জেলা 

কাজ করার মত মানসিক অবস্থা নেই জানিয়ে কল্যাণী জেএনএম হাসপাতালের ৭৭ জন চিকিৎসকের গণ-ইস্তফা

বিশেষ প্রতিনিধি : জুনিয়র চিকিৎসকদের আন্দোলনের প্রতি সহমর্মিতা জানিয়ে রাজ্য জুড়ে সিনিয়র চিকিৎসকদের গণ ইস্তফা চলছে। যদিও রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রধান উপদেষ্টা আলাপন বন্দ্যোপাধ্যায় গতকালই সাংবাদিকদের বলেছিলেন গণ ইস্তফা বলে সার্ভিস হলে কিছু নেই। যারা সত্যি ই পদত্যাগ করতে চান তারা ব্যক্তিগতভাবে সরকারের কাছে পদত্যাগ পত্র জমা দিতে পারেন। রাজ্য সরকারের এই অবস্থানের পরেও গণ ইস্তফা দেওয়ার পরম্পরা জারি রয়েছে। বিজয়ার শেষ হওয়ার পরদিন রবিবার সকালে কল্যাণীর জেএনএম হাসপাতালে ৭৭ জন সিনিয়র ডাক্তার গণ ইস্তফা দিয়েছেন। তাঁরা জানিয়েছেন তাদের মানসিক অবস্থা বিপর্যস্ত কাজ করার মত মানসিক পরিস্থিতি তাদের নেই।…

আরও পড়ুন
জেলা 

ঝালদা পুরসভার মহিলা কাউন্সিলর পূর্ণিমা কান্দুর রহস্য মৃত্যু

বিশেষ প্রতিনিধি :  ঝালদার মহিলা কাউন্সিলর পূর্ণিমা কান্দুর রহস্যজনক মৃত্যুকে কেন্দ্র করে উৎসবমুখর বাংলায় আবারও আন্দোলন ঘনীভূত হতে চলেছে।বিষাদের ছায়া দেখা দিয়েছে সমগ্র পুরুলিয়া জেলায়। বছর কয়েক আগে ভোটে জেতার পর আততায়ীদের গুলিতে মৃত্যু হয়েছিল ঝালদার কংগ্রেস কাউন্সিলর তপন কান্দুর। পূর্ণিমা তপনেরই স্ত্রী। স্বামীর মৃত্যুর পর কংগ্রেসের টিকিটে ভোটে জিতে তিনি কাউন্সিলর হয়েছিলেন। তপন কান্দুর মৃত্যুর মামলা এখনও আদালতে বিচারাধিন। সেই ঘটনার সঙ্গে পূর্ণিমার রহস্যমৃত্যুর যোগ থাকতে পারে বলে মনে করছেন জেলার কংগ্রেস নেতারা। পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, শুক্রবার সন্ধেয় বাড়িতেই ছিলেন ১২…

আরও পড়ুন
জেলা 

বাগনানে যাত্রী ও দর্শনার্থীদের ত্রাতা !

‌অভিজিৎ হাজরা, হাওড়া :- ‌ বাগনান রেল স্টেশনের ৫ নং প্লাটফর্ম। এই ৫ নং প্লাটফর্মের টিকিট কাউন্টারের পাশে একটি চায়ের দোকান আছে। এই চায়ের দোকানের মালিক বাগনানের খালোড় গ্ৰামের সেখ আক্তার আলি।রক্তে তার সমাজসেবার মানসিকতা।সারা বছর ধরে তিনি আর্ত, অসহায় মানুষের সেবা, অসুস্থ মানুষকে হাসপাতালে নিয়ে যাওয়া,দুঃস্থ ও অসহায় মানুষকে সাধ্যমত অর্থ সাহায্য করা।রেলযাত্রী ও পথচারীদের দূর্ঘটনায় আহত জনদের প্রাথমিক চিকিৎসা করা সহ ঔষধ বিতরণ সম্পুর্ন বিনামূল্যে করে চলেছেন বিগত ২০ বৎসর যাবৎ। কোনো রেলযাত্রী, পথচারী মানুষ বিপদে পড়ে ফোন না থাকায় বা ফোন সচল না থাকার কারণে আত্নীয় স্বজন…

আরও পড়ুন
জেলা 

মদ খাওয়ার প্রতিবাদ করায় পঞ্চমীর রাতে আরামবাগে যুবককে পিটিয়ে খুন, গ্রেফতার অভিযুক্ত

বিশেষ প্রতিনিধি : মঙ্গলবার পঞ্চমীর রাতে হুগলির আরামবাগে এক যুবককে পিটিয়ে খুনের অভিযোগ উঠল তৃণমূলের এক নেতার বিরুদ্ধে। জানা গেছে মদ খাওয়ার প্রতিবাদ করার কারণে ওই যুবককে মারা হচ্ছে। ঘটনাটি ঘটেছে আরামবাগ পোস্ট অফিস সংলগ্ন এলাকায়।আরামবাগ মহকুমা পুলিশ আধিকারিক (এসডিপিও) সুপ্রভাত চক্রবর্তী জানিয়েছেন, এই ঘটনায় এক জনকে গ্রেফতার করা হয়েছে। শুরু হয়েছে তদন্ত। ধৃতকে বুধবার আরামবাগ আদালতে পেশ করা হবে বলে হুগলি গ্রামীণ পুলিশ সূত্রে জানা গিয়েছে। পুলিশ এবং স্থানীয় সূত্রে খবর, অভিযুক্ত ওই তৃণমূল নেতার নাম হেমন্ত পাল। তিনি আরামবাগ পুরসভার ৪ নম্বর ওয়ার্ড কমিটির সভাপতি। কয়েক জন অনুগামীকে সঙ্গে…

আরও পড়ুন
জেলা 

অবলম্বনের খাদ্য সামগ্রী বিতরণ 

নিজস্ব প্রতিনিধি:- বিপুল উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে হুগলি জেলার হরিপাল থানার নৈটি গ্রামে আওয়ার অবলম্বন সমাজসেবা মূলক সংস্থার উদ্যোগে শতাধিক গরীব দুঃস্থ মানুষদের শারদ উৎসবের প্রাক্কালে খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে প্রচুর জনসমাগম হয়েছিল।প্রধান অতিথি রাজ্যের মন্ত্রী বেচারাম মান্না বলেন, মানুষের প্রতি ভালোবাসাই মানুষের কর্তব্য,অবলম্বন সেই কাজ করে চলেছে। এছাড়া বক্তব্য রাখেন, স্থানীয় বিধায়ক ডাঃ করবী মান্না, লেখক সাংবাদিক নৌশাদ মল্লিক,”জমিয়তে উলামায়ের বাংলা” র সম্পাদক সৈয়দ সাজ্জাদ হোসেন, অধ্যাপক মৈনাক দে, স্থানীয় উপপ্রধান প্রদীপ দোলুই, অধ্যাপক ডঃ দেব প্রসন্ন বিশ্বাস , বাবনান সেবাসদনের সম্পাদক সেখ সফিউল্লাহ এবং চিত্তরঞ্জন…

আরও পড়ুন
জেলা 

বীরভূমে কয়লা খনিতে বিস্ফোরণ মৃত কমপক্ষে ৭, আহত বেশ কয়েকজন

বাংলার জনরব ডেস্ক : বীরভূমে কয়লা খনিতে বিস্ফোরণ এই ঘটনায় কমপক্ষে সোমবার সকালে মৃত্যু হয়েছে সাতজন শ্রমিকের। ঘটনাটি ঘটেছে বীরভূমের খয়রাশোল ব্লকের লোকপুর থানার অন্তর্গত ভাদুলিয়া কয়লা খনিতে। সাতজনের মৃত্যু হওয়ার পাশাপাশি বেশ কয়েকজন শ্রমিক আহত হয়েছে তাদেরকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বাকিদের উদ্ধার করার চেষ্টা চলছে। সোমবার ভাদুলিয়ার গঙ্গারামচক মাইনিং প্রাইভেট লিমিটেড কোলিয়ারি (জিএমপিএল)-তে কয়লা ভাঙতে গিয়ে বিস্ফোরণে নিহত হন সাত জন শ্রমিক। স্থানীয় সূত্রে খবর, তাঁদের দেহ ছিন্নভিন্ন হয়ে গিয়েছে। আহত বেশ কয়েক জন শ্রমিক। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, কয়লা উত্তোলনের সময় কয়লাখনিতে যে বিস্ফোরণ ঘটানো হয়,…

আরও পড়ুন
জেলা 

মহানবী (সা.) সম্পর্কে কু-মন্তব্যেকারীর যাবজ্জীবন কারাদণ্ড চাই : কামরুজ্জামান

বিশেষ প্রতিনিধি : মহানবী (সা.) সম্পর্কে কু-মন্তব্যের প্রতিবাদে দক্ষিণ ২৪ পরগনার ঢোলাহাট ফকির সাহেবের দরবারে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। উদ্যোক্তা ছিলেন মাওলানা নুরুল্লাহ মোল্লা সাহেব। সমাবেশে প্রধানবক্তা হিসেবে উপস্থিত ছিলেন সংখ্যালঘু যুব ফেডারেশনের রাজ্য সম্পাদক মুহাম্মদ কামরুজ্জামান। সম্প্রতি নরসিংহানন্দ মহারাজ ও রামগিরি মহারাজ মহানবী (সা.) সম্পর্কে যে কুমন্তব্য করেছেন তার তীব্র ভাষায় প্রতিবাদ জানিয়েছেন। উভয়ের বিরুদ্ধে আইনি ব্যবস্থার পাশাপাশি যাবজ্জীবন কারাদণ্ড দেওয়ার দাবি করেছেন। কামরুজ্জামান অভিযোগ করে বলেন যে, এই দুই মহারাজ বিজেপির পেটুয়া। মহানবী সা. সম্পর্কে কু মন্তব্যকারীদের বিরুদ্ধে কঠোর শাস্তি হয় না বলেই এদেশে অনেকেই মানবতার ও…

আরও পড়ুন
জেলা 

অলবেঙ্গল মাইনোরিটি অ্যাসোসিয়েশনের কর্মিসভা চুঁচুড়ায়

৬ অক্টোবর রবিবার হুগলির চুঁচুড়াতে অলবেঙ্গল মাইনোরিটি অ্যাসোসিয়েশন এর কর্মিসভা ও সদস্য সংযোজন অভিযান হয়ে গেল। উদ্বোধনী কেরাত পাঠ করেন হাফেজ.মৈজেল হোসেন….।2005সালে স্থাপিত এই সংগঠন হাতেগোনা কিছু কর্মঠ উদ্যমী ছেলেদের নিয়ে। বলাবাহুল্য সংগঠনের কোন আর্থিক ফান্ড নেই।মানব সেবায় বড় ধর্ম এই প্রবাদবাক্যকে মাথায় নিয়ে ঊনিশ টি বসন্ত অতিবাহিত হলো।নতুন সদস্য রা আন্তরিক ভাবে সংগঠনের কাজ করবে বলে ইচ্ছা প্রকাশ করেন।নবাগত তালহা আব্বাসি কে কেন্দ্রীয় কমিটির সহ সম্পাদক হিসাবে দায়িত্ব অর্পণ করা হলো। তিনি জানান এরকম একটা প্রত্যক্ষ রাজনৈতিক দলের বাইরে স্বচ্ছ সংগঠনের সদস্য হতে পেরে ভালো লাগছে ও আরো বেশি…

আরও পড়ুন
জেলা 

কর্মরত নার্সকে ধর্ষণ করল চিকিৎসক! বীরভূমের এক স্বাস্থ্য কেন্দ্রের এই ঘটনায় চাঞ্চল্য রাজ্যজুড়ে

বাংলার জনরব ডেস্ক : বীরভূমের রামপুরহাটে এক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে কর্মরত এক নার্সকে ধর্ষণ করার অভিযোগ উঠল ওই হাসপাতালের চিকিৎসকের বিরুদ্ধে। রামপুরহাট মহকুমার মুরারই ব্লকের চাতরা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রেই চয়ন মুখোপাধ‌্যায় নামে ওই চিকিৎসক ডিউটিতে থাকাকালীন তাঁকে ধর্ষণ করেন বলে নির্যাতিতা নার্স শনিবার লিখিত অভিযোগ জানিয়েছেন। বীরভূমের পুলিশ সুপার রাজনারায়ণ মুখোপাধ্যায় জানান, ‘‘অভিযোগ নিয়ে নির্যাতিতার বয়ান নেওয়া হয়েছে। তদন্ত শুরু করেছে পুলিশ।’’এদিকে অভিযুক্ত ওই চিকিৎসক আপাতত ফেরার। প্রশাসনের সর্বোচ্চ মহল থেকে তাঁকে গ্রেফতারের নির্দেশ দেওয়া হয়েছে। তাঁর খোঁজে তল্লাশি চলছে বলে জানিয়েছে পুলিশ। শনিবার লিখিত অভিযোগে নির্যাতিতা নার্স জানিয়েছেন, ওই চিকিৎসক…

আরও পড়ুন
জেলা 

জয়নগরের পর ভূপতিনগরে গৃহবধূকে ধর্ষণ করে খুন করার অভিযোগ ঘিরে রবিবার সকাল থেকে উত্তাল এলাকা!

বিশেষ প্রতিনিধি : কলকাতার আরজি কর দক্ষিণ চব্বিশ পরগনা জয়নগরের পর এবার পূর্ব মেদিনীপুরের ভূপতিনগরে এক গৃহবধূকে ধর্ষণ করে কীটনাশক খাইয়ে খুন করার অভিযোগ উঠল প্রতিবেশী এক যুবকের বিরুদ্ধে। ওই যুবককেও গ্রামবাসীরা গণপিটুনি দিয়েছে। রবিবার সকাল থেকে পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখাচ্ছে গ্রামবাসীরা। পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, ভূপতিনগরের ওই বধূর স্বামী বাইরে কাজ করেন। শনিবার রাতে বধূকে বাড়ি থেকে তুলে নিয়ে অভিযুক্ত ধর্ষণ করে বলে অভিযোগ। এমনকী এরপর জোর করে নির্যাতিতার মুখে অ্যাসিড ঢেলে তাঁকে খুন করা হয় বলে অভিযোগ। ঘটনাকে কেন্দ্র করে রবিবার সকাল থেকে তীব্র উত্তেজনা তৈরি হয়…

আরও পড়ুন