কলকাতা 

আজ শুক্রবার থেকেই একাদশ দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের ট্যাবের দশ হাজার টাকা দেবে মমতা সরকার

শেয়ার করুন

বিশেষ প্রতিনিধি : একাদশ এবং দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের জন্য ট্যাবের ১০ হাজার টাকা দিতে চলেছে রাজ্য সরকার। আজ শুক্রবার থেকেই এই টাকা পড়ুয়াদের ব্যাংক অ্যাকাউন্ট এ পৌঁছে যাবে। নবান্ন সূত্রে এ খবর জানা গেছে।

বস্তুত, স্কুল পড়ুয়া, তরুণ উদ্যোগপতি, শিক্ষানবিশদের জন্য এবার নতুন ঘোষণা হয়েছিল রাজ্য বাজেটে। বাজেট পড়ার সময় অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য জানিয়েছিলেন, স্কুল পড়ুয়াদের জন্য ‘তরুণের স্বপ্ন’ নামে প্রকল্প চালু করেছে রাজ্য সরকার। সেই প্রকল্পের মাধ্যমে দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের জন্য ১০ হাজার টাকা বরাদ্দ করা হয়। এবার সেই টাকা একাদশ শ্রেণির পড়ুয়ারাও পাবে।

Advertisement

সেপ্টেম্বরের গোড়ায় ওই টাকা পড়ুয়াদের দেওয়ার কথা থাকলেও বন্যা পরিস্থিতির কারণে তা স্থগিত রাখা হয়েছিল। এদিন নবান্নের তরফে জানানো হয়েছে, আগামীকাল থেকেই ট্যাবের টাকা পাঠানো হবে পড়ুয়াদের অ্যাকাউন্টে।

২০২১ সাল থেকে এই ‘তরুণের স্বপ্ন’ নামক প্রকল্প চালু করা হয়েছিল। যে পড়ুয়াদের পরিবারের বার্ষিক আয় ২ লক্ষ টাকার কম, তারা আবেদন করতে পারতেন। পড়ুয়ার অ্যাকাউন্টে রাজ্য সরকারের তরফ থেকে দেওয়া হত ১০ হাজার টাকা। এবার এই প্রকল্পের আওতায় আনা হয়েছে একাদশের ছাত্রছাত্রীদেরও।

 


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ