেক্টর ডক্টর সনাতন বাইরি, অনাদি মালিক এবং ধনিয়াখালী ব্রাঞ্চ ম্যানেজার ইসরাফিল মোল্লা…

আরও পড়ুন