দেশ 

কাশ্মীরের পরিণতি হবে গাজার মতো : ফারুক আবদুল্লাহ

শেয়ার করুন

বাংলার জনরব ডেস্ক : কাশ্মীর সমস্যা দ্রুত সমাধানের লক্ষ্যে বৈঠকে বসতে হবে ভারত ও পাকিস্তান দুই দেশকে বৈঠকে বসার আহ্বান জানালেন কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লা।

কাশ্মীরি এই রাজনীতিবিদ মঙ্গলবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও বলেন যুদ্ধ কোনও সমস্যা সমাধানের বিকল্প পথ নয়। বৈঠক বা আলোচনার মাধ্যমে সমাধানে আসা উচিত। তাহলে কোথায় বৈঠক হচ্ছে? নওয়াজ শরিফ পাকিস্তানের পরবর্তী প্রধানমন্ত্রী হতে চলেছেন। ওঁরা ভারতের সঙ্গে আলোচনায় বসতে রাজি। তাহলে কেন ওঁদের সঙ্গে কথা বলতে আমরা তৈরি নই? কী এমন কারণ রয়েছে।”    তিনি সতর্ক করে বলেন, “যদি আমরা আলোচনার মাধ্যমে সমাধানে না আসি তাহলে আমাদের পরিণতিও গাজার মতো হবে। যেখানে বোমাবর্ষণ করছে ইসরাইল। প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর এক মন্তব্য ছিল, আমরা আমাদের বন্ধু পরিবর্তন করতে পারি কিন্তু প্রতিবেশিদের নয়।”

বলে রাখা ভালো, বহুবার সীমান্ত পেরিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা চালিয়েছে পাক মদতপুষ্ট জঙ্গিরা। ছক কষা হয়েছে হামলা চালানোর। কিন্তু তীব্র লড়াই করে বারে বারে জেহাদিদের নাশকতার পরিকল্পনা বানচাল করে দিয়েছেন জওয়ানরা। গত বৃহস্পতিবার পুঞ্চ জেলায় জঙ্গিদের হামলায় শহিদ হন পাঁচ জওয়ান। সেই প্রসঙ্গ টেনেই ফারুকের মন্তব্য।

 


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ