মূক ও বধির মহিলাকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ! গ্রেফতার অভিযুক্ত কুলতলির ঘটনায় নতুন করে উত্তেজনা
বিশেষ প্রতিনিধি : মূক ও বধির মহিলাকে পরিত্যক্ত বাড়িতে নিয়ে গিয়ে ধর্ষণের অভিযোগ উঠল প্রতিবেশী যুবকের বিরুদ্ধে। সঙ্গে নির্যাতিতার পরিবারকে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে। মঙ্গলবার দক্ষিণ ২৪ পরগনার কুলতলিতে ঘটনাটি ঘটেছে। বুধবার অভিযোগ দায়ের হওয়ার পরেই মূল অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে বাড়ির কাছেই একটি পরিত্যক্ত বাড়িতে নিয়ে গিয়ে ধর্ষণ করা হয় মূক ও বধির ওই মহিলাকে। নির্যাতিতার পরিবারের দাবি, মাঝেমধ্যেই বাড়ি থেকে বেরিয়ে পড়তেন ওই মহিলা। একা একা বাড়ির আশপাশে ঘোরাঘুরি করতেন। মঙ্গলবার দুপুরেও রোজকার মতো একা বেরিয়ে ছিলেন ওই মহিলা। অভিযোগ, সেই সুযোগ…
আরও পড়ুন