কলকাতা জেলা 

বাজারে লেগেছে আগুন মধ্যবিত্তের উঠেছে নাভিশ্বাস!

বিশেষ প্রতিনিধি : পুজোর আগে বাজারে লেগেছে আগুন মধ্যবিত্তের উঠেছে নাভিশ্বাস। কাঁচা লঙ্কা থেকে শুরু করে ধনেপাতা এমন কে পেঁপের দামও লাগামছাড়া। আলুর দামো মাত্রা ছাড়িয়েছে পেঁয়াজের দাম ৭০ পেরিয়েছে সব মিলিয়ে পূজোর মুখে বাঙালি এখন অসহায়।এমনকী কুমড়ো, পুুঁইশাঁকের মতো সবজিও দামের নিরিখে হাফ সেঞ্চুরি ছুঁয়েছে! ক্রেতারা বলছেন, খাব কী! বিক্রেতা বলছেন, জোগান কম। বস্তুত, পুজোর মুখে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। সবজির দাম সেকারণে কিছুটা বেড়েছে বলে মনে করা হচ্ছে। বাজারের দাম নিয়ন্ত্রণে রাখতে শুক্রবার টাক্স ফোর্স ও ব্যবসায়ী সংগঠনের সঙ্গে বৈঠক করেন মুখ্যসচিব। জেলাগুলি থেকে শাক-সবজির…

আরও পড়ুন
জেলা 

চলে গেলেন বসিরহাটের মাওলানা আব্দুল মাতিন

নায়ীমুল হক : অপার করুনার আধার আল্লাহতায়ালার সান্নিধ্যে চলে গেলেন উত্তর ২৪ পরগনার বসিরহাটের বিশিষ্ট সমাজ কর্মী ও আলেমে দ্বীন আব্দুল মাতিন। আজ সকাল সাড়ে আটটা নাগাদ বসিরহাট বদরতলা হাসপাতালে ইন্তেকাল হয় তাঁর। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। আব্দুল মাতিন এর পিতা মাওলানা ফজলুর রহমান গাজী ছিলেন এলাকার বিশিষ্ট একজন আলেম, সুবক্তা ও সমাজকর্মী এবং সুবিখ্যাত মাওলানা বাগের পীর সাহেব আল্লামা রুহুল আমিন সাহেবের ভ্রাতুষ্পুত্র। দীর্ঘকাল বসিরহাট আমিনিয়া মাদ্রাসা হোস্টেলের সুপারিনটেনডেন্ট ছিলেন এবং তাঁর শিক্ষকতায় বহু আলেম ছাত্র আজ দেশ-বিদেশে দ্বীনের কাজে রত আছেন। তাঁর পাঁচ পুত্র ও সাত কন্যার…

আরও পড়ুন
জেলা 

জয়নগরে শিশু খুনের মূল অভিযুক্তের সাত দিনের পুলিশ হেফাজত

জয়নগরের ঘটনায় মূল অভিজুক্তর সাত দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিল বারুইপুর আদালত। তার পক্ষে কোনও আইনজীবী সওয়াল করেননি। এদিকে পুলিশের তরফে যতদিন হেফাজত চাওয়া হয়েছিল তাই মিলেছে। পুলিশের আবেদন মেনে নিয়েছেন বিচারক। অভিযুক্তর বিরুদ্ধে খুন, তথ্যপ্রমাণ লোপাট, অপহরণ-সহ একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে। পুলিশ আগেই জানিয়েছে, খুন করেছে বলে স্বীকার করলেও ধর্ষণের অভিযোগ মানতে নারাজ অভিযুক্ত। বারুইপুর পুলিশ জেলার পুলিশ সুপার পলাশচন্দ্র ঢালি জানান, ধর্ষণের অভিযোগ স্বীকার করেননি ধৃত যুবক। পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। অনুমান করা হচ্ছে, ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলেই বিষয়টি পুরোপুরি স্পষ্ট হয়ে যাবে। শুক্রবার রাতে…

আরও পড়ুন
জেলা 

উত্তাল জয়নগরে বিধায়ক ও সাংসদকে তাড়া করল জনতা !

বিশেষ প্রতিনিধি : জয়নগরের মোহিষমারিতে নাবালিকার দেহের ময়না তদন্তকে কেন্দ্র করে চরম উত্তেজনা ছড়াল হাসপাতালে। শনিবার দুপুরে নাবালিকার দেহের ময়না তদন্তের সময় সেখানে পৌঁছন স্থানীয় তৃণমূল বিধায়ক ও তৃণমূল সাংসদ। হাসপাতালে পৌঁছন বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল ও বাম নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়ও। ওদিকে তৃণমূল বিধায়ককে দেখেই তাড়া করেন স্থানীয়রা। পড়িমরি করে ছুটে বাঁচেন তিনি। তৃণমূল সাংসদকেও শুনতে হয় গো ব্যাক স্লোগান। শুক্রবার রাতে জয়নগরের মোহিষমারিতে উদ্ধার হয় চতুর্থ শ্রেণির ছাত্রীর দেহ। টিউশন পড়তে বেরিয়ে নিখোঁজ হয়েছিল সে। পরিবারের দাবি, ১০ বছর বয়সী ওই কিশোরীকে ধর্ষণ করে খুন করা হয়েছে। এই ঘটনায়…

আরও পড়ুন
জেলা 

জয়নগরের মহিষমারিতে পুলিশ ক্যাম্পে আগুন ধরিয়ে দিল জনতা!

বিশেষ প্রতিনিধি : শুক্রবার দক্ষিণ চব্বিশ পরগনার জয়নগর ৯ বছরের শিশুকে ধর্ষণ করে খুন করার ঘটনায় উত্তাল হয়ে উঠেছে এলাকা। জয়নগরের মহিষমারিতে পুলিশ ক্যাম্পে আগুন ধরিয়ে দিয়েছে উন্মত্ত জনতা। পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগে এলাকায় বিক্ষোভ দেখাচ্ছে উত্তেজিত জনতা। থানা ঘিরে ফেলা হয়েছে। থানায় ভাঙচুরও করা হয়েছে বলে অভিযোগ। জয়নগরের মহিষমারিতে পুলিশ ক্যাম্পে আগুন ধরিয়ে দেওয়া হয়। ব্যাপক উত্তেজনা রয়েছে এলাকায়। পরিস্থিতি সামাল দিতে র‌্যাফ নামানো হয়েছে। পাল্টা লাঠিচার্জ করেছে পুলিশ। ছোড়া হয়েছে কাদানে গ্যাস। শুক্রবার রাতে মহিষমারি এলাকায় পুকুর থেকে উদ্ধার করা হয় এক শিশুর দেহ। পরিবার জানিয়েছে, দুপুরে কোচিং…

আরও পড়ুন
জেলা 

ন বছরের শিশুকে ধর্ষণ করে খুন জয়নগরে! থানা ঘেরাও করে বিক্ষোভ দেখাচ্ছে জনতা!

বিশেষ প্রতিনিধি : কোচিং সেন্টার থেকে ফেরার পথে ৯ বছরের এক বালিকাকে ধর্ষণ করে খুনের ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে জয়নগরে। দক্ষিণ 24 পরগনার জয়নগর থানায় এলাকার এই ঘটনাকে কেন্দ্র করে উত্তাল হয়ে উঠেছে এলাকা। গতকাল শুক্রবার ওই শিশুটি কোচিং শেষ করে বাজারে বাবার সঙ্গে দেখা করে একাই নাকি বাড়ি ফিরছিল। পথে তাকে অপহরণ করা হয় এবং ধর্ষণ করে খুন করা হয়েছে বলে অভিযোগ শুক্রবার রাতেই বাড়ির কাছাকাছি এক পুকুর থেকে ওই শিশুর দেহ উদ্ধার হয়েছে। ঘটনার সঙ্গে যুক্ত থাকার সন্দেহে এক যুবককে গ্রেফতার করেছে জয়নগর থানার পুলিশ। অভিযুক্তদের অবিলম্বে…

আরও পড়ুন
জেলা 

অর্জুন সিংহের বাড়ি লক্ষ্য করে বোমা ছোড়ার অভিযোগ! বোমার আঘাতে আহত প্রাক্তন সাংসদ! নেপথ্যে কারা?

বিশেষ প্রতিনিধি : ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ ও বিজেপি নেতা অর্জুন সিং এর বাড়িতে শুক্রবার সকালেই হামলা চালালো দুষ্কৃতীরা। অর্জুন সিং অভিযোগ করেছেন তার বাড়ি লক্ষ্য করে বোমা ছড়া হয়েছে সেই বোমার স্‌ল্পিন্টারের আঘাত লেগেছে তাঁর গায়েও। অর্জুনের উপর হামলার জেরে জগদ্দলের মেঘনা মোড় এলাকায় উত্তেজনা ছড়ায় শুক্রবার সকালে। অর্জুন বলেন, ‘‘আমি বাড়ির ভিতরে ছিলাম। আমার নিরাপত্তারক্ষী এবং কর্মীদের উপর ইট, বোমা ছোড়া হয়। গুলিও চলে। বিধায়ক বসেছিলেন। তাঁর উপরেও হামলা হয়। আমার পায়ে বোমার স্‌ল্পিন্টার লেগেছে।’’ অর্জুনের দাবি, তাঁর বাড়ি মজদুর ভবনের সামনে বোমা-গুলি ছুটেছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। পুলিশের সামনেই২৫…

আরও পড়ুন
জেলা বিনোদন, সংস্কৃতি ও সাহিত্য 

মান্দাড়াতে বস্ত্র বিতরন ,পত্রিকা প্রকাশ , গুণীজন সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

নিজস্ব সংবাদাতা, হুগলী — ২রা অক্টোবর বুধবার জাতির জনক মহাত্মা গান্ধীর জন্মবার্ষিকীতে ও শুভ মহালয়ায় হুগলীর ধনেখালী ব্লকের মান্দাড়া উন্নয়ন সংঘের সেমিনার হলে অনুষ্ঠিত হলো দুস্থদের বস্ত্র বিতরণ,’ সিমপ্যাথি ‘ ( প্রথম বর্ষের) পত্রিকা প্রকাশ অনুষ্ঠান ,গুণীজন সংবর্ধনা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।এদিন আয়োজিত ‘ সিমপ্যাথির ‘ উদ্যোগে এক ঝাঁক কবি সাহিত্যিক সাংবাদিক সহ বুদ্ধিজীবী মানুষদের সমাগমে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়। সভাপতিত্ব করেন সংস্থার সভাপতি জয়শ্রী পাল। এছাড়া সম্মানীয় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাংবাদিক ও কবি শেখ সিরাজ,বিশিষ্ট শিক্ষক ও কবি পঙ্কজ কুমার দাস,বিশিষ্ট শিক্ষাবিদ দীপঙ্কর দত্ত,বিশিষ্ট সমাজসেবী ভক্তিপদ ঘোষ,বিশিষ্ট নৃত্যশিল্পী বুবুন…

আরও পড়ুন
জেলা প্রচ্ছদ 

পুত্রকে সঙ্গে নিয়ে স্বামীকে খুন করল স্ত্রী, গ্রেফতার ২

বিশেষ প্রতিনিধি : পুত্রকে সঙ্গে নিয়ে স্বামীকে পিটিয়ে খুন করলেন স্ত্রী। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার নিমতা থানায় এলাকায় কল্যাণী এক্সপ্রেস এর পাশে। গত মঙ্গলবার নাকি ওই ব্যক্তিকে পিটিয়ে খুন করা হয় বৃহস্পতিবার বাড়ি থেকে উদ্ধার হয় দেহ। মৃত ব্যক্তির নাম সুরজ আলী । ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়। বেলা বাড়লে থানায় গিয়ে আত্মসমর্পণ করেন অভিযুক্ত স্ত্রী সায়েমা বিবি। পুলিশ তাঁকে গ্রেফতার করে তদন্ত শুরু করেছে। দেহ আটকে বিক্ষোভ দেখাতে থাকেন স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় নিমতা থানার পুলিশ। বেশ কিছুক্ষণ পর দেহ উদ্ধারে সফল হন তাঁরা। পুলিশ…

আরও পড়ুন
জেলা 

বিধানসভার কমিটি থেকে পদত্যাগের পর এবার রাজনীতি ছাড়ার ইচ্ছা প্রকাশ করলেন রায়গঞ্জের তৃণমূল বিধায়ক কৃষ্ণ কল্যাণী! নেপথ্যে রহস্য?

বিশেষ প্রতিনিধি : প্রাক্তন বিজেপি বিধায়ক তথা বিশিষ্ট ব্যবসায়ী এবং বর্তমানে রায়গঞ্জের তৃণমূলের বিধায়ক শ্রীকৃষ্ণ কল্যাণী রাজনীতির ছাড়ার ইচ্ছা প্রকাশ করেছেন। বিজেপি থেকে তৃণমূলে চলে আসা এই কৃষ্ণ কল্যাণী হঠাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের সংকটকালে দল ছাড়ার কথা কেন বলছেন তা নিয়ে ইতিমধ্যেই রাজ্য রাজনীতিতে জল্পনা শুরু হয়েছে। ২০২১ এর বিধানসভা নির্বাচনে তিনি বিজেপির প্রার্থী হিসাবে রায়গঞ্জ বিধানসভা থেকে নির্বাচিত হয়েছিলেন। এই নির্বাচিত হওয়ার কিছুদিনের মধ্যেই বিজেপি ত্যাগ করে তিনি তৃণমূলের যোগ দেন যদিও তাঁর বিধায়ক পদ খারিজ করা হয়নি। তারপর ২০২৪ এর লোকসভা নির্বাচনে তিনি আনুষ্ঠানিকভাবে তৃণমূল কংগ্রেসের যোগদান এবং রায়গঞ্জ…

আরও পড়ুন