মহানবী (সা.) সম্পর্কে কু-মন্তব্যেকারীর যাবজ্জীবন কারাদণ্ড চাই : কামরুজ্জামান
বিশেষ প্রতিনিধি : মহানবী (সা.) সম্পর্কে কু-মন্তব্যের প্রতিবাদে দক্ষিণ ২৪ পরগনার ঢোলাহাট ফকির সাহেবের দরবারে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। উদ্যোক্তা ছিলেন মাওলানা নুরুল্লাহ মোল্লা সাহেব। সমাবেশে প্রধানবক্তা হিসেবে উপস্থিত ছিলেন সংখ্যালঘু যুব ফেডারেশনের রাজ্য সম্পাদক মুহাম্মদ কামরুজ্জামান। সম্প্রতি নরসিংহানন্দ মহারাজ ও রামগিরি মহারাজ মহানবী (সা.) সম্পর্কে যে কুমন্তব্য করেছেন তার তীব্র ভাষায় প্রতিবাদ জানিয়েছেন।
উভয়ের বিরুদ্ধে আইনি ব্যবস্থার পাশাপাশি যাবজ্জীবন কারাদণ্ড দেওয়ার দাবি করেছেন। কামরুজ্জামান অভিযোগ করে বলেন যে, এই দুই মহারাজ বিজেপির পেটুয়া। মহানবী সা. সম্পর্কে কু মন্তব্যকারীদের বিরুদ্ধে কঠোর শাস্তি হয় না বলেই এদেশে অনেকেই মানবতার ও শান্তির প্রতীক বিশ্বনবী সম্পর্কে কুবন্তব্য করে হিরো হতে চায়। তিনি বলেন নুপুর শর্মার বিরুদ্ধে সরকার কঠোর ব্যবস্থা নিলে আজকে আবার নতুন করে এই ধরনের সমস্যা তৈরি হত না।


