চাকলাধামে মুখ্যমন্ত্রীর আগমন ঘিরে প্রশাসনিক তৎপরতা তুঙ্গে
বিশেষ প্রতিবেদন, বারাসাত : চাকলার লোকনাথ মন্দিরে বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে আন্তর্জাতিক ভক্ত সম্মেলন। ৫০ বছর পূর্তি উপলক্ষে এই সম্মেলনের আয়োজন করা হয়েছে। আর এই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আসার কথা থাকলেও তিনি আসতে পারেননি। আসন্ন লোকসভা নির্বাচন। আর এই নির্বাচনকে সামনে রেখেই এক গুচ্ছ কর্মসূচিকে সামনে রেখে উঃ ২৪ পরগনা জেলয় আসছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

শনিবার মধ্যমগ্ৰামে দলীয় কার্যালয়ে মন্ত্রী, সাংসদ, বিধায়ক, কর্মাধ্যক্ষ সহ বিভিন্ন স্তরের নেতৃত্বের উপস্থিতিতে গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হয়।সংবাদমাধ্যমের সামনে বলেন নেতৃত্বরা বলেন ‘আগামী ২৮ ডিসেম্বর একগুচ্ছ কর্মসূচি নিয়ে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রাথমিক পর্যায়ে আমরা প্রস্তুতি সেরে রেখেছি। চাকলা মন্দিরের পাশে হেলিপ্যাডে নামবেন তিনি সেখানে নেমে তিনি সড়ক পথে চাকলা মন্দিরে আসবেন। চাকলা মন্দিরে প্রবেশ করবেন, পুজো দেবেন। তারপর বিশেষ আলোচনায় অংশগ্ৰহন করবেন মুখ্যমন্ত্রী।

প্রসঙ্গত, রাজ্য সরকারের তরফে মন্দিরের পরিকাঠামোগত উন্নয়নের কাজে ৩০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চাকলা লোকনাথ মন্দিরকে পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তুলতে বিশেষ উদ্যোগ নিয়েছেন। দক্ষিণেশ্বর মন্দিরের আদলে ডালা অর্কিড তৈরির জন্য খরচ হয়েছে ২০ কোটি টাকা। তবে এখনও বাকি রয়েছে ১০ কোটি টাকার কাজ। মন্দির কমিটি সূত্রে জানা গিয়েছে। মুখ্যমন্ত্রীর সফর সর্বাঙ্গীণ সাফল্য করে তুলতে জেলা নেতৃবৃন্দের কোন খামতি নেই।

শনিবার দলীয় কার্যালয়ে আলোচনায় উপস্থিত ছিলেন সাংসদ সৌগত রায়,ডাঃ কাকলি ঘোষ দস্তিদার,রাজ্যের খাদ্যমন্ত্রী শ্রী রথীন ঘোষ,দমকল মন্ত্রী সুজিত বোস,শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু,সেচমন্ত্রী পার্থ ভৌমিক,বিধানসভার মুখ্য সচেতক নির্মল ঘোষ,উপমুখ্য সচেতক শ্রী তাপস রায়, সাংসদ শ্রী শ্রী অর্জুন সিং, নুসরাত জাহান, জেলা পরিষদের সভাধিপতি শ্রী নারায়ন গোস্বামী, সহ-সভাধিপতি বীনা মন্ডল,বিধায়ক হাজী নুরুল ইসলাম, চিরঞ্জিত চক্রবর্তী, তাপস চ্যাটার্জী,রহিমা মন্ডল,জেলা পরিষদের বন ও ভূমি স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ একেএম ফারহাদ,মফিদুল হক সাহাজী, দেবরাজ চক্রবর্তী,অভিজিৎ নন্দী,তৃনাঙ্কুর ভট্টাচার্য প্রমুখ।

