গোষ্ঠী সংঘর্ষে উত্তাল মুর্শিদাবাদের ভরতপুর, বিধায়ক অনুগামীদের লক্ষ্য করে বোমাবাজি আহত ১০
বাংলার জনরব ডেস্ক : বহরমপুর লোকসভা কেন্দ্রে অধীর রঞ্জন চৌধুরীকে হারানোর জন্য গুজরাট থেকে উড়িয়ে এনেছেন ইউসুফ পাঠানকে। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই অংক যে প্রতি পদক্ষেপে ব্যর্থ হচ্ছে তা নতুন করে বলার অপেক্ষায় রাখেনা। শনিবার সকালে তৃণমূল দলের অভ্যন্তরীণ গোষ্ঠী কোন্দলের উত্তাল হয়ে উঠল ভরতপুর এলাকা। এই ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবিরের ঘনিষ্ঠ অনুগামীদের সঙ্গে ব্লক সভাপতি নজরুল ইসলামের অনুগামীদের সংঘর্ষে শনিবার সকাল থেকেই এলাকা উত্তাল। লোকসভা নির্বাচনের প্রচার চলাকালীন সময়ে দলের এই অভ্যন্তরীণ গোষ্ঠী কোন দলের মুখ লুকোনার জায়গা পাচ্ছেনা তৃণমূল নেতৃত্ব। যদিও তৃণমূল নেতৃত্বের দাবি এটা কোন গোষ্ঠী সংঘর্ষ নয়…
আরও পড়ুন