জেলা 

উত্তর ২৪ পরগনার সুবর্ণপুর হাই স্কুলে পুনর্মিলন অনুষ্ঠানে প্রাক্তনীদের পত্রিকা ‘সৌবর্ণ’ প্রকাশ

নায়ীমুল হকের প্রতিবেদন: মঞ্চে যাঁরা উপবিষ্ট তাঁদের বয়স আশির কাছাকাছি। কেউ বা নব্বই ছুঁই ছুঁই। তাঁদের সমাদর করে এনে সম্বর্ধনা দিচ্ছেন তাঁদেরই একসময়ের ছাত্রছাত্রীরা যাঁরা নিজেরাই এখন অবসরের মুখে। গতকাল এমনই এক দৃশ্যের সাক্ষী থাকল চাকলার সুবর্ণপুর হাই স্কুল। মাধ্যমিক ফ্রেন্ডস সার্কেল ১৯৮৩-এর উদ্যোগে প্রায় একচল্লিশ বছর বাদে ছাত্র-শিক্ষকের এই পুনর্মিলন আনন্দাশ্রু এনে দিল ছাত্র-শিক্ষক উভয়ের চোখে। মাত্র পাঁচ মাস আগে স্কুলের ১৯৮৩ মাধ্যমিক ব্যাচের ছাত্রছাত্রীরা গড়ে তোলেন মাধ্যমিক ফ্রেন্ডস সার্কেল ১৯৮৩। এদিন ছিল প্রথম পুনর্মিলন অনুষ্ঠান। অনুষ্ঠানে তৎকালীন শিক্ষকদের পাশাপাশি আপ্যায়িত করা হয় প্রয়াত শিক্ষক শিক্ষাকর্মিবৃন্দের পরিবারকেও। শ্রদ্ধার্ঘ্য স্মারক…

আরও পড়ুন
জেলা 

বর্ধমানের সিলুটে পুনঃনির্মিত মসজিদের উদ্বোধনী অনুষ্ঠানে এসে গ্রামবাসীর উৎসাহ দেখে অভিভূত মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী

সামসুল আলম: গত ২৮ ডিসেম্বর ২০২৩, বৃহস্পতিবার পূর্ব বর্ধমান জেলার বেরেন্ডা গ্রাম পঞ্চায়েতের অধীন সিলুট গ্রামে পুনঃনির্মিত জামে মসজিদের উদ্বোধন করলেন রাজ্যের মাননীয় গ্রন্থাগার ও কারিগরি মন্ত্রী জনাব সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেব। এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমাজের বিভিন্ন স্তরের বহু বিশিষ্টজন, পার্শ্ববর্তী গ্রামগুলি থেকে কুড়ি জন পেশ ইমাম এবং প্রায় শ’পাঁচেক গ্রামবাসী। উদ্বোধনী অনুষ্ঠানে মাননীয় মন্ত্রী মহোদয় সিলুট জামে মসজিদ কমিটিকে ধন্যবাদ জানায় এইরকম একটি ভাল কাজ করার জন্য। তিনি ইসলামিক শিক্ষা ও পাশাপাশি প্রথাগত শিক্ষার উপর গুরুত্ব আরোপ করেন। সিলুট গ্রামের পুরাতন জামে মসজিদটি জীর্ণ হওয়ায় ও নামাজীদের জায়গা…

আরও পড়ুন
জেলা 

ট্রাক চালকদের অবরোধে বছরের শেষ দিনে উত্তপ্ত হুগলির ডানকুনি!

বাংলার জনরব ডেস্ক : কেন্দ্রীয় সরকারের সাম্প্রতিক বিলের প্রতিবাদে দিল্লি রোড অবরোধ করলো ট্রাক চালকরা। বছরের শেষ দিনে এই অবরোধকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে হুগলি জেলার ডানকুনি এলাকা। শেষ খবর পা পর্যন্ত জানা গেছে অবরোধ এখনো চলছে ঘটনাস্থলে পুলিশ পৌঁছালে পুলিশকে লক্ষ্য করে ইট ছোড়া হয়।রবিবার সকাল পৌনে এগারোটা থেকে শুরু হওয়া বিক্ষোভ এখনও চলছে। যার জেরে ২ নম্বর জাতীয় সড়কে আটকে বহু গাড়ি। বিপাকে বহু পর্যটক। সম্প্রতি কেন্দ্রের তরফে একটি বিল পাশ করা হয়েছে। যেখানে বলা হয়েছে, কোনও চালক যদি দুর্ঘটনার পর দুর্ঘটনাগ্রস্তদের বাঁচানোর চেষ্টা করেন তাহলে তাঁর…

আরও পড়ুন
জেলা 

ভারত সেবাশ্রম সংঘের ধুলাগড় শাখার বার্ষিক উৎসব

বিশেষ প্রতিনিধি : ভারত সেবাশ্রম সঙ্ঘের ধুলাগড় শাখায় দুদিন ব্যাপী বার্ষিক উৎসবের সূচনা হল ধুলাগড়ের গোলাবাড়ির পানিহিজলিতে । এ উপলক্ষ্যে গীতা পাঠ, ভজন – কীর্তন, বৈদিক বিশ্ব শান্তিযজ্ঞ, পূজারতি, দরিদ্র নরনারায়ণ সেবা ও স্থানীয় গ্রামবাসী ও আদিবাসীদের মধ্যে কম্বল বিতরনের আয়োজন করা হয়। সঙ্ঘের ধুলাগড় শাখার প্রধান স্বামী মহাদেবানন্দ মহারাজ বলেন, ২০১৭ সালে ধুলাগড় গ্রামের পিছিয়ে পড়া মানুষের উন্নয়নে আশ্রমের প্রতিষ্ঠা হয়। তখন থেকে এই পিছিয়ে পড়া অঞ্চলের আর্থ সামাজিক উন্নয়নের জন্য শিক্ষা বিস্তার, ধর্ম প্রচার, পিড়ীত মানুষের সেবায় কাজ করে চলেছে তারা। এখানে একটি দাতব্য চিকিৎসালয় গড়ে তোলা হয়েছে।…

আরও পড়ুন
জেলা 

মহিলা পুলিশ কর্মীর সঙ্গে অভব্য আচরণের দায়ে গ্রেফতার তৃণমূল যুবনেতা! অস্বস্তিতে শাসক দল

বাংলার জনরব ডেস্ক : ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের মহিলা পুলিশ কর্মী শ্লীলতাহানির অভিযোগে এক তৃণমূল যুব নেতাকে গ্রেফতার করল পুলিশ। ঘটনাটি ঘটেছিল ২৩ শে সেপ্টেম্বর পানিহাটি উৎসব চলাকালীন সময়ে। তিন মাস পর অভিযোগ দায়ের হয়েছে বলে জানা গেছে তারপরেই এলাকার তৃণমূল কাউন্সিলরের ঘনিষ্ঠ বলে পরিচিত যুবনেতা দীপ মজুমদারকে গ্রেফতার করল ব্যারাকপুর পুলিশ। স্থানীয় সূত্রে খবর, ঘটনাটি গত ২৩ সেপ্টেম্বরের। পানিহাটি উৎসব চলাকালীন সময়ে আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্বে থাকা ব্যারাকপুর পুলিশ ব্যাটালিয়নের এক মহিলা পুলিশকর্মীর শ্লীলতাহানির অভিযোগ ওঠে। অভিযোগ, মেলা কমিটিরই কয়েক জন সদস্য মহিলা পুলিশকর্মীর সঙ্গে অভব্য আচরণ করেন। সেই সময় ঘটনাটি…

আরও পড়ুন
জেলা 

আদিবাসী সেঙ্গেলের ডাকা ১২ ঘন্টা বন্ধের মিশ্র প্রভাব জেলা জুড়ে, গঙ্গারামপুরে রেল অবরোধ 

জয়দীপ মৈত্র,দক্ষিণ দিনাজপুর: দেশ জুড়ে আদিবাসী সেঙ্গেল অভিযানের কমিটির ডাকা ১২ ঘন্টা বনধ সফল করতে দক্ষিণ দিনাজপুর জেলায় বনধের মিশ্র প্রভাব পড়ল। এইদিন সকাল থেকে দক্ষিণ দিনাজপুর জেলার সদর শহর বালুরঘাটে দেখা গেল বেসরকারি বাস বন্ধ রয়েছে, অন্যদিকে সরকারি বাস চলাচল করছে পাশাপাশি সিংহভাগ দোকান খোলা ছিল। দক্ষিণ দিনাজপুর জেলা জুড়ে আদিবাসীদের ডাকা বনধের মিশ্র প্রভাব। অন্যদিকে দক্ষিণ দিনাজপুর জেলার মহকুমা শহর গঙ্গারামপুরে একই চিত্র। তবে সাতসকালে গঙ্গারামপুরে রেল অবরোধ বনধ সমর্থকদের। শনিবার গঙ্গারামপুর রেল স্টেশনে কলকাতাগামী তেভাগা এক্সপ্রেস রেল অবরোধ করে বনধ সমর্থকেরা। যার জেরে সমস্যায় পড়ে শতাধিক রেল…

আরও পড়ুন
জেলা 

সাড়ম্বড়ে উদযাপিত তিলক পাঠাগারের শতবর্ষ  

সংবাদদাতা বাংলার জনরব : গত ২০-২৫ ডিসেম্বর ২০২৩ হুগলী জেলার ভান্ডারহাটী তিলক সাধারণ পাঠাগারের শতবর্ষ উদযাপিত হলো পাঠাগার সংলগ্ন মাঠে ও নব নির্মিত মঞ্চে। পাঠাগার কর্তৃপক্ষ এবং পাঠাগার অনুরাগী স্থানীয় মানুষের উদ্যোগে পাঁচ দিনব্যাপী আয়োজিত বিবিধ অনুষ্ঠানের মধ্যে দিয়ে সাড়ম্বরে উদযাপিত হয় শতবর্ষ। ১৯২৩ সালে প্রতিষ্ঠিত হওয়া সরকার অনুমোদিত এই পাঠাগারের শতবর্ষ উদযাপনের শুভ সূচনা হয় ২০ ডিসেম্বর বর্ণাঢ্য প্রভাত ফেরী ও প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে। একগুচ্ছ অনুষ্ঠানের মধ্যে ছিল খাদ্য হস্তশিল্প মেলা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, ক্যারেটে ও জুডো প্রর্দশনী, আদিবাসী নৃত্য, নৃত্য নাটিকা, আলোচনাসভা, একাঙ্ক নাটক, গ্রন্থ প্রকাশ ও গুণীজন সংবর্ধনা।…

আরও পড়ুন
জেলা 

গঙ্গারামপুরে হাই মাদ্রাসায় কম্পিউটার সহ অন্যান্য সামগ্রী চুরির ঘটনায় গ্রেফতার আরও ৪

জয়দীপ মৈত্র,দক্ষিণ দিনাজপুর: দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুরে আবেশকুড়ি হাই মাদ্রাসায় কম্পিউটার চুরির ঘটনায় জড়িত বিদ্যালয়ের পড়ুয়ারা। এই ঘটনায় নিন্দার ঝড় এলাকাজুড়ে।এদিকে মাদ্রাসায় চুরির ঘটনায় আরো ৪ জনকে গ্রেফতার করলো পুলিস। সেই সঙ্গে উদ্ধার হয়েছে একটি বুলেরো গাড়ি।পুলিশ জানিয়েছে ধৃতরা হলেন বিদ্যালয়ের ছাত্র রুহান সরকার(১৮) বাড়ি গঙ্গারামপুর থানা রথিনাথপুর এলাকায়,আরিফুল ইসলাম(২৪) বাড়ি চাম্পাতলী এলাকায়,  ইরফান হোসেন(২৪)বাড়ি উদয় অঞ্চলের পঞ্চগ্রাম এলাকায়।পাশাপাশি এই ঘটনায় বিদ্যালয়ের আরো এক নাবালক পড়ুয়াকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার ধৃতদের আদালতে পেশ করে পুরো বিষয়টি খতিয়ে দেখছে গঙ্গারামপুর থানার পুলিশ। প্রসঙ্গত গত কয়েকদিন আগে গঙ্গারামপুর থানার আবেশকুড়ি হাই মাদ্রাসায়…

আরও পড়ুন
জেলা 

নাগরিকত্ব কেড়ে নেওয়ার অধিকার বিজেপির নেই,চাকলা থেকে লড়াইয়ের বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের

বিশেষ প্রতিবেদন, দেগঙ্গা : সামনেই লোকসভা নির্বাচন, প্রচারের কাজ ঢেলে সাজাতে ময়দানে নেমে পড়েছে রাজনৈতিক দলগুলো। বৃহস্পতিবার উঃ ২৪ পরগনা জেলার দেগঙ্গার চাকলাধাম সন্নিকটে কর্মীসভায় মমতার বক্তব্যের অধিকাংশ জুড়েই ছিল ধর্মীয় সম্প্রীতির বার্তা। অন্যদিকে চাকলাতে দলীয় কর্মীসভা থেকে দলের একাংশের উদ্দেশে কড়া বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী।জ্যোতিপ্রিয় মল্লিকের গ্রেফতারির পর মমতার এই উত্তর ২৪ পরগনা সফরের দিকে নজর ছিল রাজনৈতিক মহলের। সিএএ নিয়ে কড়া বার্তা দিয়েছেন মমতা। এদিনের দলীয় সভা থেকে মমতা বলেন, ‘নাগরিকত্ব নিয়ে অনেক কথা বলা হচ্ছে। আপনার সবাই নাগরিক। নাগরিক না হলে রেশন পান কী করে! নাগরিক না হলে…

আরও পড়ুন
জেলা 

‘‘সিনিয়র লিডারদের মর্যাদা দিতে হবে! এটা আমি বার বার বলছি। পুরনো চাল কিন্তু ভাতে বাড়ে। আর নতুন চাল আগে বাড়ে। দুটো চালকেই আমার দরকার।’’: মমতা বন্দ্যোপাধ্যায়

বাংলার জনরব ডেস্ক : তৃণমূল কংগ্রেসের প্রবীণ এবং নবীন  নেতাদের দ্বন্দ্বের মাঝে স্পষ্ট বার্তা দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি আজ স্পষ্ট করে বলেছেন সিনিয়র লিডারদের মর্যাদা দিতে। পুরনো চাল ভাতে বাড়ে বলে মন্তব্য করেছেন। সম্প্রতি তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক কুনাল ঘোষ প্রবীণদের নবীনদের জায়গা ছেড়ে দিতে হবে বলে মন্তব্য করেছিলেন। সেই বিতর্কের মাঝে দলের মধ্যে প্রবীণরা অনেকটাই আশঙ্কায় ভুগছিলেন তারা সকলেই ভাবছিলেন এবার হয়তো তাদের গুরুত্ব দলে কমবে। তবে বৃহস্পতিবার উত্তর ২৪ পরগনার দেগঙ্গায় তৃণমূলের কর্মিসভা থেকে মমতা বলেন, ‘‘সিনিয়র লিডারদের মর্যাদা দিতে হবে! এটা আমি বার বার বলছি।…

আরও পড়ুন