সন্দেশখালির স্টিং ভিডিওর পরিপ্রেক্ষিতে গঙ্গাধর কয়াল ও বসিরহাটে বিজেপি প্রার্থী রেখা পাত্রের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের
বাংলার জনরব ডেস্ক : সন্দেশখালির ঘটনার পরিপ্রেক্ষিতে যে স্টিং ভিডিও ভাইরাল হয়েছিল সেই ভিডিওকে কেন্দ্র করে এবার বিজেপির মন্ডল সভাপতি গঙ্গাধর কয়াল এবং বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্রের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। স্থানীয় এক ব্যক্তি এই অভিযোগ দায়ের করেছেন বলে জানা গেছে। গত শনিবার সকালে প্রকাশ্যে আসা সন্দেশখালির ৩২ মিনিট ৪৩ সেকেন্ডের একটি ভিডিয়ো নিয়ে তোলপাড় রাজ্য রাজনীতি। সেই ভিডিয়োয় বিজেপি নেতা গঙ্গাধর দাবি করেছেন, গত ফেব্রুয়ারি-মার্চ মাসে সন্দেশখালিতে ওঠা ধর্ষণের অভিযোগগুলি ‘সাজানো’ ছিল! মহিলারা টাকার বিনিময়ে শাহজাহান ও তাঁর সহযোগীদের বিরুদ্ধে ধর্ষণের ‘মিথ্যা’ অভিযোগ করেছিলেন বলে দাবি…
আরও পড়ুন