সন্দেশখালিতে অশান্তির জের তৃণমূলের জেলা পরিষদের সদস্য উত্তম সর্দারকে সাসপেন্ড করল দল, অভিষেকের নির্দেশেই বহিষ্কার জানালেন পার্থ
বাংলার জনরব ডেস্ক : তৃণমূল কংগ্রেস নেতা এবং উত্তর চব্বিশ পরগনার জেলা পরিষদের সদস্য উত্তম সর্দারকে দল থেকে সাসপেন্ড করলো তৃণমূল । আজ শনিবার রেড রোডের ধর্ণা মঞ্চ থেকে একথা ঘোষণা করেন রাজ্যের মন্ত্রী পার্থ ভৌমিক।পার্থ জানিয়েছেন, দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশেই বর্তমানে ফেরার উত্তমকে সাসপেন্ড করার সিদ্ধান্ত। সন্দেশখালির এই তৃণমূল নেতাকে ছয় বছরের জন্য সাসপেন্ড করা হয়েছে। সন্দেশখালিতে বিগত কয়েক দিন ধরে অশান্তির ঘটনা ঘটছে। গত ৫ জানুয়ারি সন্দেশখালিতে তৃণমূল নেতা শেখ শাহজাহানের বাড়িতে তল্লাশি চালাতে যায় ইডি। কিন্তু তল্লাশি তো দূর শাহজাহান অনুগামীদের তাণ্ডবে পালিয়ে বাঁচেন…
আরও পড়ুন