নানা বৃত্তিমূলক প্রশিক্ষনের মাধ্যমে বেকার যুবকযুবতীদের কর্মদক্ষ ও আত্মনির্ভর করে তুলছে রামকৃষ্ণ মঠ, বাগবাজার
বিশেষ প্রতিনিধি : বেকার যুবক–যুবতীদের কর্মদক্ষ করে তুলে স্বনির্ভর জীবনের পথে এগিয়ে দিতে গার্ডেনরিচ শিপবিল্ডার্স এন্ড ইঞ্জিনিয়ার্সের আর্থিক সহায়তায় একাধিক বৃত্তিমূলক প্রশিক্ষণ কর্মসূচি চালিয়ে যাচ্ছে রামকৃষ্ণ মঠ, বাগবাজার–এর অধীন মা সারদা স্বনির্ভর কেন্দ্র। ২০২৫–২৬ বর্ষের প্রশিক্ষণ ব্যাচের সার্টিফিকেট বিতরণ ও সমাপনী অনুষ্ঠান সম্পন্ন হল শনিবার মঠ প্রাঙ্গনে। এই প্রশিক্ষণ কর্মসূচির আওতায় ফ্লেবোটমি টেকনিশিয়ান, সেলাই মেশিন অপারেটর এবং ফিল্ড টেকনিশিয়ান – এসি ও অন্যান্য গৃহস্থালী যন্ত্রপাতি মেরামতির মতো চাহিদাসম্পন্ন বিষয় অন্তর্ভুক্ত করা হয়েছে। আয়োজকদের মতে, শুধুমাত্র সার্টিফিকেট নয়, বাস্তবমুখী হাতে-কলমে প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থানের উপযোগী করে তোলাই এই উদ্যোগের মূল লক্ষ্য। অনুষ্ঠানে ৯০…
আরও পড়ুন