জেলা 

প্রেম দিবসে স্ত্রীর মুন্ডু কেটে রাস্তায় ঘুরে বেড়ালেন স্বামী, ঘটনায় চাঞ্চল্য পূর্ব মেদিনীপুরে

বাংলার জনরব ডেস্ক : সমগ্র বিশ্বজুড়ে যখন ১৪ ই ফেব্রুয়ারিকে সামনে রেখে প্রেমিক-প্রেমিকাদের উন্মাদনার চরণে। প্রেম দিবসের এই দিনে ই স্ত্রীর মাথা কেটে নিল। ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুরের পটাশপুরে। পারিবারিক অশান্তির জেরে কাটারি দিয়ে স্ত্রীর শরীর থেকে মাথা আলাদা করে দিলেন স্বামী আর সেই মুন্ডু হাতে নিয়ে চিৎকার শুরু করলেন। এবং সেই মুন্ডুটিকে বেঞ্চে রেখে দিয়ে নিজে বসে পড়লেন। রাজ্য তো বটেই সমগ্র দেশ জুড়ে এই ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। প্রসঙ্গত বলা প্রয়োজন এই সেই ব্যক্তি কয়েক বছর আগে আলিপুর চিড়িয়াখানায় বাঘের খাঁচায় ঢুকে পড়েছিলেন। পুলিশ সূত্রে খবর, পটাশপুর থানার…

আরও পড়ুন
জেলা 

উত্তর দিনাজপুরের চোপড়ায় বিএসএফের অবৈধ পরিখা খননের ফলে ৪ শিশুর মৃত্যু: দায়িত্বে থাকা কমান্ডারের বিচারের দাবি এসডিপিআইয়ের

বিশেষ প্রতিনিধি : উত্তর দিনাজপুর জেলার দাসপাড়া গ্রাম পঞ্চায়েতের অধীন চেতনাগাছ গ্রামে বিএসএফ-এর ভয়ঙ্কর পরিখা খননের ফলে ১২ ফেব্রুয়ারি চার শিশুর প্রাণ গেছে। এর জন্য আমরা গভীরভাবে উদ্বিগ্ন এবং শঙ্কিত। ভারতের পশ্চিমবঙ্গ-বাংলাদেশ সীমান্তে, প্রকৃত সীমান্ত পাহারা দেওয়ার পরিবর্তে প্রায়শই জনবসতি এলাকায় ঘুরে বেড়ায়, কারণ, সম্মতি, ছাড়পত্র ছাড়াই বিএসএফ বেড়া তৈরি করে এবং ভারতীয় ভূখণ্ডের অভ্যন্তরে পরিখা খনন করে, যা গ্রামের মধ্য দিয়ে যায় এবং ব্যক্তিগত জমি দখল করে। এটি ভারত-বাংলাদেশ সীমান্তের গ্রামবাসীদের কৃষিকাজ ও জীবিকা এবং সেইসাথে তাদের নিয়মিত জীবনকে মারাত্মকভাবে ব্যাহত করে। বিএসএফ সদস্যরা গ্রামবাসীদের নিয়মিত হয়রানি ও অত্যাচার…

আরও পড়ুন
জেলা 

খড়্গপুরে ভেঙে পড়লো বায়ুসেনার যুদ্ধবিমান!

বাংলার জনরব ডেস্ক : মঙ্গলবার দুপুর সাড়ে তিনটে নাগাদ কলাইকুন্ডার মুরকুনিয়া গ্রামের একটি ধান জমিতে বায়ুসেনার যুদ্ধবিমান ভেঙে পড়ে।প্যারাসুটের মাধ্যমে নেমে প্রাণে বাঁচেন এয়ার ফোর্সের দুই পাইলট। মঙ্গলবার দুপুর আনুমানিক ৩ টা ৩৫ নাগাদ মুরকুনিয়া গ্রামের একটি ধানজমিতে যুদ্ধবিমানটি পড়ে যায়। বিকট শব্দে আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয় এলাকায়। ঘটনাস্থলে কিছু ক্ষণের মধ্যেই কলাইকুণ্ডা এয়ারবেস থেকে বায়ুসেনার অফিসাররা হেলিকপ্টারে অকুস্থলে পৌঁছোন। স্থানীয় বাসিন্দা শীতল সিং বলেন, ‘‘দুপুর সাড়ে তিনটে নাগাদ বিকট শব্দ শুনতে পেয়ে বাইরে বেরিয়ে আসি। দেখি, যুদ্ধবিমান ভেঙে পড়েছে। প্যারাশুট দিয়ে দু’জন পাইলট নেমেছেন, তাঁদের কোনও ক্ষতি হয়েছে কি…

আরও পড়ুন
কলকাতা জেলা 

দুই মহিলা আইপিএসের নেতৃত্বে সন্দেশখালিতে মহিলা নির্যাতনের তদন্ত শুরু!

বাংলার জনরব ডেস্ক : সন্দেশখালিতে মহিলা নির্যাতন নিয়ে তদন্ত করার জন্য রাজ্য সরকারের পক্ষ থেকে ১০ সদস্যের একটি বিশেষ তদন্তকারী দল তৈরি করা হয়েছে। মঙ্গলবার সকালে সেই দলের প্রধান হিসাবে ডিআইজি সিআইডি সোমা দাস মিত্র সন্দেশখালি থানায় পৌঁছলেন। তাঁর সঙ্গেই থানায় ঢোকেন আরও এক ডিআইজি পদমর্যাদার আইপিএস আধিকারিক দেবস্মিতা দাসও। গত সপ্তাহে দফায় দফায় অশান্তির ঘটনা ঘটেছিল সন্দেশখালিতে। রাস্তায় নেমে আন্দোলনে শামিল হন গ্রামের মানুষ। সেই সব বিক্ষোভকারীদের মধ্যে একেবারে সামনের সারিতে দেখা গিয়েছিল বহু মহিলাকে। তাঁদের অভিযোগ ছিল, এলাকার কমবয়সি সুন্দরী মহিলাদের ‘আলাদা’ চোখে দেখতেন শাহজাহানের শাগরেদ শিবপ্রসাদ হাজরার…

আরও পড়ুন
জেলা 

বায়তুল হামদ আলমপুর নতুন মসজিদ দ্বীনিয়াত মুনাজ্জাম মক্তবের বাৎসরিক জলসা

বায়তুল হামদ আলমপুর দ্বীনিয়াত মুনাযযম মক্তব সগৌরবে ৩ বছর অতিক্রম করে ৪ বছরে পদার্পন করেছে, যেখানে মুসলিম পরিবারের সন্তানরা দ্বীনের মৌলিক জ্ঞান শেখার সাথে সাথে সামাজিকতা ও নৈতিকতার জ্ঞানও শিখছে, তাদের শিক্ষাগত মানবৃদ্ধি ও তাদের মনের উৎসাহ বাড়ানোর উদ্দেশ্যে আগামী ১২/০২/২৪ তারিখ, সোমবার দুপুর ২.৩০ থেকে রাত্রি ১০টা পর্যন্ত দ্বীনিয়াতে পাঠরত ছাত্র ছাত্রীদের এক বিশাল জলসা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে মরহুম বজলুর রহমান সাহেবের মাঠে । বায়তুল হামদ আলমপুর নতুন মসজিদ দ্বীনিয়াত মুনাজ্জাম মক্তবের প্রায় ১২০ জন ছাত্রছাত্রী মুসলিম সম্প্রদায়ের শিক্ষার উন্নতি ও উজ্জ্বল ভবিষ্যতের স্বার্থে পবিত্র…

আরও পড়ুন
জেলা 

সন্দেশখালি যাওয়ার পথে বিক্ষোভের মুখে রাজ্যপাল!

বাংলার জনরব ডেস্ক : কেরল থেকে ফিরে সোমবার সন্দেশখালি যাওয়ার পথে মহিলাদের হাতে ঘেরাও হলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। তাঁদের দাবি, আগে ১০০ দিনের বকেয়া মজুরির ব্যবস্থা করুন রাজ্যপাল। সোমবার সকাল সাড়ে ৮টা নাগাদ কলকাতা বিমানবন্দরে নামেন বোস। তার পর সেখান থেকে তিনি সন্দেশখালির উদ্দেশে রওনা দেন। মালঞ্চের কাছে পৌঁছতেই রাজ্যপালের কনভয় ঘিরে বিক্ষোভ দেখান স্থানীয় মহিলারা। রাস্তার দু’পাশে প্ল্যাকার্ড, পোস্টার হাতে ১০০ দিনের বকেয়া মেটানোর দাবি তোলেন তাঁরা। স্থানীয় সূত্রে খবর, বিক্ষোভ করতে করতে রাজ্যপালের কনভয়ের সামনে চলে যান বিক্ষোভকারীরা। যার জেরে বোসের কনভয় থেমে যায়। মিনিট পাঁচেক রাস্তায়…

আরও পড়ুন
জেলা বিনোদন, সংস্কৃতি ও সাহিত্য 

গোধূলির মন্থন সাহিত্য পত্রিকার কবিতা পাঠের অনুষ্ঠান

শেখ সিরাজ:-বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ১১ই ফেব্রুয়ারি রবিবার শিয়ালদহ কৃষ্ণপদ ঘোষ মেমোরিয়াল হলে গোধূলির মন্থন সাহিত্য পত্রিকার উদ্যোগে এক ঝাঁক কবি, ছড়াকার, গল্পকার,সাহিত্যিক ও সাংবাদিক সহ পশিচম বাংলার বুদ্ধিজিবী মানুষেদের সমাগমে অনুষ্ঠিত হলো এক অসাধারণ কবিতা উৎসবের আসর। প্রদীপ প্রজ্জ্বলন এবং দেশাত্মবোধক সংগীতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয়।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পত্রিকার স্থায়ী সভাপতি শ্রী বীরেশ চন্দ্র ঘোষ। প্রধান অতিথির আসন অলংকৃত করেন প্রখ্যাত সাহিত্যিক ও কবি অশোক সরকার। এছাড়া সম্মানিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাংবাদিক ও কবি সেখ সিরাজ এবং আনন্দম পত্রিকার সম্পাদক হারাধন ভট্টাচার্য্য,ও গোধূলির মন্থন সাহিত্য পত্রিকার…

আরও পড়ুন
জেলা 

সন্দেশখালিতে ধরপাকড় চলছে! শনিবার গ্রেফতার তৃণমূল নেতা রবিবার গ্রেফতার বিজেপি ও সিপিএম নেতা, জনরোষ কী ঠেকানো যাবে!

বাংলার জনরব ডেস্ক : তৃণমূল নেতা উত্তম সরদারের গ্রেফতারের পরেই রবিবার সকালে গ্রেফতার করা হয় বিজেপি নেতা বিকাশ সিংহকে। এর কয়েক ঘন্টা পরেই সন্দেশখালীরতে অশান্তির প্ররোচনা দেওয়ার অভিযোগে আটক করা হয়েছে ওই এলাকার প্রাক্তন বিধায়ক নিরাপদ সরদারকে।সূত্রের খবর, রবিবার সিপিএমের প্রাক্তন বিধায়ককে থানায় নিয়ে গিয়েছে পুলিশ। তবে সিপিএমের একটি সূত্র বলছে, নিরাপদকে গ্রেফতার করা হয়েছে। সন্দেশখালির প্রাক্তন বিধায়ক নিরাপদ সর্দার-সহ ১১৭ জনের নামে থানায় অভিযোগ দায়ের হয়েছিল। উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের সদস্য শিবপ্রসাদ ওরফে শিবু হাজরাকে খুনের চেষ্টা, উস্কানি দেওয়া, বেআইনি জমায়েত করে অপরাধ সংগঠিত করা, বাড়ি বাড়ি গিয়ে…

আরও পড়ুন
খেলা জেলা 

পাঁচলায় দুদিনের স্বামী প্রনবানন্দ ফুটবল টুর্নামেন্ট 

বিশেষ প্রতিনিধি : বাংলাকে এক সময় বলা হতো ফুটবলের মক্কা। সেই বাংলায় ফুটবলের গরিমা ফিরিয়ে আনতে যুবকদের ফুটবল খেলায় আগ্রহী করে তুলতে হাওড়ায় পাঁচলায় সুচেতনা নামে একটি সংস্থার উদ্যোগে শুরু হল দুদিনের ফুটবল প্রতিযোগীতা। এলাকার ছেলেদের বিভিন্ন দল এই টুর্নামেন্টে অংশ নেন। শনি ও রবিবার দুদিনের স্বামী প্রনবানন্দ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন ভারত সেবাশ্রম সঙ্ঘের প্রধান সম্পাদক স্বামী বিশ্বাত্মানন্দ মহারাজ। তিনি বলেন, যুবকরাই দেশের ভবিষ্যৎ। তাই যুবকদের আরও শক্তিশালী করে তুলতে খেলাধুলার উপর জোর দেওয়া দরকার।

আরও পড়ুন
জেলা 

শনিবার সকালেও উত্তেজনা বিরাজ সন্দেশখালিতে, বিজেপি প্রতিনিধি দলকে ঢুকতে বাধা, বিক্ষোভে মহিলারা

বাংলার জনরব ডেস্ক : অশান্তির রুখতে সমগ্র সন্দেশখালি জুড়ে ১৪৪ ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন। নবান্ন থেকে জেলা প্রশাসনের কাছে কড়া নির্দেশ গিয়েছে। শুক্রবার রাত থেকেই পুলিশের টহলদারি বেড়েছে কিন্তু শনিবার সকালে ফের নতুন করে অশান্তি দেখা গেল সন্দেশখালির সিতুলিয়া গ্রামে।বিক্ষোভরত মহিলাদের অভিযোগ, ভুজঙ্গ দাস নামে এক গ্রামবাসীর বাড়িতে রাতের অন্ধকারে হামলা চালায় দুষ্কৃতীরা। এই হামলার ঘটনায় পুলিশের মদত রয়েছে বলেও অভিযোগ। সেই ভাঙচুরের ঘটনার প্রতিবাদে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। অন্য দিকে, সন্দেশখালি থানায় যাওয়ার পথে রামপুরের কাছে বিজেপির প্রতিনিধি দলকে পুলিশ আটকে দেয়। ১৪৪ ধারা জারি থাকায় তাদের গ্রামে ঢুকতে…

আরও পড়ুন