জেলা 

অর্জুন সিংহের বাড়ি লক্ষ্য করে বোমা ছোড়ার অভিযোগ! বোমার আঘাতে আহত প্রাক্তন সাংসদ! নেপথ্যে কারা?

শেয়ার করুন

বিশেষ প্রতিনিধি : ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ ও বিজেপি নেতা অর্জুন সিং এর বাড়িতে শুক্রবার সকালেই হামলা চালালো দুষ্কৃতীরা। অর্জুন সিং অভিযোগ করেছেন তার বাড়ি লক্ষ্য করে বোমা ছড়া হয়েছে সেই বোমার স্‌ল্পিন্টারের আঘাত লেগেছে তাঁর গায়েও।

অর্জুনের উপর হামলার জেরে জগদ্দলের মেঘনা মোড় এলাকায় উত্তেজনা ছড়ায় শুক্রবার সকালে। অর্জুন বলেন, ‘‘আমি বাড়ির ভিতরে ছিলাম। আমার নিরাপত্তারক্ষী এবং কর্মীদের উপর ইট, বোমা ছোড়া হয়। গুলিও চলে। বিধায়ক বসেছিলেন। তাঁর উপরেও হামলা হয়। আমার পায়ে বোমার স্‌ল্পিন্টার লেগেছে।’’

Advertisement

অর্জুনের দাবি, তাঁর বাড়ি মজদুর ভবনের সামনে বোমা-গুলি ছুটেছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। পুলিশের সামনেই২৫ টির বেশি বোমা মারা হয়েছে বলে অভিযোগ তাঁর। বোমাগুলো মারার পরে দুষ্কৃতীরা গুলি ছুড়তে ছুড়তে বেরিয়ে যায়, এমনটা অভিযোগ করছেন অর্জুন। তিনি জানান, স্থানীয় এক কাউন্সিলরের ছেলে এবং তার সঙ্গে আরও ১৫-২০ জন মিলে হামলা চালিয়েছে।

এই ভাবনার খবর পাওয়ার পরেই ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী ছুটে গেছে। কিন্তু শেষ খবর পাওয়া পর্যন্ত একজন দুষ্কৃতীকেও পুলিশ গ্রেফতার করতে পারেনি।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ