জেলা 

নিউটাউন মাঝেরআইট পীরডাঙ্গা মাদ্রাসায় বাৎসরিক ক্রীড়ানুষ্ঠান

শেয়ার করুন

শিক্ষার সঙ্গে খেলাধুলার মেলবন্ধনে দক্ষ মানুষ তৈরি হয় : কর্মাধ্যক্ষ ফারহাদ

বিশেষ প্রতিনিধি : প্রতি বছরের ন্যায় এবারও বাৎসরিক ক্রীড়ানুষ্ঠান অনুষ্ঠিত হলো উঃ ২৪ পরগনা জেলা রাজারহাট নিউটাউন মাঝেরআইট পীরডাঙ্গা দরবার শরীফে। উক্ত অনুষ্ঠানে উপস্থিত হয়ে লেখাপড়ায় সাথে সাথে খেলাধুলায় ছেলেমেয়েদের আরো বেশি এগিয়ে আসার আহ্বান জানান পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা পর্ষদের অন্যতম সিনিয়র সদস্য তথা উঃ ২৪ পরগনা জেলা পরিষদের বন ও ভূমি স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ পীরজাদা একেএম ফারহাদ। বুধবার মাদ্রাসার প্রাঙ্গণে জাতীয় পতাকা ও ক্রীড়া পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে খেলার শুভ সূচনা হয়। দিনভর ছেলেমেয়েদের আনন্দ উচ্ছ্বাসের পর পড়ন্ত বিকালে পুরস্কার বিতরণ অনুষ্ঠান সমাপ্ত হয়।ফারহাদ সাহেব বলেন সৃজনশীল দক্ষতায় আরো বেশি বিকশিত হওয়ার জন্য রাজ্য সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে খেলাধুলাকে আরও বেশি উন্নীতকরণে পদক্ষেপ গ্রহণ করেছে,তার ফলেই প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে ছেলেমেয়েদের ক্রীড়ামুখী মনোভাব তৈরি হয়েছে বলে তিনি জানান। ক্রীড়ানুষ্ঠান উপস্থিত হয়ে ধন্যবাদ জ্ঞাপন করেন রাজারহাট নিউটাউনের বিধায়ক শ্রী তাপস চট্টোপাধ্যায়।সদ্য নিযুক্ত ইন্সপেক্টর অফ পুলিশ রাজারহাট থানার সৈয়দ রেজাউল কবীর আপ্লুত ছেলেমেয়েদের খেলাধুলায়।

বিশিষ্টজনদের পাশাপাশি উপস্থিত ছিলেন রাজারহাট নিউটাউন মাঝেরআইট পীরডাঙ্গা দরবার শরীফের পীরজাদা আলহাজ্ব আনসার আলী, পীরজাদা আলহাজ্ব আবেদ আলী, পীরজাদা আলহাজ্ব আজগার আলী, পীরজাদা আলহাজ্ব আক্তার আলী, পীরজাদা আলহাজ্ব মাসুম বাখতেয়ারি, পীরজাদা আলহাজ্ব রাকিবুল আজিজ বাখতেয়ারি,প্রধান শিক্ষক মোহিত আলী,আলহাজ্ব রফিকুল ইসলাম, আলহাজ্ব আব্দুর রসিদ, মাদ্রাসার শিক্ষক নাজির উদ্দিন, এহসান বাখতেয়ারি,সাইফুদ্দিন, আবুল কালাম,ইব্রাহিম, সানাউল্লাহ,রাজেস মোঃ, মোনালিসা বেগম প্রমুখ।

Advertisement

শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ