জেলা 

আমডাঙায় তৃণমূল নেতাকে পুলিশের বেধড়ক মার! রাস্তা অবরোধ অস্বস্তিতে তৃণমূল

বিশেষ প্রতিনিধি : তৃণমূলের অভ্যন্তরীণ গোষ্ঠীদ্বন্দ্বের শিকার হলেন আমডাঙার শ্রমিক সংগঠনের তৃণমূলের নেতা মোস্তাক আহমেদ মন্ডল। জানা গেছে গতকাল মোস্তাক আহমেদ মন্ডল একটি চা দোকানে বসে চা খাচ্ছিলেন ঠিক সেই সময় এক ব্যক্তিকে পুলিশ অহেতুক হেনস্থা করছিল। এটা দেখে মোস্তাক আহমেদ মন্ডল পুলিশকে গিয়ে এ বিষয়ে জানতে চান তখন নাকি পুলিশ মোস্তাককেই বেধড়ক মারধর করে। তৃণমূল শাসিত পুলিশ তৃণমূল নেতাকেই মারধর করছেন এটা এক নজিরবিহীন ঘটনা তাও আবার ভোটের সময়। এরপরই মোস্তাক আহমেদ মন্ডলের অনুগামীরা রাস্তা অবরোধ শুরু করে দেয় ৩৪ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে টায়ার জ্বালিয়ে। পুলিশ এমনভাবে…

আরও পড়ুন
জেলা 

সলিডারিটির উদ্যোগে গোপালপুরে দন্ত,চক্ষু, স্বাস্থ্য পরীক্ষা এবং রক্তদান শিবির

বিশেষ প্রতিনিধি : গ্রামবাসীকে বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা দিতে আবারো এগিয়ে এলো গোপালপুরের যুবকবৃন্দ। শনিবার ২০শে এপ্রিল সারাদিন ব্যাপী দাঁত, চোখ এবং স্বাস্থ্য পরীক্ষার জন্য একটি বিশেষ শিবিরের আয়োজন করে সলিডারিটি ইউথ মুভমেন্ট এর গোপালপুর শাখা। প্রচণ্ড গরম সত্ত্বেও এদিনের ক্যাম্পে ৬০ জন মানুষ রক্ত দান করেন এবং প্রায় ৫ শতাধিক মানুষ বিভিন্ন বিষয়ে স্বাস্থ্য পরিষেবা নেন। এদিন একটি চক্ষু বিষেশজ্ঞ টিম চোখের নানাবিধ সমস্যা আধুনিক যন্ত্রের সাহায্যে বিনামূল্যে পরীক্ষা করে সাধারণ মানুষকে পরিষেবা দেন। দাঁতের সমস্যায় যারা ভোগেন তাদেরকে ওষুধ, পেস্ট, ব্রাশ ইত্যাদি সরবরাহ করা হয়। সাধারণ যে কোন সমস্যার…

আরও পড়ুন
জেলা বিনোদন, সংস্কৃতি ও সাহিত্য 

চলে গেলেন বিশিষ্ট ছড়াকার ও গল্পকার প্রদীপ মুখোপাধ্যায়

চলে গেলেন বিশিষ্ট ছড়াকার, ছোটগল্পের অসাধারণ স্রষ্টা প্রদীপ মুখোপাধ্যায়। গত রাতে আচমকা হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় সব বয়সীদের ‘ প্রদীপ দা’ র। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল চুয়াত্তর বছর। ১৯৫০ সালে বারুইপুরের সাউথগরিয়া গ্রামে এক উদার বর্ধিষ্ঞু সাংস্কৃতিক পরিবারে তাঁর জন্ম হয়। সাহিত্য সংস্কৃতির আন্দোলনের সঙ্গে গভীরভাবে জড়িয়ে পড়েন সত্তরের দশকের ঝোড়ো রাজনৈতিক আন্দোলনের সময়ে। বারুইপুরের সাহিত্য সংস্কৃতির আন্দোলনের অবিলম্বে তিনি ” মুখ ” হয়ে ওঠেন। কোনও রাজনৈতিক দলে তিনি নাম লেখাননি। সুতরাং নিজের জন্য কোনও উমেদারি করতে হয়নি তাঁকে। এরফলে আর্থিক দিক থেকে সারাজীবন খুবই দারিদ্র্য পীড়িত যাপন করেছেন…

আরও পড়ুন
জেলা 

কংগ্রেসের পাশে মমতা, মালদহের সভা থেকে সাহায্যের প্রতিশ্রুতি ! নেপথ্যে রহস্য?

বিশেষ প্রতিনিধি : নির্বাচনী প্রচারে মালদহতে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেসকে সাহায্য করার প্রতিশ্রুতি দিলেন আর তা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক মহলে জল্পনা। তাহলে কি এই রাজ্যে ও তৃণমূলের সঙ্গে কংগ্রেসে গোপন সমঝোতা হয়েছে? কারণ মালদহ এমনিতেই বাম কংগ্রেসের গড় বলে পরিচিত ভোটের দিক থেকেও এবারের লোকসভা নির্বাচনে এই জেলার দুটি আসনে তৃতীয় স্থানে থাকবে তৃণমূল কংগ্রেস! এই পরিস্থিতিতে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই আহ্বান অবশ্যই তাৎপর্য বহন করছে। যদিও মালদা উত্তর এবং দক্ষিণ দুটি লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থীদের সমর্থনে মমতা বন্দ্যোপাধ্যায় ভোট চেয়েছেন। তারপরেও তিনি বলেছেন কংগ্রেস যেখানে লড়ছে…

আরও পড়ুন
জেলা 

উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহকে ঘিরে নজিরবিহীন বিক্ষোভ মহিলাদের!

বাংলার জনরব ডেস্ক : প্রথম দফার নির্বাচনের দিন নজিরবিহীন বিক্ষোভের মুখে পড়লেন মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভার সদস্য উদায়ন গুহ। তাঁর ‘উস্কানি’তেই বিজেপি নেতাকে গ্রেফতার করা হয়েছে, এই অভিযোগ তুলে উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রীকে ঘিরে বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা। পাল্টা উদয়নের দাবি, তাঁর উস্কানি নয়, ‘অনৈতিক’ কাজ করার জন্যই বিজেপি নেতাকে পুলিশ গ্রেফতার করেছে। শুক্রবার, ভোটের দিন দিনহাটার ভেটাগুড়ির উত্তরপাড়া এলাকায় গিয়েছিলেন উদয়ন। সেখানে মন্ত্রী যেতেই তাঁকে ঘিরে বিক্ষোভ দেখানো শুরু করেন গ্রামের মহিলাদের একাংশ। তাঁদের বক্তব্য, গ্রামের শান্ত পরিবেশকে অশান্ত করতে এসেছেন তৃণমূল নেতা। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। তাতে গ্রামবাসীদের সঙ্গে বচসায়…

আরও পড়ুন
জেলা 

বিজেপি ২০০ আসন পাবে না : মমতা বন্দ্যোপাধ্যায়

বাংলার জনরব ডেস্ক : শুক্রবার প্রথম দফার লোকসভা নির্বাচনের দিনে মুর্শিদাবাদের হরিহর পাড়ায় এক নির্বাচনী জনসভায় তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বললেন বিজেপি ২০০ আসনও পাবে না।লোকসভা নির্বাচনের যে সমীক্ষাগুলিতে বিজেপিকে এগিয়ে রাখা হয়েছে, সেগুলিকে ভুয়ো বলে উল্লেখ করেছেন মমতা। বলেন, ‘‘দেশে ২০০টি আসনও পাবে না বিজেপি। সব সমীক্ষা ভুয়ো। লক্ষ লক্ষ টাকা ঢেলে সমীক্ষা করেছে। ওতে কান দেবেন না। মানুষের চোখ বলছে, বিজেপি জিতবে না।’’ শুক্রবারের সভায় নির্বাচন কমিশনের বিরুদ্ধে তোপ দেগেছেন মমতা। বলেন, ‘‘যার বিয়ে সে-ই পুরোহিত— এটা প্রথম দেখছি। কী করে রাজ্যের পুলিশকে পুরো বাদ দিয়ে আপনারা শুধু…

আরও পড়ুন
জেলা 

মুহাম্মদ সেলিমের মনোনয়নপত্র জমা দেওয়ার সময় সঙ্গী হলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী

বাংলার জনরব ডেস্ক :  মুর্শিদাবাদে বাম কংগ্রেস জোটের ঐক্যকে প্রতিরোধ করার লক্ষ্যে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী এবং সিপিএমের রাজ্য সম্পাদক মুহাম্মদ সেলিম একসঙ্গে মনোনয়নপত্র জমা দেওয়ার কর্মসূচিতে সামিল হলেন। বৃহস্পতিবার মুর্শিদাবাদের সিপিএম প্রার্থী সেলিমের মনোনয়ন পেশের নির্ধারিত কর্মসূচি ছিল। অধীর আগেই জানিয়েছিলেন, তিনি সেলিমের মনোনয়ন জমা দেওয়ার কর্মসূচিতে থাকবেন। বৃহস্পতিবার তিনি শুধু রইলেনই না, প্রদেশ কংগ্রেস সভাপতির গলায় শোভা পেল সিপিএমের নির্বাচনী প্রতীক কাস্তে-হাতুড়ি-তারা ছাপা উত্তরীয়। কার্যত সেলিমের ‘কমরেড’ হয়েই তাঁর পাশে রইলেন অধীর। যিনি লড়ছেন মুর্শিদাবাদের পাশের আসন বহরমপুর থেকেই। মুর্শিদাবাদে ভোট গ্রহণ আগামী ৭ মে। অধীরের…

আরও পড়ুন
জেলা 

বৃহস্পতিবার সাত সকালে বারুইপুরে দুর্ঘটনা মৃত দুই

বাংলার জনরব ডেস্ক : বৃহস্পতিবার সাতসকালে দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরে দুর্ঘটনায় মৃত্যু হল দু’জনের। এক জনকে গুরুতর আহত অবস্থায় ভর্তি করানো হয়েছে বারুইপুর মহকুমা হাসপাতালে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে সূর্যপুর হাট থেকে যাত্রী নিয়ে একটি অটো আসছিল বারুইপুর। উল্টো দিকে যাচ্ছিল একটি ট্রাক। বারুইপুর গার্লস স্কুলের সামনে অটো ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। ধাক্কা লাগার পরেই হইচইয়ের সুযোগ নিয়ে ঘটনাস্থল থেকে চম্পট দেন ট্রাকের চালক। তাঁর খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। তবে, ঘাতক ট্রাকটিকে আটক করেছে পুলিশ। এ দিকে দুই গাড়ির মুখোমুখি সংঘর্ষের জেরে ঘটনাস্থলেই এক যাত্রী-সহ…

আরও পড়ুন
জেলা 

দুর্ঘটনার কবলে বিদায়ী সাংসদ কাকলি ঘোষ দস্তিদার

বাংলার জনরব ডেস্ক : বুধবার দুপুরে পার্টি অফিস যাওয়ার পথে দুর্ঘটনার কবলে পড়েন বারাসাত লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী এবং বিদায়ী সাংসদ কাকলি ঘোষ দস্তিদার।দলীয় সূত্রে খবর, মাথায় সামান্য চোট পেয়েছেন তৃণমূল প্রার্থী। তাঁকে বারাসত হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তৃণমূল সূত্রে খবর, বুধবার দুপুরে মধ্যমগ্রামে দিঘবেরিয়ার বাড়ি থেকে বেরিয়ে মধ্যমগ্রাম জেলা পার্টি অফিসে যাচ্ছিলেন কাকলি। সেই সময় ঘটনাটি ঘটে। একটি প্রাইভেট গাড়ি সরাসরি কাকলি গাড়িতে ধাক্কা দেয় বলে অভিযোগ। তাতে মাথায় চোট পান বিদায়ী সাংসদ। প্রাথমিক চিকিৎসার জন্য জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

আরও পড়ুন
জেলা 

আদালতের নির্দেশকে অমান্য করে হাওড়ায় অস্ত্র নিয়ে মিছিল করলো স্বয়ং বিজেপি প্রার্থী রথীন চক্রবর্তী

বাংলার জনরব ডেস্ক : কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থার শর্তসাপেক্ষে হাওড়ায় রামনবমীর মিছিলের অনুমতি দিয়েছিলেন। সেই শর্তের মধ্যে ছিল অস্ত্র নিয়ে মিছিল করা যাবে না কিন্তু বিজেপি প্রার্থী ও প্রাক্তন তৃণমূলের মেয়র রথীন চক্রবর্তী রামনবির মিছিলে অস্ত্র হাতে হাঁটলেন।প্রকাশ্য দিবালোকে তলোয়ার হাতে দেখা গেল বিজেপি নেতা-কর্মীদের। ঘটনাকে কেন্দ্র করে স্বাভাবিকভাবে তুমুল বিতর্ক। গত কয়েক বছর ধরে রাজ্যে রামনবমীর রমরমা। বিজেপি এবং হিন্দুত্ববাদী সংগঠনগুলি সাড়ম্বরে রামনবমী পালন করে কলকাতা ও জেলায়-জেলায়। রীতিমতো অস্ত্র মিছিল বের করে তারা। এই রামনবমীকে কেন্দ্র করে গত বছর উত্তপ্ত হয়ে ওঠে রাজ্যের বিভিন্ন প্রান্ত। সেই ঘটনার…

আরও পড়ুন