জিডি স্টাডি সার্কেলের উদ্যোগে হাতে-কলমে শিক্ষাদান নিয়ে শিক্ষক কর্মশালা
বিশেষ প্রতিবেদন : শুধু লেকচার মেথড নয়, পাঠদান আকর্ষণীয় করে তুলতে হাতে-কলমে করে দেখানো অপরিহার্য করে তুলুন, এমনই আহ্বান নিয়ে এবছর জিডি স্টাডি সার্কেল আয়োজন করেছিল শিক্ষকদের নিয়ে বিশেষ কর্মশালা। বর্ধমান আল-আমিন মিশনে গত ১৯-২০ অক্টোবর দুদিনের কর্মশালায় প্রথম দিন আহ্বান জানানো হয়েছিল শিক্ষকদের সঙ্গে সঙ্গে ৩০ টি মিশনের সম্পাদকদেরকেও। বিদ্যালয় প্রতিষ্ঠা করার পর তার গুণমান বৃদ্ধি এবং সম্প্রসারণ কীভাবে হতে হবে, তা নিয়ে বিশদ আলোচনা করা হয় সম্পাদকদের সঙ্গে। সেখানে বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষা প্রশাসক পাঠভবন সোসাইটির সম্পাদক বিশ্বনাথ দাশগুপ্ত, বিশিষ্ট শিক্ষাবিদ অনুসন্ধান সোসাইটির সভাপতি ডঃ দেবব্রত মুখোপাধ্যায় প্রমূখ।…
আরও পড়ুন